নিজস্ব প্রতিবেদক।।ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
ডিএমপি হেডকোয়ার্টার্সের এক আদেশে লাইনওআরের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. মোরশেদ আলমকে সবুজবাগ থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) ও ডিবি-ওয়ারী বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. মনির উদ্দিনকে ভাটারা থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) হিসেবে বদলি করা হয়েছে।
সোমবার (১৪ আগস্ট) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।





