জনগণের মুখপাত্র

সত্য ও বস্তুনিষ্ট সর্বশেষ সংবাদ

নুরকে দেখতে হাসপাতালে গেছেন-বিএনপি মহাসচিব,মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিজস্ব প্রতিবেদক।।ঢাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে নুরকে দেখতে যান তিনি।

এ সময় ছাত্রলীগের হামলায় আহত নুরের শারীরিক খোঁজখবর নেন এবং কর্তব্যরত চিকিৎসকদের কাছে তার চিকিৎসা সম্পর্কে অবহিত হোন।

মির্জা ফখরুলের সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম,কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি,সমাজসেবাবিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন,নির্বাহী কমিটির সদস্য নাজিমুদ্দিন আলমসহ অনেকেই উপস্থিত ছিলেন।

এর আগে,বুধবার (২ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে মারধরের শিকার হন নুরুল হক নুর।হামলায় নুরসহ ছাত্র অধিকার পরিষদের অন্তত ১১ জন নেতাকর্মী আহত হন।