প্রক্সির মাধ্যমে ভর্তি পরীক্ষা দিয়ে সুযোগ পাওয়া দুই শিক্ষার্থী ভর্তি হতে এসে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক।।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্নাতক ২০২২-২৩ শিক্ষাবর্ষে জালিয়াতির (প্রক্সির) মাধ্যমে ভর্তি পরীক্ষা দিয়ে সুযোগ পাওয়া দুই শিক্ষার্থী ভর্তি হতে এসে গতকাল রোববার গ্রেপ্তার হয়েছেন।পরীক্ষার খাতার লেখার সঙ্গে তাঁদের হাতের লেখার মিল না পাওয়ায় তাঁদের জিজ্ঞাসাবাদ করে সংশ্লিষ্ট বিভাগ কর্তৃপক্ষ। এরপর বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা থানায় মামলা করেন।

আজ সোমবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপপরিদর্শক নূর আলম।তিনি বলেন, গতকাল বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধান সুদীপ্ত শাহীন বাদী হয়ে মামলাটি করেন।আজ সকাল ১০টার পর আসামিদের আদালতে পাঠানো হয়। গ্রেপ্তার শিক্ষার্থীরা হলেন বগুড়ার আহনাফ শাহরিয়ার ও ময়মনসিংহের ফয়সাল আহমেদ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়,গতকাল আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হতে আসেন আহনাফ শাহরিয়ার।তিনি সি ইউনিটের ভর্তি পরীক্ষার্থী ছিলেন।ভর্তি পরীক্ষায় তাঁর মেধাক্রম ছিল ২৪৯তম।গতকাল ভর্তি হতে এলে ভর্তি পরীক্ষার খাতার সঙ্গে হাতের লেখার মিল না পাওয়ায় সন্দেহ হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।জিজ্ঞাসাবাদে তিনি জালিয়াতির বিষয়টি স্বীকার করেন। আহনাফ লিখিত স্বীকারোক্তিতে উল্লেখ করেন, তাঁর এক স্বজনের সঙ্গে তাঁর দুই লাখ টাকার চুক্তি হয়।ভর্তি পরীক্ষায় আহনাফের হয়ে ওই স্বজন অংশগ্রহণ করেন।

আরেক শিক্ষার্থী ফয়সাল হোসেন গতকাল আইন ও বিচার বিভাগে ভর্তি হতে আসেন।তিনি বি ইউনিটে পরীক্ষা দেন। ভর্তি পরীক্ষায় তাঁর মেধাক্রম ছিল ৪৮তম।পরীক্ষার খাতার সঙ্গে তাঁর হাতের লেখার মিল না পাওয়ায় তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হয়।এরপর তিনি প্রক্সির বিষয়টি স্বীকার করেন। তবে তাঁর হয়ে কে পরীক্ষা দিয়েছিলেন, কত টাকার বিনিময়ে পরীক্ষা দিয়েছেন, সেসব প্রকাশ করেননি তিনি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধান সুদীপ্ত শাহীন বলেন,গতকাল সংশ্লিষ্ট বিভাগ ওই দুই শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করে।তাঁকে খবর দেওয়া হলে তিনিও সেখানে যান।পরে ওই দুই শিক্ষার্থী তাঁদের জালিয়াতির বিষয়ে লিখিত স্বীকারোক্তি দিলে তাঁদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী আশুলিয়া থানায় মামলা করা হয়।এরপর তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

  • Related Posts

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    গাজীপুর প্রতিনিধি।।গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাষ্টারবাড়ি এলাকায় ১১ বছর বয়সী এক শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মামা ও ভাগিনাকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার (৩১ জানুয়ারি ২০২৬)…

    মুন্সিগঞ্জে মা–মেয়ে হত্যাকাণ্ড: প্রতিবেশী ভাড়াটে গ্রেপ্তার

    মুন্সিগঞ্জ প্রতিনিধি।।মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় এক ভাড়া বাড়ি থেকে মা–মেয়ে আমেনা বেগম (৩২) ও মরিয়ম আক্তার (৮)-এর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।পুলিশ জানিয়েছে,হত্যার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ওই পরিবারের পাশের ঘরের…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন