এবার ঈদুল আজহা উদযাপন করবেন নিজ নিজ এলাকায় দক্ষিণাঞ্চলের নেতারা

বরিশাল জেলা প্রতিনিধি।।দক্ষিণাঞ্চলে আওয়ামী লীগ, বিএনপি,জাতীয় পার্টিসহ বেশিরভাগ দলের নেতা ও মন্ত্রীরা এবার ঈদুল আজহা উদযাপন করবেন নিজ নিজ এলাকায়। নেতারা মনে করছেন,এবারের ঈদ হবে নির্বাচনী আমেজে। কারণ,জাতীয় নির্বাচন সন্নিকটে।ঈদের দিন দলীয় নেতাকর্মীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় ছাড়াও ভোজের আয়োজন করেছেন অনেকে। তবে ঈদ শেষে দ্রুতই রাজধানীতে ফিরবেন তাঁরা।

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম,সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ বরিশাল নগরীতে ঈদ উদযাপন করবেন। আবুল খায়ের ঈদের দিন দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত বরিশাল ক্লাব মিলনায়তনে নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি ঈদের দিন ভারতের আজমির শরিফে থাকবেন।নির্বাচনী এলাকায় নেতাকর্মীর সঙ্গে ঈদ উদযাপন করবেন বরিশাল-৪ আসনের এমপি পঙ্কজ দেবনাথ।

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ও আলী আজম মুকুল ভোলার নিজ এলাকায় ঈদ করবেন।জেলার অন্য এমপি নুরুন্নবী চৌধুরী শাওন পবিত্র হজ পালনে সৌদি আরবে আছেন।আর বিএনপির মনোনয়নপ্রত্যাশীর অনেকেই ভোলায় ঈদ করবেন বলে জানা গেছে।

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু এমপি ঈদ করবেন ঝালকাঠি শহরের বাসায়।জেলার বি এইচ হারুন এমপি ঢাকায় ঈদ করবেন।

জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু নির্বাচনী এলাকা পিরোজপুর-২ (নেছারাবাদ-কাউখালী-ভাণ্ডারিয়া) হলেও তিনি ঈদ করবেন ঢাকায়। এ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী সাবেক এমপি অধ্যক্ষ শাহ আলম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাহাক আলী খান পান্না নিজ বাড়ি যথাক্রমে নেছারাবাদ ও ভাণ্ডারিয়ায় ঈদ করবেন।

পিরোজপুর-১ আসনের এমপি শ ম রেজাউল করিম ঈদের দিন বিদেশ থেকে দেশে ফিরবেন।পরদিন নাজিরপুর উপজেলার বাসভবনে নেতাকর্মীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।এ আসনের বিএনপি নেতা অধ্যক্ষ আলমগীর হোসেন পিরোজপুর শহরের বাসায় শুভেচ্ছা বিনিময় করবেন।

বরগুনা-১ ও ২ আসনের এমপি যথাক্রমে ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও শওকত হাসানুর রহমান রিমন ঈদের দিন নিজ এলাকায় থাকবেন না।তবে পাথরঘাটায় ঈদ উদযাপন করবেন জেলার সংরক্ষিত সংসদ সদস্য সুলতানা নাদিরা।

পটুয়াখালীতে আওয়ামী লীগের চার সংসদ সদস্য–শাহজাহান মিয়া,আ স ম ফিরোজ,এস এম শাহজাদা ও মহিবুর রহমান তাঁদের নিজ এলাকা যথাক্রমে পটুয়াখালী শহর, বাউফল, গলাচিপা ও কলাপড়ায় ঈদ করবেন।এ ছাড়া পটুয়াখালী সদরে মনোনয়নপ্রত্যাশী আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন ও কেন্দ্রীয় নেতা আলী আশরাফ নিজ এলাকায় ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।

  • Related Posts

    মেহেন্দিগঞ্জে ধানের শীষের পক্ষে মাঠে জেলা আইনজীবীরা

    মেহেন্দিগঞ্জ(বরিশাল) প্রতিনিধি।।বরিশাল-৪ (হিজলা–মেহেন্দিগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রাজিব আহসানের পক্ষে মাঠে নেমেছেন বরিশাল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ। শনিবার (৩১ জানুয়ারি) দিনভর মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও…

    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল: প্যাথলজি পরীক্ষার সরকারি মূল্য তালিকা প্রকাশ

    বরিশাল প্রতিনিধি:বরিশালের দক্ষিণ লেকান্দা এলাকায় অবস্থিত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগে সরকারি নির্ধারিত মূল্যে বিভিন্ন রক্ত,মূত্র ও অন্যান্য ল্যাব পরীক্ষার তালিকা প্রকাশ করা হয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে,রোগীদের স্বল্প খরচে…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন