বিদেশিকে জন্মনিবন্ধন সনদ দেওয়ার দায়ে ডিএনসিসির এক কর্মচারীকে চাকরিচ্যুত

নিজস্ব প্রতিবেদক।।জালিয়াতি করে বিদেশিকে জন্মনিবন্ধন সনদ দেওয়ার দায়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এক কর্মচারীকে চাকরিচ্যুত করেছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

একইসঙ্গে ডিএনসিসির এক কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে থাকা অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ বৃহস্পতিবার এই শাস্তিমূলক ব্যবস্থা নেন মেয়র।

ডিএনসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চাকরিচ্যুত কর্মচারীর নাম মাফরুজা সুলতানা।সর্বশেষ তিনি ডিএনসিসির অঞ্চল-৫ এর স্বাস্থ্য শাখার জন্ম-মৃত্যু রেজিস্ট্রেশন সহকারী হিসেবে কর্মরত ছিলেন। অঞ্চল-৩ ও ৯ এ (অতিরিক্ত দায়িত্ব) দায়িত্ব পালনরত অবস্থায় উজবেকিস্তানে জন্মগ্রহণকারী এক রুশ বংশোদ্ভূতকে জন্মনিবন্ধন সনদ দেন তিনি।

এ ছাড়া তার বিরুদ্ধে সই জাল করে বিভিন্ন সময় জন্মনিবন্ধন সনদ প্রদান এবং যারা আইনগতভাবে জন্মনিবন্ধন সনদ পাওয়ার যোগ্য নন,তাদেরকেও জন্মনিবন্ধন সনদ প্রদানের অভিযোগ রয়েছে।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তার নাম আজিজুন নেছা।তিনি ডিএনসিসির অঞ্চল-৩ এবং ৯ এর (অতিরিক্ত দায়িত্ব) স্বাস্থ্য শাখার সহকারী স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে কর্মরত।

  • Related Posts

    গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলা: সাক্ষ্যগ্রহণ শুরু, বিচারিক প্রক্রিয়ায় ঐতিহাসিক অগ্রগতি

    নিজস্ব প্রতিবেদক:গাজীপুরে তরুণ ও প্রতিশ্রুতিশীল সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক অগ্রগতি অর্জিত হয়েছে।চার্জ গঠনের অল্প সময়ের মধ্যেই মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ায় এটিকে সাংবাদিক সমাজ বিচারিক ব্যবস্থার…

    রাজধানী কাফরুল ও ভাষানটেকে সেনাবাহিনীর যৌথ অভিযানে ২টি পিস্তল ও ১টি রিভলভার উদ্ধার সহ গ্রেফতার-২

    নিজস্ব প্রতিবেদক।।গত ২২ জানুয়ারি ২০২৬ সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর কাফরুল এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে মধ্যরাত থেকে শুরু করে দিনব্যাপী চলমান যৌথ অভিযানে মোহাম্মদ বিল্লাল হোসেন (৩৫) ওরফে আলিফ হোসেন বাবু’কে…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন