প্রতি কেজি দেশি পেঁয়াজ ৭০-৭৫ টাকায়,আর বিদেশি ৪০-৪৫ টাকায় বিক্রি

নিজস্ব প্রতিবেদক।।লাফিয়ে বেড়ে চলা পেঁয়াজের দামে লাগাম টানতে আমদানির সুযোগ করে দিয়েছে সরকার।এতে গত ১৫ দিনে বিপুল পরিমাণ ভারতীয় পেঁয়াজ আমদানিও হয়েছে। তারপরও কমছে না দাম।

ভালো মানের এক কেজি দেশি পেঁয়াজ কিনতে এখনো ৭০-৮০ টাকা ব্যয় করতে হচ্ছে ভোক্তাকে।যদিও এর প্রায় অর্ধেক দামে মিলছে বিদেশি পেঁয়াজ।গতকাল সোমবার রাজধানীর রামপুরা বাজার থেকে ৩৫০ টাকায় পাঁচ কেজি দেশি পেঁয়াজ কেনেন হাজিপাড়ার বাসিন্দা মোমিন হোসেন। তিনি বলেন,পাঁচ কেজি কিনেছি,তাই একটু কম দামে পেলাম।এক কেজি কিনলে ৭৫ টাকার কমে পাওয়া যায় না।

বিদেশ থেকে বিপুল পরিমাণে আমদানির পরও বাজারে দাম কমছে না কেন—জানতে চাইলে ব্যবসায়ীরা বলেন,দাম বেশি মূলত দেশি পেঁয়াজের। যাঁরা দেশি পেঁয়াজ খেয়ে অভ্যস্ত, তাঁরা ভারতীয় পেঁয়াজ নিতে চান না।এ জন্য বাজারে দেশি পেঁয়াজের চাহিদা একটুও কমেনি,আর চাহিদা বেশি থাকায় দামও বেশি।

রাজধানীর বনশ্রী এলাকার মুদিদোকানি রহমত উল্লাহ প্রতি কেজি দেশি পেঁয়াজ ৭৫ টাকায় বিক্রি করছেন।দেশি পেঁয়াজের ঝাঁজ কমছে না কেন,জানতে চাইলে এই দোকানি বলেন,ভারতীয় পেঁয়াজ আকারে অনেক বড়।মানও তেমন ভালো নয়।কয়েক দিন ঘরে রেখে খাওয়া যায় না।এ কারণে ক্রেতারা বিদেশি পেঁয়াজ কিনছেন না।সপ্তাহখানেক আগে এক বস্তা বিদেশি পেঁয়াজ দোকানে তুলেছিলাম; কিন্তু ক্রেতারা সেটি পছন্দ না করায় অনেকটাই পচে গেছে।এ কারণে ভারতীয় পেঁয়াজ বিক্রি বন্ধ করে দিয়েছি।’

বাজারে দেশি পেঁয়াজের দাম না কমার বিষয়ে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান বলেন,ক্রেতারা যদি বেশি দামে দেশি পেঁয়াজ কেনেন তা হলে কারও কিছু করার নেই।বাজারে কম দামের পেঁয়াজ সরবরাহ রয়েছে।দেশি পেঁয়াজ কেনার সামর্থ্য থাকায় তাঁরা সেটি কিনছেন।দেশি পেঁয়াজের দাম চড়া হলেও রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি বিদেশি পেঁয়াজ মানভেদে ৪০-৫০ টাকায় বিক্রি হচ্ছে রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজার তদারকির প্রতিবেদন অনুযায়ী,গতকাল রাজধানীর বিভিন্ন বাজারে খুচরা পর্যায়ে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৭০-৭৫ টাকায়,আর বিদেশি ৪০-৪৫ টাকায় বিক্রি হয়েছে।

পুরান ঢাকার শ্যামবাজারের পাইকারি বিক্রিতেরা জানান, তাঁদের বাজারে গতকাল প্রতি কেজি দেশি পেঁয়াজ ৫৮-৬০ টাকায়,আর বিদেশি পেঁয়াজ ২৫-৩০ টাকায় বিক্রি হয়েছে।

বাজারে বিদেশি পেঁয়াজের সরবরাহ বাড়লেও দেশি পেঁয়াজের দাম কেন বেশি?জানতে চাইলে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেন,দেশি পেঁয়াজের চাহিদা সারা বছরই থাকে।কোরবানিকে সামনে রেখে এ পেঁয়াজের চাহিদা আরও বেড়েছে।বাজারে কেউ যাতে অতিরিক্ত মুনাফা করতে না পারে সেজন্য মন্ত্রণালয়ের চারটি তদারকি টিম কাজ করছে।এ ছাড়া ভোক্তা অধিদপ্তরও নিয়মিত অভিযান চালাচ্ছে।

  • Related Posts

    বাকিতে এলপিজি আমদানির সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক-সর্বোচ্চ ২৭০ দিন পর্যন্ত ঋণসুবিধা পাবেন আমদানিকারকরা

    নিজস্ব প্রতিবেদক।।তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানিকারকদের জন্য ঋণসুবিধা সহজ করেছে বাংলাদেশ ব্যাংক।এখন থেকে এলপিজি আমদানির ক্ষেত্রে সর্বোচ্চ ২৭০ দিন পর্যন্ত বাকিতে বা ঋণের মাধ্যমে গ্যাস আমদানির সুযোগ পাবেন ব্যবসায়ীরা। সোমবার…

    নির্ধারিত দামের বাইরে সিলিন্ডার গ্যাস: ১৩০৬ টাকার এলপিজি বিক্রি হচ্ছে ২৫০০ টাকায়-নিয়ন্ত্রণহীন বাজার, নজরদারির ঘাটতিতে ভোক্তা জিম্মি

    নিজস্ব প্রতিবেদক।।সরকার নির্ধারিত দামের বাইরে দেশের বিভিন্ন অঞ্চলে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে।বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক ঘোষিত সর্বশেষ মূল্য অনুযায়ী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের খুচরা মূল্য…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন