সংবাদমাধ্যমে আসা ভুল তথ্যের কারণে বিড়ম্বনায় পড়েছেন মডেল- অভিনেত্রী সাফা কবির

নিজস্ব প্রতিবেদক।।লেখক শাহরিয়ার কবিরের বাসা থেকে তার মেয়ের মরদেহ উদ্ধারের ঘটনায় কিছু সংবাদমাধ্যমে আসা ভুল তথ্যের কারণে বিড়ম্বনায় পড়েছেন মডেল- অভিনেত্রী সাফা কবির।

সোশাল মিডিয়ায় ট্যাগে ট্যাগে নাজেহাল সাফাকে ব্যাখ্যা দিতে হয়েছে যে,তিনি ‘সুস্থ আছেন’।

বৃহস্পতিবার রাতে ঢাকার মহাখালীতে শাহরিয়ার কবিরের বাসা থেকে উদ্ধার করা হয় তার মেয়ে অর্পিতা কবির মুমুর মরদেহ।

বেশ কয়েকটি জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণ এবং অনলাইন পোর্টালে ওই খবর প্রচার করা হয় সাফা কবিরের নাম দিয়ে।পরে ভুল বুঝতে পেরে তারা সংশোধনও করে নেয়। কিন্তু ততক্ষণে ফেইসবুকে ওই তথ্য ভাইরাল হয়ে যায়।

শুক্রবার দুপুরে সাফা কবির তার ফেইসবুক পেইজে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানান।তিনি বলেন,এই ঘটনায় তিনি বিব্রত।

সবাইকে সাপ্তাহিক ছুটির দিনের শুভেচ্ছা জানিয়ে সাফা লেখেন, “একটি ভুল পোস্টে আমাকে অনেকেই ট্যাগ করছেন।নামের সাথে মিল থাকায় অনেকেই আমাকে নিয়ে দুশ্চিন্তা করছেন।না জেনে এভাবে প্যানিক ছড়ানোটা ঠিক না। এতে আমাকে বিড়ম্বনায় পড়তে হয়েছে বিব্রত হতে হয়েছে।”

সুস্থ আছেন জানিয়ে সাফা লেখেন, “আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় সুস্থ আছি,ভালো আছি।আমার জন্য সবাই দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ সবার ভালো করুক,আমিন।”

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির ও সাফা কবির সম্পর্কে ‘বাবা ও মেয়ে’- এমন একটি কথা কয়েক বছর আগে ছড়ায় এক ধর্মীয় বক্তার কথায়।

সেই বক্তা দাবি করে বসেন,শাহরিয়ার কবির,খুশি কবির, সাফা কবির সবাই এক পরিবারের সদস্য।পরে তিন জনই তাদের কোনো পারিবারিক সম্পর্ক না থাকার কথা নিশ্চিত করেন।

বিভিন্ন গণমাধ্যমে সাফা কবিরের জন্ম সাল উল্লেখ করা হয়েছে ১৯৯৪ সাল।সে হিসেবে তার বয়স এখনও ৩০ হয়নি। তার বাবার নাম হুমায়ুন কবির সবুজ।

২০১৩ সালে ‘অলটাইম দৌড়ের ওপর’ টেলিফিল্মে অংশ নেওয়ার মধ্য দিয়ে সাফা কবিরের টিভিতে অভিনয় শুরু। এরপর আরও অনেক নাটক ও বিজ্ঞাপন চিত্রে অভিনয় করেন।

জনপ্রিয় এই অভিনেত্রীকে ফেইসবুকে ফলো করেন ৬৫ লাখ মানুষ। টিকটকে তার ফলোআরের সংখ্যা ১২ লাখের বেশি।

  • Related Posts

    আলাদা থাকা নিয়ে গুঞ্জন: কড়া জবাব দিলেন ওমর সানী

    ডেস্ক রিপোর্ট।।পর্দার জনপ্রিয় জুটি ও বাস্তব জীবনের দম্পতি ওমর সানী ও মৌসুমীকে ঘিরে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা-কল্পনা চলছে।দীর্ঘ সময় ধরে তাঁরা দুই দেশে অবস্থান করায় তাঁদের দাম্পত্য সম্পর্ক নিয়ে প্রশ্ন…

    হিরো আলমের বিরুদ্ধে যৌন হয়রানি ও অনৈতিক কর্মকান্ডের অভিযোগ

    বিনোদন ডেস্ক।।জনপ্রিয় অভিনেতা ও মডেল হিরো আলমের বিরুদ্ধে একাধিক নারী থেকে যৌন হয়রানি ও অনৈতিক কর্মকান্ডের অভিযোগ উঠেছে।সম্প্রতি মডেল সাথী অভিযোগ করেছেন,হিরো আলম তার শরীরের গোপনাঙ্গে অনৈতিকভাবে হাত দিয়েছেন। সাথী…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন