জনগণের মুখপাত্র

সত্য ও বস্তুনিষ্ট সর্বশেষ সংবাদ

৩-৪ জুন সিডনিতে নাটনন্দনের মঞ্চ নাটক ও পালা গান

নিজস্ব প্রতিনিধি ঃ-অস্ট্রেলিয়ার সিডনিতে ঝাঁকঝমকপূর্ণ রুপে আয়োজিত হতে যাচ্ছে বাংলাদেশি পালাগান ও মঞ্চনাটক। আগামী শনিবার (৩ জুন) ২০২৩ ইং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সিডনির হার্স্টভিল সিভিক থিয়েটারে অনুষ্ঠিত হবে পালাগান ‘বিষ পবনের গীত’। পরের দিন ৪ জুন একই মঞ্চের একই সময়ে প্রদর্শিত হবে জনপ্রিয় মঞ্চনাটক ‘নারী ও রাক্ষসী’। বাংলাদেশের ঐতিহ্যবাহী গ্রামবাংলার পালাগান ও মঞ্চনাটক পরিবেশন করবে নাটনন্দন।

 

আর নির্দেশনায় থাকছেন পালাকার ও নাট্যকার আসমা আখতার লিজা।

 

বাংলাদেশি সংস্কৃতিকে উজ্জীবিত করে রাখতে আয়োজনে সিডনিতে বসবাসকারী সকল বাংলাদেশীদের স্ব-বান্ধবে আসার আমন্ত্রণ জানিয়েছে সিডনির আয়োজক সংগঠন বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশন।