ঋণ পরিশোধের ব্যাপারে বাংলাদেশ আত্মবিশ্বাসী-প্রধানমন্ত্রী,শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক।।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দেওয়া ঋণ পরিশোধের ব্যাপারে বাংলাদেশ আত্মবিশ্বাসী।

বুধবার কাতার ইকোনমিক ফোরামে অংশ নিয়ে তিনি বলেছেন,এ বিষয়ে আইএমএফকে দেওয়া প্রতিশ্রুতি পূরণে বাংলাদেশ সক্ষম।

শেখ হাসিনা বলেন, “ঋণ পরিশোধের সক্ষমতা আছে এমন দেশকেই সহায়তা দেয় আইএমএফ… বাংলাদেশ তেমন অবস্থানে আছে বলেই আমরা যতদিন প্রয়োজন,ততদিনের জন্য ঋণ নিয়েছি।আমি নিশ্চিত,আমরা অবশ্যই ঋণের অর্থ আমাদের উন্নয়নে ব্যবহার করতে পারব,সেই সঙ্গে তা পরিশোধও করতে পারব।”

বিদেশি মুদ্রার সরবরাহ সঙ্কটের মধ্যে বাংলাদেশের বহু প্রত্যাশিত ঋণের প্রস্তাব গত ৩১ জানুয়ারি অনুমোদন করে ওয়াশিংটনভিত্তিক আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্বাহী পর্ষদ।

৪৭০ কোটি ডলার ঋণ অনুমোদনের তিন দিনের মধ্যে প্রথম কিস্তি হিসেবে ৪৭ কোটি ৬২ লাখ ডলার ছাড় করে আইএমএফ,যা গত ২ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকে জমা হয়।

গত ৩০ এপ্রিল ওয়াশিংটন সফরের সময় আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভারে সঙ্গে সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,এই ঋণ বাংলাদেশ ‘ব্রিদিং স্পেস’ হিসেবে নিয়েছে।

আইএমএফের ব্যবস্থাপনা পরিচালকও সে সময় জানান,তারা ভবিষ্যতেও বাংলাদেশের দিকে এভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত আছেন।

এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন,দামে সুবিধা হলে বাংলাদেশ রাশিয়া থেকে তেল কিনতে পারে।

  • Related Posts

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    বরিশাল প্রতিনিধি।।জাতীয় সংসদের ১২২নং নির্বাচনী এলাকা বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ–হিজলা) আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ সম্পন্ন করা আদৌ সম্ভব কি না—তা নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী,এই আসনে মোট ভোটার সংখ্যা…

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    নিজস্ব প্রতিবেদক।।দক্ষিণাঞ্চলের যোগাযোগ,অর্থনীতি ও সামগ্রিক উন্নয়নে নতুন যুগের সূচনা করতে ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু এবং মোট ৩৬টি সেতু নির্মাণের প্রায় দেড় লক্ষ কোটি টাকার মেগা উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন