সমালোচিত মডেল সানাই মাহবুবের বিবাহ বিচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক।।বিয়ের এক বছরের মাথায় সংসার ভাঙলো আলোচিত ও সমালোচিত মডেল সানাই মাহবুবের। এই বিচ্ছেদের জন্য স্বামী ও শাশুড়িকে অভিযুক্ত করলেন তিনি।

কদিন ধরেই সামাজিকমাধ্যম ফেসবুকে এ নিয়ে ইঙ্গিত দিচ্ছিলেন সানাই।সম্প্রতি ফেসবুকে এক পোস্টে সানাই বলেন, বিবাহ এবং বিচ্ছেদ দুইটাই খুব স্বাভাবিক ব্যাপার।

এগুলো জীবনের অংশ।সব দোষ যে মেয়েদেরই,এমনটাও ভাবার কিছুই নাই।

স্বামী-স্ত্রী উভয়ের কারণে বিচ্ছেদ হয়। এক জনের দোষ খুঁজে লাভ কী?যাইহোক,জীবন এমনই।তবে এবার মুখ খুলেছেন সানাই।তিনি জানান,জুন মাসের ৭ তারিখ কোর্টের মাধ্যমে তাদের আনুষ্ঠানিক ছাড়াছাড়ি হয়ে যাবে।

সানাই বলেন,আমার শাশুড়ির জন্যই আমাদের সংসারটা ভাঙনের পথে।এ নিয়ে স্বামীকে বললেও সে চুপ থাকে। আমাদের আর একসঙ্গে থাকা হচ্ছে না।একটা সংসার টিকিয়ে রাখতে দু’জনের চেষ্টা থাকা লাগে।কিন্তু ওর মাঝে সেটা দেখি না।

২০২২ সালে ২৭ মে আবু সালেহ মুসা নামের এক বেসরকারি ব্যাংক কর্মকর্তাকে বিয়ে করেন সানাই।মুসা নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়ন দক্ষিণ দুরকুঠি এলাকার বাসিন্দা।

সানাই মিডিয়ার কাজের চেয়ে ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচিত ছিলেন।শরীরে সার্জারি করানো,ফেসবুক লাইভে এসে নানা রকম মন্তব্য আর নিজেকে খোলামেলা রূপে উপস্থাপনের জন্য বেশি আলোচনায় ছিলেন তিনি।

তবে ২০২১ সালে অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা দেন সানাই।এরপর থেকে সামাজিকমাধ্যমে লাইভে নানা রকম মন্তব্য ও নিজেকে খোলামেলা রূপে উপস্থাপন করতে দেখা যায়নি তাকে।

  • Related Posts

    আলাদা থাকা নিয়ে গুঞ্জন: কড়া জবাব দিলেন ওমর সানী

    ডেস্ক রিপোর্ট।।পর্দার জনপ্রিয় জুটি ও বাস্তব জীবনের দম্পতি ওমর সানী ও মৌসুমীকে ঘিরে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা-কল্পনা চলছে।দীর্ঘ সময় ধরে তাঁরা দুই দেশে অবস্থান করায় তাঁদের দাম্পত্য সম্পর্ক নিয়ে প্রশ্ন…

    হিরো আলমের বিরুদ্ধে যৌন হয়রানি ও অনৈতিক কর্মকান্ডের অভিযোগ

    বিনোদন ডেস্ক।।জনপ্রিয় অভিনেতা ও মডেল হিরো আলমের বিরুদ্ধে একাধিক নারী থেকে যৌন হয়রানি ও অনৈতিক কর্মকান্ডের অভিযোগ উঠেছে।সম্প্রতি মডেল সাথী অভিযোগ করেছেন,হিরো আলম তার শরীরের গোপনাঙ্গে অনৈতিকভাবে হাত দিয়েছেন। সাথী…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন