নিজস্ব প্রতিবেদক।।এফডিসিতে সম্পন্ন হয়েছে নায়ক ফারুকের দ্বিতীয় নামাজে জানাজা।এরআগে সোমবার রাতে সিঙ্গাপুরে হয়েছে এই নায়কের প্রথম জানাজা।
মঙ্গলবার দুপুর ১টা ৫৩ মিনিটে এফডিসিতে নায়ক ফারুকের দ্বিতীয় নামাজে জানাজায় উপস্থিত ছিলেন নায়ক আলমগীর, উজ্জ্বল,কাজী হায়াৎ,ফেরদৌস,মিশা সওদাগর,বাপ্পী সহ নবীন প্রবীণ চলচ্চিত্রকর্মীরা। দীর্ঘদিনের সহকর্মীরা ছাড়াও অসংখ্য ভক্ত-অনুরাগীরা জানাজায় অংশ নেন।
এরআগে ফারুককে এফডিসিতে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াত, পরিচালিক সমিতির মহাসচিব শাহীন সুমন,চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক নিপুণ আক্তার।
এফডিসি থেকে ফারুকের মরদেহ নিয়ে যাওয়া হবে চ্যানেল আইয়ের প্রধান কার্যালয়ে।সেখানে হবে এই মিয়া ভাইয়ের তৃতীয় নামাজে জানাজা।









































