৩৬০ টাকার জন্য এসচএসসি দেওয়া হয়নি, আজ দেশ সেরা শিল্পপতি

নিজস্ব প্রতিবেদক:-সফল ব্যবসায়ী আবদুল কাদির মোল্লার একসময় পুঁজি ছিল মাত্র চার টাকা। মানুষের জমিতে ও ইটখোলায় কাজ করে তিনি পুঁজি জমিয়েছেন।

জীবনের প্রথম উপার্জন চার টাকা বিনিয়োগ করেছেন তার শিক্ষায়। তারপর তিন বছর টেকনিক্যাল এডুকেশন কোর্স করেন। সার্টিফিকেট নিয়ে চলে যান সিঙ্গাপুরে।সেখানে পাঁচ বছর চাকরি করেন। চাকরি করে পুঁজি আহরণ শেষে দেশে ফিরে ব্যবসার প্রস্তুতি নেন। এখন তার হাজার হাজার কোটি টাকার ব্যবসা। বর্তমানে তিনি সফল উদ্যোক্তা এবং দানবীর হিসেবে সর্বত্র সমাদৃত।

এক সময় আমাদের এই দেশটা গরিব দেশের তালিকায় অন্তর্ভুক্ত ছিল। এখন একটু একটু করে দেশটা এগিয়ে যাচ্ছে। স্বয়ংসম্পূর্ণভাবে দেশকে এগিয়ে নিতে আমাদের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে হবে। এর কারণ, আমাদের জমির পরিমাণ কম। আমরা কাউকে জমি বা সম্পত্তি দিয়ে বড় করতে পারব না। সে ক্ষেত্রে একটাই পথ আছে। সেটা হচ্ছে, গুণগত ও মানসম্মত শিক্ষা।

প্রজন্মকে যদি সঠিক এবং মানসম্মত শিক্ষা দেওয়া যায়, তাহলে তারা জাতীয় সম্পদে পরিণত হবে। এতে শিক্ষার মান যেমন বাড়বে অপরদিকে বেকারত্ব দূর হবে। মজবুত হবে দেশের অর্থনীতি। কথাগুলো বলছিলেন রপ্তানিতে দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠান থার্মেক্স গ্রুপের এমডি ও নরসিংদী সিটি কলেজের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা।

তিনি বলেন, দেশের শিক্ষা খাতকে এগিয়ে নিতে ১৯৯৫ সালে মনোহরদীর পাচকান্দি ডিগ্রি কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষাঙ্গনে যাত্রা শুরু। মানসম্মত শিক্ষা প্রদানে নরসিংদী সদরে আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, এন কে এম হাইস্কুল ও আবদুল কাদির মোল্লা ইন্টারন্যাশনাল স্কুল প্রতিষ্ঠা করা হয়।

ইতিমধ্যে এ প্রতিষ্ঠানগুলোর নিজ অবস্থান আলোকিত হয়ে উঠেছে। আমাদের দেখাদেখি অন্য শিক্ষাঙ্গনগুলোও উদাহরণস্বরূপ দেখছে। অর্থাৎ জেলাব্যাপী শিক্ষা বিপ্লবের একটা ডাক পড়ে গেছে। নরসিংদী জেলা যদি শিক্ষা-সমৃদ্ধি হয়ে ওঠে, তাহলে আশপাশের জেলাগুলোও এভাবে এগিয়ে আসবে। এক দিন এর বাতাস দেশব্যাপী বইবে।

এ ছাড়া বিভিন্ন ইউনিয়ন, থানা, উপজেলা, জেলাব্যাপীসহ আশপাশের জেলা, এমনকি সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমার সামর্থ্য অনুযায়ী অনুদান দিয়ে যাচ্ছি। যাতে করে শিক্ষার মানকে সমুন্নত রাখা সম্ভব হয়। থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাদির মোল্লা বলেন, শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ করে লাভবান হওয়ার চিন্তা করা যাবে না। তাহলে প্রতিষ্ঠান কখনো ভালো করবে না।

প্রাতিষ্ঠানিক বিনিয়োগের ক্ষেত্রে সাফল্যটাকেই নিজের অর্জন হিসেবে ধরে নিতে হবে। শিক্ষা খাতে পুঁজি খাটিয়ে সেখান থেকে লভ্যাংশের আশা করলে শিক্ষাটা আর মানসম্মত হবে না। তখন সেটা বাণিজ্যিক প্রতিষ্ঠানে রূপ নেবে। আর বাণিজ্যিক প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কখনো সঠিক জ্ঞান লাভ করবে না।

জেনারেল শিক্ষার পাশাপাশি আগামী দিনে বেকারত্ব দূরীকরণসহ শিক্ষার মান ধরে রাখতে কারিগরি শিক্ষাকেও প্রাধান্য দেওয়া হবে বলেও জানান তিনি। এক সময়ের কষ্ট আর ক্ষুধার জ্বালায় নিষ্পেষিত কাদির মোল্লা এখন সফল ব্যবসায়ী। সাধারণ মানুষের কাছে হয়ে উঠেছেন আইডল। গড়ে তুলেছেন একাধিক রপ্তানিমুখী শিল্প ও মানসম্মত শিক্ষা প্রদানের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

এখন সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন। দুই হাত ভরে দান করছেন। উদ্ধার করছেন কন্যাদায়গ্রস্ত মাতা-পিতাদের। ভূমিহীনদের নির্মাণ করে দিচ্ছেন পাকা ঘর। শিশু থেকে বয়োবৃদ্ধ যারাই দুরারোগে আক্রান্ত হচ্ছেন, তাদের চিকিৎসার ব্যয়ভার গ্রহণ করে দেখাচ্ছেন জীবনের নতুন আলোর পথ।

শত ব্যস্ততার মধ্যেও সপ্তাহের একটি দিন রেখেছেন সাধারণ মানুষের কথা শোনার জন্য। সেখানে কারও ভর্তির জন্য অর্থের সমস্যা, চিকিৎসার জন্য অর্থের সমস্যা আবার বিয়ে দেওয়ার টাকা নেই। খালি হাতে ফিরতে হচ্ছে না কাউকে। তাই নরসিংদী ও আশপাশ অঞ্চলের মানুষের কাছে দানবীর কাদির মোল্লা উপাধিতে ভূষিত হয়েছেন তিনি।

তিনি বলেন, ব্যবসার উদ্দেশ্য শুধু মুনাফা নয়, মানবকল্যাণও। দানের মধ্য দিয়ে যে আত্মতৃপ্তি লাভ করা যায়, তা আর কোনোটার মধ্যেই নেই। তাই নিজের আত্মতৃপ্তি, সামাজিক দায়বদ্ধতা ও অকৃত্রিম ভালোবাসা নিয়ে বহু মানুষের পাশে দাঁড়িয়েছেন ব্যক্তিশ্রেণির এই করবাহাদুর। তবে তিনি কখনো রাজনীতিতে আসবেন না।

আবদুল কাদির মোল্লা আরও বলেন, রাজনীতি করা আমার কাজ নয়। এক সময় সুবিধাবঞ্চিত ছিলাম। তাই সুবিধাবঞ্চিত মানুষগুলো কী ধরনের কষ্ট পায়, কী কী বিষয় তাকে পীড়া দেয়, আঘাত দেয়, সে অনুভূতিটা আমি বুঝি। তবে আমি সুবিধাবঞ্চিত ছিলাম বিধায় এ ধরনের কাজ করছি এটা ভুল।

একটা উপলব্ধি থেকে, নিজের একটা দায়িত্ববোধ থেকে কাজগুলো করছি। তা ছাড়া মানুষ হিসেবে এটা আমার সামাজিক দায়বদ্ধতা, ব্যক্তিগত দায়বদ্ধতা। আমি যদি কারও জন্য কিছু করতে পারি তাহলে দীর্ঘমেয়াদি আত্মতৃপ্তি থাকবে। এ থেকে আমার সৃষ্টিকর্তাকে খুশি করলাম, আমিও খুশি থাকলাম, পক্ষান্তরে মানুষও উপকৃত হলো।

সফল ব্যবসায়ী আবদুল কাদির মোল্লার এক সময় পুঁজি ছিল মাত্র চার টাকা। মানুষের জমি ও ইটখোলায় কাজ করে তিনি পুঁজি জমিয়েছেন। জীবনের প্রথম উপার্জন চার টাকা বিনিয়োগ করেছেন তার শিক্ষাজীবনে। তার পর ৩ বছর টেকনিক্যাল এডুকেশন কোর্স করেন। সার্টিফিকেট নিয়ে চলে যান সিঙ্গাপুরে। সেখানে ৫ বছর চাকরি করেন। চাকরি করে পুঁজি আহরণ শেষে দেশে ফিরে ব্যবসার প্রস্তুতি নেন।

তিনি বলেন, বিদেশে চাকরি করে যে পুঁজি এনেছি তা বাংলাদেশের প্রেক্ষাপটে একেবারেই স্বল্প। তা দিয়ে ব্যবসা করা সম্ভব নয়। তাই করপোরেট জব করলাম তিতাস গ্যাসের একটি সংস্থায়। তিতাস গ্যাসের চাকরি নিয়ে পরে যখন বুঝলাম পরিবেশ ভালো না। এখানে রাজনীতি করলে ভালো থাকা যায়। রাজনীতি করলে ভালো জায়গায় পোস্টিং নেওয়া যায়। নিজেকে মানিয়ে নিতে পারিনি। তাই চাকরি ছেড়ে দিলাম।

সিঙ্গাপুর থেকে আনা অর্থ ব্যাংক ও স্টক বিজনেসে খাটিয়ে পুঁজি বাড়িয়েছি। তারপর প্রথমে সাড়ে ৪ লাখ টাকায় জমি ক্রয় করি। পরে ব্যাংক থেকে লোন নিয়ে ইন্ডাস্ট্রি শুরু করি। ইন্ডাস্ট্রি চালু হয়ে গেলে তখন একের পর এক পুঁজি বাড়তে থাকে। পরে অদম্য ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমে নরসিংদীতে তিলে তিলে গড়ে তুলেছি রপ্তানিমুখী প্রতিষ্ঠান থার্মেক্স গ্রুপ।

দেশের অন্যতম তৈরি পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান থার্মেক্স গ্রুপে একে একে যোগ হয়েছে ডেনিম, স্পিনিং, উইভিং, নিটিং, ডায়িং, ফিনিশিং, প্রিন্টিং এবং গার্মেন্টসহ নানা ইউনিট। প্রতি বছরই লাভের আয় থেকে একটি করে ইউনিট বাড়িয়েছি। একপর্যায়ে যখন লাইন ইউনিটে চলে এসেছি তখনই শিল্পোদ্যোক্তা হিসেবে নাম এলো। আমি পরিচিত হতে লাগলাম।

যত আয় বাড়ছে দায়-দায়িত্ব তত বেশি বাড়ছে। মানুষের প্রতি দায়ভার, সামাজিক দায়ভার ও দায়-দায়িত্ব আরও বেশি বেড়ে গেছে। তখন থেকেই মানুষের কল্যাণে নিজেকে কাজে লাগানোর চেষ্টা শুরু করি। আল্লাহ যদি আমার সহায় হয় ইনশাল্লাহ আরও বেশি সামনে যাব। তত বেশি মানুষ আমার দ্বারা উপকৃত হবে।

শিক্ষা ও ব্যবসায়ী জীবনের প্রতিবন্ধকতা প্রসঙ্গে তিনি বলেন, প্রতিবন্ধকতা ছাড়া কোনো কাজই নেই। শুধু ব্যবসা জীবন না, সাধারণ জীবনেও অনেক প্রতিবন্ধকতা থাকে। তবে সৎ ইচ্ছা, সৎ চিন্তা ও সৎ শ্রম থাকতে হবে। আপনার চিন্তা, দৃষ্টিভঙ্গি, দর্শন, সততা, ধৈর্য ও সাহস যদি ঠিক থাকে, তাহলে কোনো কাজকেই বাধা দিয়ে থামানো যাবে না।

সম্প্রতি কাদির মোল্লা ও তার পরিবারকে করবাহাদুর উপাধিতে ভূষিত করেছে সরকার। দেওয়া হয়েছে সম্মাননা। এ প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘ ২৮ বছর কর দেওয়ার পর সরকার আমার পরিবারকে করবাহাদুর পরিবার হিসেবে স্বীকৃতি দিয়েছে। এটা আমার জীবনের বড় অর্জন। এ সম্মান শুধু আমার নয়, এ সম্মান পুরো নরসিংদীবাসীর সম্মান।

কর প্রসঙ্গে তিনি বলেন, সরকারকে কর দিয়ে আমরা নিজেদেরই সমৃদ্ধ করছি। কারণ করের টাকা সরকার আমাদের পেছনেই ব্যয় করছে। এর সুফল ভোগ করবে আমাদের সন্তানসহ আগামী প্রজন্ম। সবাই যখন এ বিষয়টা উপলব্ধি করতে পারবে, বুঝতে পারবে, তখন যারা কর দেওয়া থেকে বিরত আছেন তারাও কিন্তু কর দেওয়ার পক্ষে এগিয়ে আসবেন। তা ছাড়া কর আদায়ের পক্ষে এনবিআর কর মেলাসহ বিভিন্ন প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে।

  • এই সংক্রান্ত সংবাদ

    বাকিতে এলপিজি আমদানির সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক-সর্বোচ্চ ২৭০ দিন পর্যন্ত ঋণসুবিধা পাবেন আমদানিকারকরা

    নিজস্ব প্রতিবেদক।।তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানিকারকদের জন্য ঋণসুবিধা সহজ করেছে বাংলাদেশ ব্যাংক।এখন থেকে এলপিজি আমদানির ক্ষেত্রে সর্বোচ্চ ২৭০ দিন পর্যন্ত বাকিতে বা ঋণের মাধ্যমে গ্যাস আমদানির সুযোগ পাবেন ব্যবসায়ীরা। সোমবার…

    বিস্তারিত পড়ুন

    নির্ধারিত দামের বাইরে সিলিন্ডার গ্যাস: ১৩০৬ টাকার এলপিজি বিক্রি হচ্ছে ২৫০০ টাকায়-নিয়ন্ত্রণহীন বাজার, নজরদারির ঘাটতিতে ভোক্তা জিম্মি

    নিজস্ব প্রতিবেদক।।সরকার নির্ধারিত দামের বাইরে দেশের বিভিন্ন অঞ্চলে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে।বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক ঘোষিত সর্বশেষ মূল্য অনুযায়ী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের খুচরা মূল্য…

    বিস্তারিত পড়ুন

    You Missed

    হবিগঞ্জ-৪: প্রার্থী মো. গিয়াস উদ্দিনকে নির্বাচন আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে সতর্ক করল ইসি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 19 views
    হবিগঞ্জ-৪: প্রার্থী মো. গিয়াস উদ্দিনকে নির্বাচন আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে সতর্ক করল ইসি

    এপস্টেইন ফাইলস: কিশোরী নির্যাতন ও ক্ষমতার ছায়া

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 37 views
    এপস্টেইন ফাইলস: কিশোরী নির্যাতন ও ক্ষমতার ছায়া

    অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 35 views
    অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ

    নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে সরকার

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 46 views
    নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে সরকার

    পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হয়রানি বাড়ছে, উদ্বেগে শিক্ষাবিদরা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 47 views
    পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হয়রানি বাড়ছে, উদ্বেগে শিক্ষাবিদরা

    ব্যাংকিং খাতে সামনে আরও কঠিন চ্যালেঞ্জ, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের আহ্বান: অর্থ উপদেষ্টা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 45 views
    ব্যাংকিং খাতে সামনে আরও কঠিন চ্যালেঞ্জ, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের আহ্বান: অর্থ উপদেষ্টা

    জামায়াত দেশকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 39 views
    জামায়াত দেশকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল

    ত্রয়োদশ সংসদ নির্বাচনে নারী প্রার্থী কমেছে, তবু ৭৭ শতাংশই উচ্চশিক্ষিত

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 38 views
    ত্রয়োদশ সংসদ নির্বাচনে নারী প্রার্থী কমেছে, তবু ৭৭ শতাংশই উচ্চশিক্ষিত

    নির্বাচনি সংবাদ সংগ্রহে সাংবাদিকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 46 views
    নির্বাচনি সংবাদ সংগ্রহে সাংবাদিকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন

    ভুঁইফোড় অনলাইন পোর্টাল ও রঙ বদলানো দালাল সাংবাদিকদের দাপট: ফ্যাসিবাদ কি ফিরছে নতুন মুখোশে?

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 52 views
    ভুঁইফোড় অনলাইন পোর্টাল ও রঙ বদলানো দালাল সাংবাদিকদের দাপট:  ফ্যাসিবাদ কি ফিরছে নতুন মুখোশে?

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0
    • 53 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0
    • 38 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0
    • 43 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 56 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 43 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 31 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    খাদেমের স্ত্রী ঝর্ণাকে নিয়ে রিসোর্টে,আর মামুনুল হকের স্ত্রী আমিনা তাইয়েবা রাজনৈতিক মাঠে—এই দ্বিচারিতার নামই রাষ্ট্রীয় ভণ্ডামি

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 17 views
    খাদেমের স্ত্রী ঝর্ণাকে নিয়ে রিসোর্টে,আর মামুনুল হকের স্ত্রী আমিনা তাইয়েবা রাজনৈতিক মাঠে—এই দ্বিচারিতার নামই রাষ্ট্রীয় ভণ্ডামি

    আলাদা থাকা নিয়ে গুঞ্জন: কড়া জবাব দিলেন ওমর সানী

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 26 views
    আলাদা থাকা নিয়ে গুঞ্জন: কড়া জবাব দিলেন ওমর সানী

    মেহেন্দিগঞ্জে ধানের শীষের পক্ষে মাঠে জেলা আইনজীবীরা

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 21 views
    মেহেন্দিগঞ্জে ধানের শীষের পক্ষে মাঠে জেলা আইনজীবীরা

    নারায়ণগঞ্জ রিসোর্ট কাণ্ড থেকে জাতীয় রাজনীতি: মামুনুল হক ইস্যু ঘিরে ধারাবাহিক ঘটনা ও বিতর্ক

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 27 views
    নারায়ণগঞ্জ রিসোর্ট কাণ্ড থেকে জাতীয় রাজনীতি: মামুনুল হক ইস্যু ঘিরে ধারাবাহিক ঘটনা ও বিতর্ক

    পটুয়াখালী-৩ আসনের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ,কারণ দর্শানোর নোটিশ

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 15 views
    পটুয়াখালী-৩ আসনের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ,কারণ দর্শানোর নোটিশ

    ঢাকা-৯ আসনের রাজনৈতিক ঐতিহ্য ও যোগ্য নেতৃত্বের ধারাবাহিকতা: সাবের হোসেন চৌধুরী থেকে ডা. তাসনিম জারা

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 17 views
    ঢাকা-৯ আসনের রাজনৈতিক ঐতিহ্য ও যোগ্য নেতৃত্বের ধারাবাহিকতা: সাবের হোসেন চৌধুরী থেকে ডা. তাসনিম জারা

    এসেনসিয়াল ড্রাগসের এমডি নিয়োগ ঘিরে ৩০ কোটি টাকার চুক্তির অভিযোগ

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 39 views
    এসেনসিয়াল ড্রাগসের এমডি নিয়োগ ঘিরে ৩০ কোটি টাকার চুক্তির অভিযোগ

    মুন্সিগঞ্জে মা–মেয়ে হত্যাকাণ্ড: প্রতিবেশী ভাড়াটে গ্রেপ্তার

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 24 views
    মুন্সিগঞ্জে মা–মেয়ে হত্যাকাণ্ড: প্রতিবেশী ভাড়াটে গ্রেপ্তার

    নরসিংদীতে সুরেশ অয়েল মিল: হামলা-লুটপাটের অভিযোগ, রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 20 views
    নরসিংদীতে সুরেশ অয়েল মিল: হামলা-লুটপাটের অভিযোগ, রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

    রাজশাহীতে সাংবাদিক দম্পতির রহস্যজনক ঘটনা, স্ত্রী নিহত স্বামী হাসপাতালে

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 22 views
    রাজশাহীতে সাংবাদিক দম্পতির রহস্যজনক ঘটনা, স্ত্রী নিহত স্বামী হাসপাতালে

    লন্ডন থেকে আসা যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 20 views
    লন্ডন থেকে আসা যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ

    দেড় বছরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ১৩৮ জন নিহত: আগস্ট ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত রক্তাক্ত রাজনীতির পূর্ণ ঘটনাপঞ্জি

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 16 views
    দেড় বছরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ১৩৮ জন নিহত: আগস্ট ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত রক্তাক্ত রাজনীতির পূর্ণ ঘটনাপঞ্জি

    অন্তর্বর্তী সরকারের মুখোশের আড়ালে বিচারহীনতা ও গণমাধ্যম নিধনের রাষ্ট্রনীতি

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 23 views
    অন্তর্বর্তী সরকারের মুখোশের আড়ালে বিচারহীনতা ও গণমাধ্যম নিধনের রাষ্ট্রনীতি

    ভুয়া সাংবাদিকদের পর্যবেক্ষক কার্ড দেওয়ার ঝুঁকি নিয়ে উদ্বেগ

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 17 views
    ভুয়া সাংবাদিকদের পর্যবেক্ষক কার্ড দেওয়ার ঝুঁকি নিয়ে উদ্বেগ

    আওয়ামী লীগ–বিএনপি দূরত্ব কমার আভাস?

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 3 views
    আওয়ামী লীগ–বিএনপি দূরত্ব কমার আভাস?

    অবকাঠামো উন্নয়ন,রাজনৈতিক বিতর্ক ও জনজীবন: একটি নিরপেক্ষ বিশ্লেষণ

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 2 views
    অবকাঠামো উন্নয়ন,রাজনৈতিক বিতর্ক ও জনজীবন: একটি নিরপেক্ষ বিশ্লেষণ

    নাইকো দুর্নীতি মামলায় বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আদালতের রায়

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 3 views
    নাইকো দুর্নীতি মামলায় বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আদালতের রায়

    ঘটনার সময় কারাগারে থাকা আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন, পুলিশ কর্মকর্তাকে শোকজ

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 1 views
    ঘটনার সময় কারাগারে থাকা আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন, পুলিশ কর্মকর্তাকে শোকজ

    জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 3 views
    জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন

    দল নিষিদ্ধের সংস্কৃতির বিরুদ্ধে সতর্কবার্তা তারেক রহমানের

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 1 views
    দল নিষিদ্ধের সংস্কৃতির বিরুদ্ধে সতর্কবার্তা তারেক রহমানের

    টেংরাটিলা বিস্ফোরণ: নাইকোকে দিতে হবে ৫১৬ কোটি টাকার ক্ষতিপূরণ, ICSID রায় বাংলাদেশের পক্ষে

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 5 views
    টেংরাটিলা বিস্ফোরণ: নাইকোকে দিতে হবে ৫১৬ কোটি টাকার ক্ষতিপূরণ, ICSID রায় বাংলাদেশের পক্ষে

    সাংবাদিকরা নির্বাচনী সংবাদ সংগ্রহে পাবেন আগের নিয়ম অনুযায়ী কার্ড

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 4 views
    সাংবাদিকরা নির্বাচনী সংবাদ সংগ্রহে পাবেন আগের নিয়ম অনুযায়ী কার্ড

    প্রটোকল ভেঙে সেনাপ্রধানের হাত ধরে হাঁটা: বাহিনীর ভেতরে সমালোচনা, রাষ্ট্রীয় শালীনতা নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 1 views
    প্রটোকল ভেঙে সেনাপ্রধানের হাত ধরে হাঁটা: বাহিনীর ভেতরে সমালোচনা, রাষ্ট্রীয় শালীনতা নিয়ে প্রশ্ন

    ইসির নির্দেশনা: গণভোটে সরকারি কর্মকর্তারা ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে প্রচার চালাতে পারবেন না

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 1 views
    ইসির নির্দেশনা: গণভোটে সরকারি কর্মকর্তারা ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে প্রচার চালাতে পারবেন না

    সাংবাদিক কার্ড ও স্টিকার ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্ষোভ

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 2 views
    সাংবাদিক কার্ড ও স্টিকার ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্ষোভ

    শেখ হাসিনার সময়ে মাথাপিছু আয় বৃদ্ধি, অন্তর্বর্তী সরকার আমলে মাথাপিছু ঋণের চাপ

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 0 views
    শেখ হাসিনার সময়ে মাথাপিছু আয় বৃদ্ধি, অন্তর্বর্তী সরকার আমলে মাথাপিছু ঋণের চাপ