এক বিছানায় ৬ জন স্ত্রীর সঙ্গে একত্রে সময় কাটানোর জন্য ৮১ লাখ টাকার বানিয়েছে-আর্থার

অনলাইন ডেস্ক রিপোর্ট।।ওয়েবসাইট থেকে মাসে ৫১ লাখ টাকা আয় করেন।এক নয়,দুই নয়; ৬ জন স্ত্রী তার। স্ত্রীদের সময় দিতে দিতেই দিন কেটে যায়।তবে সবার সঙ্গেই সম্পর্কের ভারসাম্য বজায় রেখে চলেন আর্থার উসরো (৩৭) নামে ব্রাজিলের ওই যুবক।

সবার সঙ্গে সম্পর্ক ঠিক থাকলেও ঝামেলা বাঁধত শোবার সময়।প্রতি স্ত্রীর সঙ্গে আলাদা আলাদা করে ঘুমাতে হতো তাকে।কোনো দিন এই ঘরে,কোনো দিন পাশের ঘরে,আবার কোনো সময় সোফা— এমনকি মেঝেতেও কাটত রাতের পর রাত। সেই সমস্যার সম্মুখীন হতে হতে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন।

নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়, ২০ ফুটের নতুন খাট বানিয়েছেন আর্থার।এটি লম্বায় ২০ ফুট এবং চওড়ায় ৭ ফুট। প্রায় ৮১ লাখ টাকা খরচ করে বিশাল এই খাট তিনি বানিয়েছেন।এই বিছানায় ৬ জন স্ত্রীর সঙ্গে একত্রে সময় কাটানোর পরিকল্পনা করেছেন তিনি। পাশাপাশি সবার কাছ থেকেই একটি করে সন্তান চান তিনি। পাশাপাশি তিনি অপেক্ষায় আছেন, কে তাকে আগে সন্তান দিতে পারে।

আর্থার জানিয়েছেন,এই বিশেষ খাট তৈরি করতে তার ১৫ মাস সময় লেগেছে।১২ জন কর্মী সেটি তৈরি করেছেন।

ব্রাজিলের সাও পাওলোতে স্ত্রীদের নিয়ে থাকেন আর্থার। তিনি প্রাপ্তবয়স্কদের একটি ওয়েবসাইটে ছবি এবং ভিডিও পোস্ট করেন নিয়মিত। সেখান থেকেই তার যাবতীয় রোজগার।আর্থার এবং তার সঙ্গিনীরা এই ওয়েবসাইট থেকে মাসে ৫১ লাখ টাকা আয় করেন।

আর্থার জানান, কার সঙ্গে সময় কাটাবেন তা আগে থেকেই ঠিক করে রাখেন। তাতে নাকি ভুল বোঝাবুঝির সম্ভাবনা কম। এ জন্য একটি রুটিনও তিনি তৈরি করে রেখেছেন। যদিও রুটিন বারবার গুলিয়ে ফেলেন বলে জানিয়েছেন নিজেই।

আর্থারের স্ত্রীর সংখ্যা একসময় ছিল ৯। পরে সম্পর্কে জটিলতা তৈরি হওয়ায় চারজনের সঙ্গে বিবাহবিচ্ছেদ করেন তিনি। পাঁচ স্ত্রীকে নিয়ে কিছু দিন থাকার পর সম্প্রতি আরও একটি বিয়ে করেছেন তিনি। তাই বর্তমানে তার স্ত্রীর সংখ্যা দাঁড়িয়েছে ৬-এ।

  • Related Posts

    যুক্তরাষ্ট্রের গোপন অস্ত্র ‘ডিসকম্বোবুলেটর’ দিয়ে মাদুরো আটক করার দাবি ট্রাম্পের

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন,ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করার সময় যুক্তরাষ্ট্র একটি গোপন অস্ত্র ব্যবহার করেছে,যাকে তিনি ‘ডিসকম্বোবুলেটর’ বলেছেন। ট্রাম্প বলছেন,এটি শত্রুপক্ষের যন্ত্রপাতি নিষ্ক্রিয় করার…

    যুক্তরাষ্ট্রে পারিবারিক বিরোধে বন্দুক হামলা: ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির গুলিতে নিহত ৪

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের লরেন্সভিল শহরে পারিবারিক বিরোধের জেরে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে।এ ঘটনায় ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তি তাঁর স্ত্রীসহ চারজন আত্মীয়কে গুলি করে হত্যা করেছেন। হামলার সময়…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন