ফেসবুক ব্যবহারকারী গত ১৬ বছর ধরে টানা এই অ্যাপটি ব্যবহার করছেন,তারাই ক্ষতিপূরণের জন্য আবেদন জানাতে পারবেন

অনলাইন ডেস্ক রিপোর্ট।।২০০৪ সালের ফেব্রুয়ারি মাস। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে প্রথম পথ চলা শুরু হয় ফেসবুকের।মার্ক জ়াকারবার্গের সংস্থার বয়স এখন ১৯ বছর।সেই শুরুর সময় থেকে যারা ফেসবুকের সঙ্গে আছেন,তাদের সামনে অর্থলাভের সুযোগ।ফেসবুকের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করতে পারেন একটা বড় অংশের ব্যবহারকারী।

 

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সূত্রে জানানো হয়েছে, ফেসবুকের কাছ থেকে ব্যবহারকারীরা ক্ষতিপূরণ দাবি করতে পারবেন।যুক্তরাষ্ট্রের যে সমস্ত ফেসবুক ব্যবহারকারী গত ১৬ বছর ধরে টানা এই অ্যাপটি ব্যবহার করছেন,তারাই ক্ষতিপূরণের জন্য আবেদন জানাতে পারবেন।

কিন্তু ক্ষতিপূরণটা কিসের? ফেসবুকের বিরুদ্ধে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ফাঁস করে দেওয়ার অভিযোগ উঠেছিল।সেই নিয়ে মামলাও হয়েছে।সেই মামলার সূত্রেই ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে জ়াকারবার্গের সংস্থাকে।যুক্তরাষ্ট্রের কোটি কোটি মানুষ ফেসবুকের কাছ থেকে ক্ষতিপূরণের অর্থ দাবি করতে পারবেন।

২০১৮ সালে কেমব্রিজের একটি তথ্য সংগ্রহকারী অ্যাপ ব্যক্তিত্ব নির্ভর কুইজ়ের জন্য প্রায় ৯ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করেছিল।তা প্রকাশ্যে আসার পর ফেসবুকের বিরুদ্ধে মামলা করা হয়। ফেসবুক কেন তৃতীয় কোনও অ্যাপকে তার ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যে হস্তক্ষেপ করতে দিয়েছে,সেই প্রশ্ন তুলে বিচার চলে আমেরিকার একাধিক আদালতে।প্রথম থেকেই মেটা যাবতীয় অভিযোগ অস্বীকার করে আসছিল,তবে গত ডিসেম্বরে তারা সমঝোতায় রাজি হয়েছে। আগামী সেপ্টেম্বরে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে সিলমোহর পড়বে। তার পর মেটার কাছে ক্ষতিপূরণ বাবদ অর্থ পেতে পারবেন গ্রাহকদের একাংশ।

  • Related Posts

    পৃথিবী ও মহাবিশ্ব সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিনঃ-

    মাজহারুল ইসলাম।।পৃথিবী ও মহাবিশ্ব সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় সাধারণ জ্ঞানের বিষয় তুলে ধরেছে, যেমন মহাবিশ্বের বয়স প্রায় ১৩৮০ কোটি বছর, পৃথিবীর বয়স প্রায় ৪৫০ কোটি বছর, ৭টি মহাদেশ ও…

    ফ্রিল্যান্সিং করে ২২ বছর বয়সী তানিয়ার মাসিক আয় লাখ টাকা

    খাগড়াছড়ি প্রতিনিধি।।অল্প বয়সে বিয়ে হয়েছিল তানিয়া খলিলের (২২)।বিয়ের বছরখানেক পরই মা হন তিনি।এরই মধ্যে সংসার আর শিশুসন্তান সামলিয়েই তিনি হয়ে ওঠেন ফ্রিল্যান্সার।নিজে ফ্রিল্যান্সিং শিখে অন্যদেরও এ বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছেন।এখন তাঁর…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন