জনগণের মুখপাত্র

সত্য ও বস্তুনিষ্ট সর্বশেষ সংবাদ

লিটন কুমার দাস ব্যাটসম্যান থামলেন ওই ৪ রানেই!

অনলাইন ডেস্ক রিপোর্ট।।প্রথম বলে চার মেরে শুরু।কিন্তু আইপিএল অভিষেকে ভালো শুরুটা টেনে নিতে পারলেন না লিটন কুমার দাস।বাংলাদেশের ব্যাটসম্যান থামলেন ওই ৪ রানেই।

কলকাতা নাইট রাইডার্স দলে যোগ দিয়ে দুই ম্যাচ বাইরে থাকার পর লিটন খেলার সুযোগ পান বৃহস্পতিবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে।দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে বৃষ্টির কারণে দেরিতে শুরু হওয়া ম্যাচে তিনি ওপেন করতে নামেন জেসন রয়ের সঙ্গে।

প্রথম ওভারে তিনি দারুণ এক শটে কাভার-পয়েন্টের মাঝামাঝি দিয়ে চার মারেন ইশান্ত শর্মাকে।পরের ওভারে বাজে শটে উইকেট বিলিয়ে আসেন ডানহাতি ব্যাটসম্যান।মুকেশ কুমারের শর্ট বল তার পুল করার চেষ্টায় উঠে যায় আকাশে।স্কয়ার লেগের কাছে সহজ ক্যাচ মুঠোয় জমান ললিত যাদব।

চার বলে একটি চারে ৪ রান করেন লিটন।