ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি।।ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মজিবুর রহমান চৌধুরী নিক্সনের পক্ষ হতে জনসাধারণের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসনের জনসাধারণের মধ্যে ঈদের জন্য কাপড়, সেমাই, চালসহ বিভিন্ন সামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হয়।

বুধবার (১৯ এপ্রিল) সকালে ভাঙ্গা বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকায় শত শত মানুষের মাঝে কোনো ধরনের স্লিপ ছাড়াই সকলে হাতে ঈদ উপহার তুলে দেন ফরিদপুর জেলা মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী সোবাহান মুন্সি।

এ বিষয়ে এমপি নিক্সন চৌধুরী বলেন,ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতেই নিজ দলীয় নেতা-কর্মীদের মাধ্যমে তিন উপজেলার জনসাধারণের মাঝে ঈদ উপহার বিতরণ করা হচ্ছে।ঈদের আনন্দকে আরও কাছ থেকে উপভোগ করা জন্য আমি ঈদের দিন পর্যন্ত নিজ এলাকায় কর্মসূচি দিয়েছি।ঈদের নামাজ ভাঙ্গা কেন্দীয় ঈদগাহ জামে মসজিদে আদায় শেষে তিন উপজেলার জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা হবে

এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নে দলীয় নেতা-কর্মীদের মাধ্যমে ঈদ উপহার বিতরণ করা হয়। জনসাধারণ ছাড়াও বিভিন্ন চায়ের দোকান, ছোট মুদি দোকানেও এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

 

 

প্রতিষ্ঠাতা সভাপতি ও সম্পাদকমন্ডলীর উপদেষ্টা:- ডক্টর শাম্মী আহমেদ* এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। *প্রকাশক-সম্পাদক:- এম মাজহারুল ইসলাম। **নির্বাহী সম্পাদক:--------------। **প্রধান বার্তা সম্পাদক:- ------------** বার্তা সম্পাদক:- এইচকেএম রোকন মিয়া। **ব্যবস্হাপনা সম্পাদক:- মোঃ শামীম আহমেদ* মোঃ মনিরুল ইসলাম। *আইন উপদেষ্টা:- এ্যাডভোকেট মোঃ মনজিল মোরশেদ* এ্যাডভোকেট মোঃ আফজালুল করিম। ** বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:- এএমএম টাওয়ার মেরুল বাড্ডা(প্রগতি সরণি) ঢাকা-১২১২। প্রতিষ্ঠা অফিস:- শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক( ১০৮ সদর রোড) বরিশাল। যোগাযোগের মোবাইল নাম্বার:-০১৯১৫-৬৩৩০৬০। E-Mail:-mazharulislam55683@gmail.com-jugantorbarta24@gmail.com-digitalbdnews2018@gmail.com Missed