বৃষ্টির জন্য নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিশেষ নামাজ

নিজস্ব প্রতিবেদক।।গ্রীষ্মের তাপপ্রবাহে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে বৃষ্টির জন্য নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিশেষ নামাজ (সালাতুল ইসতিসকা) আদায় শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া শেখ রাসেলনগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়।

শেখ রাসেলনগর ১নং ওয়ার্ডের বাইতুল ফালাহ জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত এ বিশেষ নামাজ ও মোনাজাতে স্থানীয় শতাধিক মুসল্লি অংশ নেন।দোয়া ও মোনাজাতে মুসল্লিরা তওবা করে অঝোরে কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন।

গত কয়েকদিনের টানা তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির প্রার্থনায় ও মহান সৃষ্টিকর্তা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এ বিশেষ নামাজ আদায় করেন এলাকাবাসী।দুই রাকাআত নফল নামাজ আদায়ের পর মহান আল্লাহ তায়ালার কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করেন শেখ রাসেলনগর ইউনিয়নের সর্বস্তরের জনগণ।

এ সময় তীব্র গরম থেকে রক্ষা পেতে রাজধানীসহ সারা দেশের মানুষের জন্য দোয়া করা হয়।এছাড়া তীব্র গরমে গর্ভবতী মা, শিশু ও বৃদ্ধদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।নামাজে ইমামতি করেন বায়তুল ফালাহ জামে মসজিদের পেশ ইমাম মুফতি শরিফুল ইসলাম। মোনাজাত পরিচালনা করেন শেখ রাসেল নগর ইউনিয়ন পরিষদের ইমাম ঐক্য পরিষদের সভাপতি মাওলানা মুফতি আব্দুর রাজ্জাক।

  • Related Posts

    গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলা: সাক্ষ্যগ্রহণ শুরু, বিচারিক প্রক্রিয়ায় ঐতিহাসিক অগ্রগতি

    নিজস্ব প্রতিবেদক:গাজীপুরে তরুণ ও প্রতিশ্রুতিশীল সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক অগ্রগতি অর্জিত হয়েছে।চার্জ গঠনের অল্প সময়ের মধ্যেই মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ায় এটিকে সাংবাদিক সমাজ বিচারিক ব্যবস্থার…

    রাজধানী কাফরুল ও ভাষানটেকে সেনাবাহিনীর যৌথ অভিযানে ২টি পিস্তল ও ১টি রিভলভার উদ্ধার সহ গ্রেফতার-২

    নিজস্ব প্রতিবেদক।।গত ২২ জানুয়ারি ২০২৬ সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর কাফরুল এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে মধ্যরাত থেকে শুরু করে দিনব্যাপী চলমান যৌথ অভিযানে মোহাম্মদ বিল্লাল হোসেন (৩৫) ওরফে আলিফ হোসেন বাবু’কে…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন