সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে ১৬টি প্রস্তাব অনুমোদন

মাজহারুল ইসলাম।।অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি) ২.৩০ লাখ মেট্রিক টন ইউরিয়া,এমওপি এবং ডিএপি সার সংগ্রহের জন্য ছয়টিসহ ১৬টি প্রস্তাব অনুমোদন করেছে।

বৈঠক শেষে সাংবাদিকদের ভার্চ্যুয়ালি ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. সৈয়দ মাহবুব খান বলেন, বৈঠকে ইউরিয়া,এমওপি ও ডিএপি সার সংগ্রহের জন্য শিল্প মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের ছয়টি প্রস্তাব অনুমোদন করা হয়েছে।তিনি বলেন, বৈঠকে কাতারের মুনতাজাত থেকে ৯৯.১১ কোটি টাকা ব্যয়ে ৩০,০০০ মেট্রিক টন (১০%+) বাল্ক দানাদার ইউরিয়া সার সংগ্রহের জন্য শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)’র একটি প্রস্তাব অনুমোদন করেছে।

বৈঠকে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশ থেকে ৯৯.৬৫ কোটি টাকা ব্যয়ে ৩০,০০০ মেট্রিক টন ব্যাগভর্তি দানাদার ইউরিয়া সার সংগ্রহের জন্য বিসিআইসির আরেকটি প্রস্তাব এবং সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্ট কোম্পানি থেকে ৯৫.২৫ কোটি টাকা ব্যয়ে ৩০,০০০ মেট্রিক টন (১০%+) বাল্ক দানাদার ইউরিয়া সার সংগ্রহের জন্য বিসিআইসির আরেকটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশন,কানাডা থেকে ১ম ও ২য় লটের আওতায় প্রায় ১ লাখ মেট্রিক টন এমওপি সার সংগ্রহ করবে যার ব্যয় হবে ৪৭৫.৩৪ কোটি টাকা। বিএডিসি মরক্কোর ওসিপি,এসএ থেকে ২৩৯.৩১ কোটি টাকা ব্যয়ে আরও ৪০,০০০ মেট্রিক টন ডিএপি সার সংগ্রহ করবে।

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটি বৈঠকে সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীন সড়ক,পরিবহন ও মহাসড়ক বিভাগের ‘শেরপুর (কানাসাখোলা)-ভীমগঞ্জ-নারায়ণখোলা-রামভদ্রপুর-পরানগঞ্জ-ময়মনসিংহ (রহমতপুর)’ সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় প্যাকেজ নম্বর-পিডব্লিউ-০৩-এর নির্মাণ কাজের জন্য ২৬৯.৮২ কোটি টাকা ব্যয়ে তমা কনস্ট্রাকশন অ্যান্ড কোম্পানি লিমিটেডের একটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

সিসিজিপি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)কে ৪৮.৮৫ কোটি টাকা ব্যয়ে ‘রিটার্নিং মাইগ্রেন্টদের ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট রিইন্টিগ্রেশনের পুনরুদ্ধার ও অগ্রগতি’ প্রকল্পের পরামর্শক হিসেবে নিয়োগ দিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ডের একটি প্রস্তাবও অনুমোদন করেছে।

বৈঠকে মেসার্স টোটাল এনার্জি গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড,সুইজারল্যান্ড থেকে ৫৬৪.২৭ কোটি টাকা ব্যয়ে ৩৩.৬০ লাখ এমএমবিটিইউ এলএনজি আমদানির জন্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলার একটি প্রস্তাব অনুমোদন করা হয়।মেসার্স টোটাল এনার্জি গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড,সুইজারল্যান্ড থেকে ৫৬২.১৫ কোটি টাকা ব্যয়ে ৩৩.৬০ লাখ এমএমবিটিইউ এলএনজি আমদানির জন্য পেট্রোবাংলার আরেকটি প্রস্তাব অনুমোদন করা হয়। ওকুলিন টেক বিডি লিমিটেড এবং এসকিউ ওয়্যার অ্যান্ড ক্যাবল কোম্পানি লিমিটেডের যৌথ উদ্যোগ জেভিসিএ থেকে ১,২৩৫.১৩ কোটি টাকা ব্যয়ে ৫ লাখ প্রিপেইড মিটার ক্রয়ের জন্য বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের একটি প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।কমিটি ৩০.৫৮ কোটি টাকা ব্যয়ে এসকিউ ট্রেডিং এন্ড ইঞ্জিনিয়ারিং এবং ওয়াশন গ্রুপ লিমিটেডের য়ৌথ উদ্যোগ থেকে ১০,০০০ সিটি/পিটি অনলাইন থ্রি-ফেজ স্মার্ট মিটার সংগ্রহে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আরেকটি প্রস্তাব অনুমোদন করেছে।

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির এই বৈঠকে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় ২০ বছর মেয়াদে ‘বিদ্যুৎ নাই, টাকা নাই’ ভিত্তিতে ২০ মেগাওয়াট (এসি) সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য জুলস পাওয়ার লিমিটেডের সাথে চুক্তি স্বাক্ষরের জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি প্রস্তাব অনুমোদন করা হয়।বিদ্যুতের মূল্য হার প্রতি কিলোওয়াট ১০.৬৯ টাকা।বৈঠকে ময়মনসিংহ জেলার অন্তর্গত ত্রিশাল উপজেলায় ৪৪ মেগাওয়ট (এসি) সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য ২০ বছর মেয়াদে ‘বিদ্যুৎ নাই,টাকা নাই’ ভিত্তিতে জিয়াংসু ইটার্ন কোং লিমিটেড,লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রি লিমিটেড ও ফুয়াদ স্পিনিং মিলস লিমিটেড ঢাকার কনসোর্টিয়ামের সাথে চুক্তি স্বাক্ষরের জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আরেকটি প্রস্তাব অনুমোদন করা হয়।এতে বিদ্যুতের দাম ধরা হয় প্রতি কিলোওয়াট ১০.৭০ টাকা।

বৈঠকে এছাড়াও বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ব্রিজো মেরিন এসডিএন বিএইচডি, মালয়েশিয়া (স্থানীয় এজেন্ট জেআই ট্রেডার্স, ঢাকা) থেকে ৬৮.৬৭ লাখ ব্যয়ে ১২,৫০০ মেট্রিক টন চিনি আমদানির প্রস্তাব এবং ব্রিজো মেরিন এসডিএন বিএইচডি,মালয়েশিয়া (স্থানীয় এজেন্ট জেআই ট্রেডার্স, ঢাকা) থেকে ৬৯.২৮ লাখ ব্যয়ে আরও ১২,৫০০ মেট্রিক টন চিনি আমদানির জন্য টিসিবি-র একটি প্রস্তাবও অনুমোদন করা হয়।

  • এই সংক্রান্ত সংবাদ

    উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের মোবাইল নম্বর হ্যাকড, অর্থ চাওয়ার অনুরোধ উপেক্ষার আহ্বান

    নিজস্ব প্রতিবেদক।।বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের ব্যবহৃত মোবাইল ফোন নম্বর হ্যাকড হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক সতর্কবার্তায় বিষয়টি নিশ্চিত করেন।…

    বিস্তারিত পড়ুন

    নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে সরকার

    নিজস্ব প্রতিবেদক।।জাতীয় সংসদ নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও রপ্তানি আয় সুরক্ষা ও আন্তর্জাতিক…

    বিস্তারিত পড়ুন

    সংবাদ

    স্যুট–টাইয়ের আড়ালে শিশুনির্যাতন: রাষ্ট্র কি মুখ ফিরিয়ে থাকবে?

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 12 views
    স্যুট–টাইয়ের আড়ালে শিশুনির্যাতন: রাষ্ট্র কি মুখ ফিরিয়ে থাকবে?

    শিশু গৃহপরিচারিকাকে নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও স্ত্রীসহ চারজন কারাগারে

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 24 views
    শিশু গৃহপরিচারিকাকে নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও স্ত্রীসহ চারজন কারাগারে

    ব্যক্তিগত কারণ দেখিয়ে হাইকোর্টের বিচারপতি মামনুন রহমানের পদত্যাগ

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 25 views
    ব্যক্তিগত কারণ দেখিয়ে হাইকোর্টের বিচারপতি মামনুন রহমানের পদত্যাগ

    গৃহপরিচারিকা শিশুকে নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও তার স্ত্রী গ্রেপ্তার

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 27 views
    গৃহপরিচারিকা শিশুকে নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও তার স্ত্রী গ্রেপ্তার

    উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের মোবাইল নম্বর হ্যাকড, অর্থ চাওয়ার অনুরোধ উপেক্ষার আহ্বান

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 43 views
    উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের মোবাইল নম্বর হ্যাকড, অর্থ চাওয়ার অনুরোধ উপেক্ষার আহ্বান

    কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য কলঙ্কজনক: খুলনার জনসভায় তারেক রহমান

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 58 views
    কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য কলঙ্কজনক: খুলনার জনসভায় তারেক রহমান

    ইতালির নাগরিকত্ব আইনে বড় সংস্কার: বাংলাদেশিসহ অভিবাসীদের জন্য সুখবর

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 65 views
    ইতালির নাগরিকত্ব আইনে বড় সংস্কার: বাংলাদেশিসহ অভিবাসীদের জন্য সুখবর

    হবিগঞ্জ-৪: প্রার্থী মো. গিয়াস উদ্দিনকে নির্বাচন আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে সতর্ক করল ইসি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 45 views
    হবিগঞ্জ-৪: প্রার্থী মো. গিয়াস উদ্দিনকে নির্বাচন আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে সতর্ক করল ইসি

    এপস্টেইন ফাইলস: কিশোরী নির্যাতন ও ক্ষমতার ছায়া

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 57 views
    এপস্টেইন ফাইলস: কিশোরী নির্যাতন ও ক্ষমতার ছায়া

    অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 64 views
    অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ

    নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে সরকার

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 77 views
    নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে সরকার

    পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হয়রানি বাড়ছে, উদ্বেগে শিক্ষাবিদরা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 68 views
    পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হয়রানি বাড়ছে, উদ্বেগে শিক্ষাবিদরা

    ব্যাংকিং খাতে সামনে আরও কঠিন চ্যালেঞ্জ, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের আহ্বান: অর্থ উপদেষ্টা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 62 views
    ব্যাংকিং খাতে সামনে আরও কঠিন চ্যালেঞ্জ, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের আহ্বান: অর্থ উপদেষ্টা

    জামায়াত দেশকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 59 views
    জামায়াত দেশকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল

    ত্রয়োদশ সংসদ নির্বাচনে নারী প্রার্থী কমেছে, তবু ৭৭ শতাংশই উচ্চশিক্ষিত

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 61 views
    ত্রয়োদশ সংসদ নির্বাচনে নারী প্রার্থী কমেছে, তবু ৭৭ শতাংশই উচ্চশিক্ষিত

    নির্বাচনি সংবাদ সংগ্রহে সাংবাদিকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 60 views
    নির্বাচনি সংবাদ সংগ্রহে সাংবাদিকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন

    ভুঁইফোড় অনলাইন পোর্টাল ও রঙ বদলানো দালাল সাংবাদিকদের দাপট: ফ্যাসিবাদ কি ফিরছে নতুন মুখোশে?

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 64 views
    ভুঁইফোড় অনলাইন পোর্টাল ও রঙ বদলানো দালাল সাংবাদিকদের দাপট:  ফ্যাসিবাদ কি ফিরছে নতুন মুখোশে?

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0
    • 72 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0
    • 96 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0
    • 65 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 70 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 60 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 54 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    খাদেমের স্ত্রী ঝর্ণাকে নিয়ে রিসোর্টে,আর মামুনুল হকের স্ত্রী আমিনা তাইয়েবা রাজনৈতিক মাঠে—এই দ্বিচারিতার নামই রাষ্ট্রীয় ভণ্ডামি

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 31 views
    খাদেমের স্ত্রী ঝর্ণাকে নিয়ে রিসোর্টে,আর মামুনুল হকের স্ত্রী আমিনা তাইয়েবা রাজনৈতিক মাঠে—এই দ্বিচারিতার নামই রাষ্ট্রীয় ভণ্ডামি

    আলাদা থাকা নিয়ে গুঞ্জন: কড়া জবাব দিলেন ওমর সানী

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 27 views
    আলাদা থাকা নিয়ে গুঞ্জন: কড়া জবাব দিলেন ওমর সানী

    মেহেন্দিগঞ্জে ধানের শীষের পক্ষে মাঠে জেলা আইনজীবীরা

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 24 views
    মেহেন্দিগঞ্জে ধানের শীষের পক্ষে মাঠে জেলা আইনজীবীরা

    নারায়ণগঞ্জ রিসোর্ট কাণ্ড থেকে জাতীয় রাজনীতি: মামুনুল হক ইস্যু ঘিরে ধারাবাহিক ঘটনা ও বিতর্ক

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 30 views
    নারায়ণগঞ্জ রিসোর্ট কাণ্ড থেকে জাতীয় রাজনীতি: মামুনুল হক ইস্যু ঘিরে ধারাবাহিক ঘটনা ও বিতর্ক

    পটুয়াখালী-৩ আসনের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ,কারণ দর্শানোর নোটিশ

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 15 views
    পটুয়াখালী-৩ আসনের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ,কারণ দর্শানোর নোটিশ

    ঢাকা-৯ আসনের রাজনৈতিক ঐতিহ্য ও যোগ্য নেতৃত্বের ধারাবাহিকতা: সাবের হোসেন চৌধুরী থেকে ডা. তাসনিম জারা

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 17 views
    ঢাকা-৯ আসনের রাজনৈতিক ঐতিহ্য ও যোগ্য নেতৃত্বের ধারাবাহিকতা: সাবের হোসেন চৌধুরী থেকে ডা. তাসনিম জারা

    এসেনসিয়াল ড্রাগসের এমডি নিয়োগ ঘিরে ৩০ কোটি টাকার চুক্তির অভিযোগ

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 44 views
    এসেনসিয়াল ড্রাগসের এমডি নিয়োগ ঘিরে ৩০ কোটি টাকার চুক্তির অভিযোগ

    মুন্সিগঞ্জে মা–মেয়ে হত্যাকাণ্ড: প্রতিবেশী ভাড়াটে গ্রেপ্তার

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 25 views
    মুন্সিগঞ্জে মা–মেয়ে হত্যাকাণ্ড: প্রতিবেশী ভাড়াটে গ্রেপ্তার

    নরসিংদীতে সুরেশ অয়েল মিল: হামলা-লুটপাটের অভিযোগ, রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 21 views
    নরসিংদীতে সুরেশ অয়েল মিল: হামলা-লুটপাটের অভিযোগ, রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

    রাজশাহীতে সাংবাদিক দম্পতির রহস্যজনক ঘটনা, স্ত্রী নিহত স্বামী হাসপাতালে

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 22 views
    রাজশাহীতে সাংবাদিক দম্পতির রহস্যজনক ঘটনা, স্ত্রী নিহত স্বামী হাসপাতালে

    লন্ডন থেকে আসা যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 21 views
    লন্ডন থেকে আসা যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ

    দেড় বছরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ১৩৮ জন নিহত: আগস্ট ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত রক্তাক্ত রাজনীতির পূর্ণ ঘটনাপঞ্জি

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 17 views
    দেড় বছরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ১৩৮ জন নিহত: আগস্ট ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত রক্তাক্ত রাজনীতির পূর্ণ ঘটনাপঞ্জি

    অন্তর্বর্তী সরকারের মুখোশের আড়ালে বিচারহীনতা ও গণমাধ্যম নিধনের রাষ্ট্রনীতি

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 23 views
    অন্তর্বর্তী সরকারের মুখোশের আড়ালে বিচারহীনতা ও গণমাধ্যম নিধনের রাষ্ট্রনীতি

    ভুয়া সাংবাদিকদের পর্যবেক্ষক কার্ড দেওয়ার ঝুঁকি নিয়ে উদ্বেগ

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 20 views
    ভুয়া সাংবাদিকদের পর্যবেক্ষক কার্ড দেওয়ার ঝুঁকি নিয়ে উদ্বেগ

    আওয়ামী লীগ–বিএনপি দূরত্ব কমার আভাস?

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 3 views
    আওয়ামী লীগ–বিএনপি দূরত্ব কমার আভাস?

    অবকাঠামো উন্নয়ন,রাজনৈতিক বিতর্ক ও জনজীবন: একটি নিরপেক্ষ বিশ্লেষণ

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 4 views
    অবকাঠামো উন্নয়ন,রাজনৈতিক বিতর্ক ও জনজীবন: একটি নিরপেক্ষ বিশ্লেষণ

    নাইকো দুর্নীতি মামলায় বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আদালতের রায়

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 8 views
    নাইকো দুর্নীতি মামলায় বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আদালতের রায়

    ঘটনার সময় কারাগারে থাকা আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন, পুলিশ কর্মকর্তাকে শোকজ

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 2 views
    ঘটনার সময় কারাগারে থাকা আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন, পুলিশ কর্মকর্তাকে শোকজ

    জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 4 views
    জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন