জামালপুরে জেলা পরিষদের সদস্যের হামলায় সাংবাদিক রনি হাসপাতালে ভর্তি

জামালপুর প্রতিনিধি।।জামালপুরের বকশিগঞ্জে জেলা পরিষদের সদস্য শিলা সরোয়ার ও তার সহযোগীদের হামলায় গুরুত্বর আহত হয়েছেন দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি রাশেদুল ইসলাম রনি।

রোববার (৯ এপ্রিল) দুপুরে বকশিগঞ্জ উপজেলা পরিষদের সামনে এই ঘটনা ঘটে।

সাংবাদিক রাশেদুল ইসলাম রনি জানান সম্প্রতি উপজেলার মেরুরচর ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সিদ্দিক ছোট একটি বিষয় নিয়ে স্থানীয় একজন সাংবাদিকের গায়ে হাত তুলে।পরে সেই বিষয়টি নিয়ে আমি ভোরের কাগজে সংবাদ করি।এরপর থেকেই চেয়ারম্যান ও তার সমর্থ্যকদের সাথে আমার মনোমিলন্য চলে আসছিলো। জামালপুর জেলা পরিষদের সদস্য শিলা সরোয়ার চেয়ারম্যান সিদ্দিকের সমর্থক এবং ঘনিষ্ঠজন।

সাংবাদিক রনি আরো বলেন-রোববার দুপুরে আমি উপজেলা পরিষদ চত্বরে অবস্থানের সময় জেলা পরিষদের সদস্য শিলা সরোয়ার আমাকে ডেকে নিয়ে যায়।তার ডাকে আমি উপজেলা পরিষদের সামনে গেলে শিলা সরোয়ার,তার গাড়ির ড্রাইভার ও বডিগার্ড আমাকে মারধর শুরু করে।এরপর তারা আমাকে অপহরনের চেষ্টা করে এবং আমার মোবাইল ও পকেটে থাকা টাকা নিয়ে যায়।পরে আমার চিৎকারে স্থানীয়রা এসে আমাকে উদ্ধার করে ৷

সাংবাদিক রনি বলেন ঘটনার পরপরই আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসি।এখনো চিকিৎসাধীন আছি। চিকিৎসাধীন থাকায় এখনই মামলা করতে পারছি না।তবে আমি খুব দ্রুত আইনী পদক্ষেপ গ্রহন করবো।আমি আমার উপর হামলাকারীদের বিচার চাই।

এসব বিষয়ে জানতে জেলা পরিষদের সদস্য শিলা সরোয়ারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন সাংবাদিক রনিকে মারধর করা হয় নাই।রনি আমার একটি গান বিকৃত করে ফেসবুকে ছেড়েছে।একটা পিকনিকে আমি গান গেয়েছিলাম।সেই গানটি বিকৃত করে ফেসবুকে ছেড়েছে সাংবাদিক রনি।

এরপরই তিনি কথা বলার জন্য বকশিগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগরের কাছে দেন।

মেয়র নজরুল ইসলাম সওদাগর জানান আমাদের একটি পিকনিকে গান গেয়েছিলো শিলা সরোয়ার আর সেই গানে কিছুটা নেচেছিলো চেয়ারম্যান সিদ্দিক।সেই গানটি বিকৃত করে রোববার সকালে ফেসবুকে ছাড়ে সাংবাদিক রনি।এরপর শিলা সরোয়ার সাংবাদিক রনি উপজেলায় দেখতে পেয়ে আমার কাছে আনার জন্য টানা হেচরা করে।এসময় তার ড্রাইভার ও বডিগার্ডও টানা হেচরা করে।এতে সাংবাদিক রনির হাত ও পায়ের কিছু জায়গা ছিলে যায়।এর চেয়ে বেশি কিছু হয়নি।

এসব বিষযে বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন আমরা এবিষয়ে কোনো অভিযোগ পায়নি।শুধু মাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

  • Related Posts

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    গাজীপুর প্রতিনিধি।।গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাষ্টারবাড়ি এলাকায় ১১ বছর বয়সী এক শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মামা ও ভাগিনাকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার (৩১ জানুয়ারি ২০২৬)…

    মুন্সিগঞ্জে মা–মেয়ে হত্যাকাণ্ড: প্রতিবেশী ভাড়াটে গ্রেপ্তার

    মুন্সিগঞ্জ প্রতিনিধি।।মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় এক ভাড়া বাড়ি থেকে মা–মেয়ে আমেনা বেগম (৩২) ও মরিয়ম আক্তার (৮)-এর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।পুলিশ জানিয়েছে,হত্যার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ওই পরিবারের পাশের ঘরের…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন