ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে দেশের বিভিন্ন এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক।।প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানের বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহার এবং ‘বিতর্কিত’ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে দেশের বিভিন্ন এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার অনুষ্ঠিত এসব কর্মসূচি থেকে সাংবাদিক শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।এ ছাড়া বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা বিবৃতি দিয়ে দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেন।

প্রথম আলোর কর্মীদের হয়রানি বন্ধের আহ্বান সিপিজের
‘ভাত না জোটার’ বক্তব্য প্রকাশ করে সাংবাদিক কারাগারে
তুলে নেওয়ার ৩৫ ঘণ্টা পর শামসুজ্জামান কারাগারে
গত বুধবার ভোর চারটার দিকে সাভারের বাসা থেকে সিআইডি পরিচয়ে তুলে নেওয়ার পর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না শামসুজ্জামানের।তিনি প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক হিসেবে সাভারে কর্মরত।বাসা থেকে তুলে নেওয়ার পৌনে দুই ঘণ্টা আগে রাজধানীর তেজগাঁও থানায় তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম মামলা হয়।

গত বুধবার মধ্যরাতে রমনা থানায় করা ডিজিটাল নিরাপত্তা আইনে করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। পরদিন বৃহস্পতিবার তাঁকে কারাগারে পাঠানো হয়।রমনা থানার মামলায় শামসুজ্জামানের পাশাপাশি সম্পাদক মতিউর রহমানকেও আসামি করা হয়েছে।

পাঠক-পেশাজীবী সম্মিলিত ঐক্য মঞ্চ-বগুড়ার উদ্যোগে বগুড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা। শনিবার দুপুর ১২টায় শহরের সাতমাথায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

আয়োজক সংগঠনের সভাপতি কবি ও কথাসাহিত্যিক বজলুল করিম বাহারের সভাপতিত্বে কর্মসূচিতে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) বগুড়ার আহ্বায়ক হুমায়ূন ইসলাম ওরফে তুহিন,নিরাপদ সড়ক চাই আন্দোলনের (নিসচা) বগুড়ার সভাপতি মোস্তাফিজুর রহমান,বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) জেলা আহ্বায়ক সাইফুল ইসলাম,সিপিবির জেলা সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ,যমুনা টেলিভিশনের বগুড়া ব্যুরো প্রধান মেহেরুল সুজন,বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফজলে রাব্বী ডলার প্রমুখ বক্তব্য দেন।

জেলা সুজনের আহ্বায়ক হুমায়ূন ইসলাম বলেন, ‘প্রথম আলোর যে সাংবাদিককে রাতের আঁধারে তুলে নিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার করে কারাগারে বন্দী করে রাখা হলো,সেই সাংবাদিক সাধারণ মানুষের মনের কথা বলেছেন।দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কশাঘাতে আমরা জর্জরিত। আমরা এই সত্যকে অস্বীকার করতে পারি?’

সিপিবির জেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ বলেন,ডিজিটাল নিরাপত্তা আইন জনকল্যাণমুখী আইন নয়। যাঁরা সৎ ও সাহসী সাংবাদিকতা করতে চান,তাঁদের বিরুদ্ধে এই আইন ব্যবহার করা হচ্ছে।সাংবাদিক মেহেরুল সুজন বলেন,স্বাধীন সাংবাদিকতার কণ্ঠ রোধ করতে,গণমাধ্যমকে ঘায়েল করতেই ডিজিটাল নিরাপত্তা আইন পাস করা হয়েছে। এই আইন বাতিল ছাড়া সুসাংবাদিকতা সম্ভব নয়।

শনিবার বেলা ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে সাংস্কৃতিক জোট।সংগঠনের সভাপতি ভবানী শংকর রায়ের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি,সদস্যসচিব হালিম আজাদ,খেলাঘর আসরের জেলা কমিটির উপদেষ্টা রথীন চক্রবর্তী,সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম,ন্যাপের জেলা কমিটির সম্পাদক আওলাদ হোসেন,বাসদের জেলা সদস্যসচিব আবু নাঈম,বাংলাদেশ মহিলা পরিষদের জেলা কমিটির সভাপতি লক্ষ্মী চক্রবর্তী, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, সমমনার সাবেক সভাপতি দুলাল সাহা,প্রথম আলোর নারায়ণগঞ্জ প্রতিনিধি মজিবুল হক,দেশ টেলিভিশন ও দৈনিক বাংলার জেলা প্রতিনিধি বিল্লাল হোসেন প্রমুখ।

ডিজিটাল নিরাপত্তা আইনটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে রফিউর রাব্বি বলেন,সারা দেশে দুই হাজারের বেশি সাংবাদিকের বিরুদ্ধে এ আইনে মামলা দেওয়া হয়েছে। শামসুজ্জামানকে যে প্রক্রিয়ায় গ্রেপ্তার ও কারাগারে পাঠানো হয়েছে, তা সম্পূর্ণ অবৈধ ও বেআইনি।

দিনাজপুরে বাসদ ও জেলা সচেতন সমাজের ব্যানারে মানববন্ধন।আজ শনিবার বেলা সাড়ে ১১টায়
প্রথম আলো সত্য ফাঁস করায় সরকার পেছনে লেগেছে উল্লেখ করে তিনি বলেন,প্রথম আলো বরাবর শাসকগোষ্ঠীর চরিত্র উন্মোচনে প্রথম কাতারে ছিল।বিএনপির শাসনামলেও প্রথম আলো শাসকগোষ্ঠীর চক্ষুশূল ছিল।আজকেও শাসকগোষ্ঠীর চক্ষুশূল।

মানববন্ধনে বক্তারা বলেন,সত্য প্রকাশে প্রথম আলোর সাহসী ভূমিকাকে ভয় পায় বলেই রাতের আঁধারে সাংবাদিক শামসুজ্জামানকে তুলে নিয়ে ৩০ ঘণ্টা পর গ্রেপ্তার দেখানো হয়েছে।ওই সাংবাদিকসহ পত্রিকাটির সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেওয়া হয়েছে।গণমাধ্যমের টুঁটি চেপে ধরতেই সরকার এই কালো আইন করেছে।অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান বক্তারা।

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে শনিবার দুপুরে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাংবাদিকেরা।চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিট আয়োজিত কর্মসূচিতে জেলায় কর্মরত বিভিন্ন সংবাদপত্র ও টেলিভিশনে কর্মরত গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ‘দৈনিক মাথাভাঙ্গা’র সম্পাদক সরদার আল আমিন,চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান,বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সাবেক সভাপতি এনটিভির প্রতিনিধি রফিকুল ইসলাম,প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম প্রমুখ বক্তব্য দেন।বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার সাংবাদিক শামসুজ্জামানের মুক্তি এবং প্রথম আলো সম্পাদকসহ সারা দেশে সাংবাদিকদের নামে করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় শনিবার দুপুরে প্রতিবাদ সভা করেছে সাংবাদিকেরা।উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এলাকায় আয়োজিত সভা থেকে সাংবাদিক শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানানো হয়।

সরিষাবাড়ী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সমকালের সরিষাবাড়ী প্রতিনিধি সোলায়মান হোসেনের সভাপতিত্বে সভায় দৈনিক কালের কণ্ঠের সরিষাবাড়ী প্রতিনিধি মমিনুল ইসলাম, জামালপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর,ডেইলি স্টারের জামালপুর প্রতিনিধি শহীদুল ইসলাম,দৈনিক যায়যায় দিনের সরিষাবাড়ী প্রতিনিধি বাদশা ভুইয়া প্রমুখ বক্তব্য দেন।

পাথরঘাটার সাত সংগঠনের নেতাদের বিবৃতি;-
প্রথম আলো সম্পাদক মতিউর রহমানসহ সব সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে শনিবার পাথরঘাটার সামাজিক,সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সাতটি সংগঠনের নেতারা বিবৃতি দিয়েছেন।ওই সংগঠনের নেতারা পাথরঘাটা প্রেসক্লাবে উপস্থিত হয়ে যৌথভাবে বিবৃতি দেন।তাঁরা বলেন, সাংবাদিকদের কলম বন্ধ করতে সরকার ডিজিটাল নিরাপত্তা আইন ব্যবহার করছে।ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে গ্রেপ্তার করে হয়রানি করা হচ্ছে।পত্রিকাটির সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধেও মামলা করা হয়েছে।তাঁরা অবিলম্বে প্রথম আলো সম্পাদক মতিউর রহমানসহ সব সাংবাদিকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানান।

বিবৃতিদাতারা হলেন পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী,দুর্নীতি প্রতিরোধ কমিটির পাথরঘাটা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আহসান হাবীব, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) পাথরঘাটা উপজেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম,পাথরঘাটা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. হাবিবুর রহমান,স্বেচ্ছায় রক্তদান ও সামাজিক সংগঠন ‘প্রত্যয়’-এর সভাপতি মেহেদী সিকদার,সোনার বাংলা ব্লাড ফাউন্ডেশনের সভাপতি মিঠুন মিত্র,যুব রেড ক্রিসেন্ট সোসাইটি পাথরঘাটা উপজেলা শাখার সাবেক দলনেতা আল আমিন ওরফে ফোরকান।

  • এই সংক্রান্ত সংবাদ

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    বরিশাল প্রতিনিধি।।জাতীয় সংসদের ১২২নং নির্বাচনী এলাকা বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ–হিজলা) আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ সম্পন্ন করা আদৌ সম্ভব কি না—তা নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী,এই আসনে মোট ভোটার সংখ্যা…

    বিস্তারিত পড়ুন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    নিজস্ব প্রতিবেদক।।দক্ষিণাঞ্চলের যোগাযোগ,অর্থনীতি ও সামগ্রিক উন্নয়নে নতুন যুগের সূচনা করতে ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু এবং মোট ৩৬টি সেতু নির্মাণের প্রায় দেড় লক্ষ কোটি টাকার মেগা উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া…

    বিস্তারিত পড়ুন

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0
    • 21 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0
    • 22 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0
    • 32 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 47 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 17 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 19 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    খাদেমের স্ত্রী ঝর্ণাকে নিয়ে রিসোর্টে,আর মামুনুল হকের স্ত্রী আমিনা তাইয়েবা রাজনৈতিক মাঠে—এই দ্বিচারিতার নামই রাষ্ট্রীয় ভণ্ডামি

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 9 views
    খাদেমের স্ত্রী ঝর্ণাকে নিয়ে রিসোর্টে,আর মামুনুল হকের স্ত্রী আমিনা তাইয়েবা রাজনৈতিক মাঠে—এই দ্বিচারিতার নামই রাষ্ট্রীয় ভণ্ডামি

    আলাদা থাকা নিয়ে গুঞ্জন: কড়া জবাব দিলেন ওমর সানী

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 10 views
    আলাদা থাকা নিয়ে গুঞ্জন: কড়া জবাব দিলেন ওমর সানী

    মেহেন্দিগঞ্জে ধানের শীষের পক্ষে মাঠে জেলা আইনজীবীরা

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 10 views
    মেহেন্দিগঞ্জে ধানের শীষের পক্ষে মাঠে জেলা আইনজীবীরা

    নারায়ণগঞ্জ রিসোর্ট কাণ্ড থেকে জাতীয় রাজনীতি: মামুনুল হক ইস্যু ঘিরে ধারাবাহিক ঘটনা ও বিতর্ক

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 21 views
    নারায়ণগঞ্জ রিসোর্ট কাণ্ড থেকে জাতীয় রাজনীতি: মামুনুল হক ইস্যু ঘিরে ধারাবাহিক ঘটনা ও বিতর্ক

    পটুয়াখালী-৩ আসনের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ,কারণ দর্শানোর নোটিশ

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 5 views
    পটুয়াখালী-৩ আসনের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ,কারণ দর্শানোর নোটিশ

    ঢাকা-৯ আসনের রাজনৈতিক ঐতিহ্য ও যোগ্য নেতৃত্বের ধারাবাহিকতা: সাবের হোসেন চৌধুরী থেকে ডা. তাসনিম জারা

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 10 views
    ঢাকা-৯ আসনের রাজনৈতিক ঐতিহ্য ও যোগ্য নেতৃত্বের ধারাবাহিকতা: সাবের হোসেন চৌধুরী থেকে ডা. তাসনিম জারা

    এসেনসিয়াল ড্রাগসের এমডি নিয়োগ ঘিরে ৩০ কোটি টাকার চুক্তির অভিযোগ

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 22 views
    এসেনসিয়াল ড্রাগসের এমডি নিয়োগ ঘিরে ৩০ কোটি টাকার চুক্তির অভিযোগ

    মুন্সিগঞ্জে মা–মেয়ে হত্যাকাণ্ড: প্রতিবেশী ভাড়াটে গ্রেপ্তার

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 12 views
    মুন্সিগঞ্জে মা–মেয়ে হত্যাকাণ্ড: প্রতিবেশী ভাড়াটে গ্রেপ্তার

    নরসিংদীতে সুরেশ অয়েল মিল: হামলা-লুটপাটের অভিযোগ, রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 10 views
    নরসিংদীতে সুরেশ অয়েল মিল: হামলা-লুটপাটের অভিযোগ, রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

    রাজশাহীতে সাংবাদিক দম্পতির রহস্যজনক ঘটনা, স্ত্রী নিহত স্বামী হাসপাতালে

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 12 views
    রাজশাহীতে সাংবাদিক দম্পতির রহস্যজনক ঘটনা, স্ত্রী নিহত স্বামী হাসপাতালে

    লন্ডন থেকে আসা যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 6 views
    লন্ডন থেকে আসা যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ

    দেড় বছরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ১৩৮ জন নিহত: আগস্ট ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত রক্তাক্ত রাজনীতির পূর্ণ ঘটনাপঞ্জি

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 6 views
    দেড় বছরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ১৩৮ জন নিহত: আগস্ট ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত রক্তাক্ত রাজনীতির পূর্ণ ঘটনাপঞ্জি

    অন্তর্বর্তী সরকারের মুখোশের আড়ালে বিচারহীনতা ও গণমাধ্যম নিধনের রাষ্ট্রনীতি

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 13 views
    অন্তর্বর্তী সরকারের মুখোশের আড়ালে বিচারহীনতা ও গণমাধ্যম নিধনের রাষ্ট্রনীতি

    ভুয়া সাংবাদিকদের পর্যবেক্ষক কার্ড দেওয়ার ঝুঁকি নিয়ে উদ্বেগ

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 9 views
    ভুয়া সাংবাদিকদের পর্যবেক্ষক কার্ড দেওয়ার ঝুঁকি নিয়ে উদ্বেগ

    আওয়ামী লীগ–বিএনপি দূরত্ব কমার আভাস?

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 1 views
    আওয়ামী লীগ–বিএনপি দূরত্ব কমার আভাস?

    অবকাঠামো উন্নয়ন,রাজনৈতিক বিতর্ক ও জনজীবন: একটি নিরপেক্ষ বিশ্লেষণ

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 1 views
    অবকাঠামো উন্নয়ন,রাজনৈতিক বিতর্ক ও জনজীবন: একটি নিরপেক্ষ বিশ্লেষণ

    নাইকো দুর্নীতি মামলায় বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আদালতের রায়

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 1 views
    নাইকো দুর্নীতি মামলায় বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আদালতের রায়

    ঘটনার সময় কারাগারে থাকা আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন, পুলিশ কর্মকর্তাকে শোকজ

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 0 views
    ঘটনার সময় কারাগারে থাকা আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন, পুলিশ কর্মকর্তাকে শোকজ

    জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 2 views
    জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন

    দল নিষিদ্ধের সংস্কৃতির বিরুদ্ধে সতর্কবার্তা তারেক রহমানের

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 0 views
    দল নিষিদ্ধের সংস্কৃতির বিরুদ্ধে সতর্কবার্তা তারেক রহমানের

    টেংরাটিলা বিস্ফোরণ: নাইকোকে দিতে হবে ৫১৬ কোটি টাকার ক্ষতিপূরণ, ICSID রায় বাংলাদেশের পক্ষে

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 2 views
    টেংরাটিলা বিস্ফোরণ: নাইকোকে দিতে হবে ৫১৬ কোটি টাকার ক্ষতিপূরণ, ICSID রায় বাংলাদেশের পক্ষে

    সাংবাদিকরা নির্বাচনী সংবাদ সংগ্রহে পাবেন আগের নিয়ম অনুযায়ী কার্ড

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 0 views
    সাংবাদিকরা নির্বাচনী সংবাদ সংগ্রহে পাবেন আগের নিয়ম অনুযায়ী কার্ড

    প্রটোকল ভেঙে সেনাপ্রধানের হাত ধরে হাঁটা: বাহিনীর ভেতরে সমালোচনা, রাষ্ট্রীয় শালীনতা নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 0 views
    প্রটোকল ভেঙে সেনাপ্রধানের হাত ধরে হাঁটা: বাহিনীর ভেতরে সমালোচনা, রাষ্ট্রীয় শালীনতা নিয়ে প্রশ্ন

    ইসির নির্দেশনা: গণভোটে সরকারি কর্মকর্তারা ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে প্রচার চালাতে পারবেন না

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 0 views
    ইসির নির্দেশনা: গণভোটে সরকারি কর্মকর্তারা ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে প্রচার চালাতে পারবেন না

    সাংবাদিক কার্ড ও স্টিকার ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্ষোভ

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 0 views
    সাংবাদিক কার্ড ও স্টিকার ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্ষোভ

    শেখ হাসিনার সময়ে মাথাপিছু আয় বৃদ্ধি, অন্তর্বর্তী সরকার আমলে মাথাপিছু ঋণের চাপ

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 0 views
    শেখ হাসিনার সময়ে মাথাপিছু আয় বৃদ্ধি, অন্তর্বর্তী সরকার আমলে মাথাপিছু ঋণের চাপ

    ত্রয়োদশ সংসদ নির্বাচন: আলোচনার কেন্দ্রে দুই নারী প্রার্থী তাসনিম জারা ও রুমিন ফারহানা

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 0 views
    ত্রয়োদশ সংসদ নির্বাচন: আলোচনার কেন্দ্রে দুই নারী প্রার্থী তাসনিম জারা ও রুমিন ফারহানা

    সাইবার মামলায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সেলিনা বেগমের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 1 views
    সাইবার মামলায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সেলিনা বেগমের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

    সরকারি খাসজমি দখলের অভিযোগ: মেহেন্দিগঞ্জে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত হালট জমি নিয়ে বিতর্ক

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 2 views
    সরকারি খাসজমি দখলের অভিযোগ:  মেহেন্দিগঞ্জে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত হালট জমি নিয়ে বিতর্ক

    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল: প্যাথলজি পরীক্ষার সরকারি মূল্য তালিকা প্রকাশ

    • By newadmin
    • জানুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 1 views
    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল: প্যাথলজি পরীক্ষার সরকারি মূল্য তালিকা প্রকাশ

    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হেমাটোলজি বিভাগের পরীক্ষার সরকারি মূল্য তালিকা প্রকাশ

    • By newadmin
    • জানুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 0 views
    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হেমাটোলজি বিভাগের পরীক্ষার সরকারি মূল্য তালিকা প্রকাশ

    “বিদ্যুৎ থেকে বাসস্থান, স্বাস্থ্য থেকে ডিজিটাল সেবা—শেখ হাসিনার ১০ উদ্যোগে বদলে যাওয়া বাংলাদেশ”

    • By newadmin
    • জানুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 0 views
    “বিদ্যুৎ থেকে বাসস্থান, স্বাস্থ্য থেকে ডিজিটাল সেবা—শেখ হাসিনার ১০ উদ্যোগে বদলে যাওয়া বাংলাদেশ”

    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেডিওলজি বিভাগের সরকারি পরীক্ষার মূল্য তালিকা প্রকাশ

    • By newadmin
    • জানুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 1 views
    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেডিওলজি বিভাগের সরকারি পরীক্ষার মূল্য তালিকা প্রকাশ

    বিগত আওয়ামী লীগ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি: তৃণমূলের কোটি মানুষের জীবনযাত্রায় যে সহায়তাগুলো ছিল

    • By newadmin
    • জানুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 0 views
    বিগত আওয়ামী লীগ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি: তৃণমূলের কোটি মানুষের জীবনযাত্রায় যে সহায়তাগুলো ছিল

    পরিসংখ্যান দপ্তরের তথ্য বিভ্রাটে মেহেন্দিগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচি থেকে বঞ্চিত প্রায় ৩৬ হাজার শিশু

    • By newadmin
    • জানুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 1 views
    পরিসংখ্যান দপ্তরের তথ্য বিভ্রাটে মেহেন্দিগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচি থেকে বঞ্চিত প্রায় ৩৬ হাজার শিশু

    মেহেন্দিগঞ্জে কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের ২১ শিক্ষকের বিরুদ্ধে দুদকের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা

    • By newadmin
    • জানুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 0 views
    মেহেন্দিগঞ্জে কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের ২১ শিক্ষকের বিরুদ্ধে দুদকের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা