জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে রাশিয়া

অনলাইন ডেস্ক রিপোর্ট।।জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে রাশিয়া।নিরাপত্তা কাউন্সিলে স্থায়ী এবং অস্থায়ী সদস্যসহ মোট ১৫টি দেশ রয়েছে।চক্রাকারে প্রত্যেক সদস্য দেশ এক মাস করে সভাপতিত্ব করে।আজ ১ তারিখ থেকে শুরু করে এপ্রিল মাসজুড়ে কাউন্সিলের দায়িত্ব থাকবে রাশিয়ার কাছে। খবর সিএনএনের।

তবে রাশিয়ার এবারের সভাপতিত্বের বিষয়টি নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছে।কারণ এর তীব্র বিরোধিতা জানিয়েছে ইউক্রেন এবং পশ্চিমারা।

রাশিয়ার সভাপতিত্ব নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছে ইউক্রেন।দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেছেন, ‘এপ্রিল ফুলের সবচেয়ে সেরা জোকস এটি।’

রাশিয়ার কাছে এর আগে সভাপতিত্বের দায়িত্ব ছিল ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে। ওই মাসেই ইউক্রেনে হামলা চালায় দেশটি।

এছাড়া রাশিয়া এমন সময় নিরাপত্তা কাউন্সিলের দায়িত্বভার গ্রহণ করল— যখন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।এই আদালত অবশ্য জাতিসংঘের কোনো সহকারী সংস্থা নয়।

এদিকে ইউক্রেনের আপত্তি সত্ত্বেও রাশিয়াকে সভাপতিত্বের দায়িত্ব নেওয়া থেকে আটকাতে পারেনি নিরাপত্তা কাউন্সিলের গুরুত্বপূর্ণ স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র।দেশটি জানিয়েছে,রাশিয়াও যেহেতু কাউন্সিলের স্থায়ী সদস্য।ফলে তাদের আটকানোর কোনো উপায় ছিল না।

সভাপতিত্বের দায়িত্বের বিষয়টি শুধুমাত্র কার্যক্রম পরিচালনার জন্য।তবে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী দূত ভাসিলি নাবেনজিয়া রুশ বার্তাসংস্থা তাস নিউজকে জানিয়েছেন,তিনি পরিকল্পনা করছেন বেশ কয়েকটি বিতর্ক পর্যবেক্ষণ করবেন তিনি।যার মধ্যে রয়েছে অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়টি।

রুশ দূত আরও জানিয়েছেন,তিনি ‘নতুন বিশ্ব শাসন’ নিয়ে আলোচনা করবেন,যেটি তার মতে ‘এককেন্দ্রীক বিশ্ব শাসনের’ জায়গায় স্থান নেবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক বলেছেন,এটি আন্তর্জাতিক আইনকে আরেকবার ধর্ষণ করল।একটি দেশ যেটি আগ্রাসনমূলক যুদ্ধ শুরু করেছে,মানবিক ও অপরাধের আইন ভঙ্গ করেছে, জাতিসংঘের সনদ লঙ্ঘন করেছে,পারমাণবিক অস্ত্রের নিরাপত্তা উপেক্ষা করেছে,তারা বিশ্বের প্রধান নিরাপত্তা সংস্থার নেতৃত্ব দিতে পারে না।’

রাশিয়া এবং যুক্তরাষ্ট্র ছাড়াও এই কাউন্সিলের স্থায়ী সদস্য হলো যুক্তরাজ্য, ফ্রান্স এবং চীন।

  • Related Posts

    যুক্তরাষ্ট্রের গোপন অস্ত্র ‘ডিসকম্বোবুলেটর’ দিয়ে মাদুরো আটক করার দাবি ট্রাম্পের

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন,ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করার সময় যুক্তরাষ্ট্র একটি গোপন অস্ত্র ব্যবহার করেছে,যাকে তিনি ‘ডিসকম্বোবুলেটর’ বলেছেন। ট্রাম্প বলছেন,এটি শত্রুপক্ষের যন্ত্রপাতি নিষ্ক্রিয় করার…

    যুক্তরাষ্ট্রে পারিবারিক বিরোধে বন্দুক হামলা: ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির গুলিতে নিহত ৪

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের লরেন্সভিল শহরে পারিবারিক বিরোধের জেরে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে।এ ঘটনায় ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তি তাঁর স্ত্রীসহ চারজন আত্মীয়কে গুলি করে হত্যা করেছেন। হামলার সময়…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন