ওয়ারেন্ট ছাড়া কি কাউকে গ্রেফতার করা যায় না? পুলিশ যা করেছে আইন মেনেই করেছে-আইজিপি,আল মামুন

মাজহারুল ইসলাম।।পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী অবদুল্লাহ আল-মামুন বলেন,ওয়ারেন্ট ছাড়া কি কাউকে গ্রেফতার করা যায় না? পুলিশ যা করেছে আইন মেনেই করেছে।

শনিবার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে পদ্মা হলে এই অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন আইজিপি।

সম্প্রতি রাজধানীর বনানীতে একটি রেস্তোরাঁ থেকে বিএনপির ৫৩ নেতাকর্মীকে আটক করা হয়।পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়া হয়।বিএনপি দাবি করেছে,ঘরোয়া অনুষ্ঠানে খেতে গিয়ে বিনা ওয়ারেন্টে তাদের পুলিশ আটক করেছে।বিনা ওয়ারেন্টে বিএনপি নেতাকর্মীদের আটকের পর সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে গ্রেফতার করা কতটা আইনসিদ্ধ-এ প্রশ্নে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী অবদুল্লাহ আল-মামুন পালটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন।

পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) এবং ইউনাইডেট ন্যাশন্স অফিস অন ড্রাগ অ্যান্ড ক্রাইমের (ইউএনওডিসি) যৌথ উদ্যোগে আয়োজিত ‘প্রজেক্ট ইনসেপশন হ্যান্ড ব্রিফিং মিটিং’ শীর্ষক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

বিএনপি নেতাকর্মীরা বনানীতে কী ধরনের সন্ত্রাসবিরোধী কাজ করেছে জানতে চাইলে আইজিপি বলেন,আপনি এফআইআর দেখলে বুঝতে পারবেন যে কী ধরনের মামলা হয়েছে। এরপরও এটার বিষয়ে তদন্ত হবে।তদন্তের পরে আমরা এটা দেখে ব্যবস্থা নেব।

‘বিএনপি দাবি করেছে বিরোধী দলকে সংক্ষুব্ধ করতে,বাধা দিতেই এভাবে গ্রেফতার করা হয়েছে’- এ প্রসঙ্গে পুলিশপ্রধান বলেন,এমনটি নয়।মামলার কপি দেখলেই সব পরিষ্কার হবে।

রাজধানীর বনানী ক্লাবে বৈঠক করার সময় গত ১৯ মার্চ দিবাগত রাত ১টার দিকে বিএনপির ৫৩ নেতাকর্মীকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

  • Related Posts

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    গাজীপুর প্রতিনিধি।।গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাষ্টারবাড়ি এলাকায় ১১ বছর বয়সী এক শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মামা ও ভাগিনাকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার (৩১ জানুয়ারি ২০২৬)…

    মুন্সিগঞ্জে মা–মেয়ে হত্যাকাণ্ড: প্রতিবেশী ভাড়াটে গ্রেপ্তার

    মুন্সিগঞ্জ প্রতিনিধি।।মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় এক ভাড়া বাড়ি থেকে মা–মেয়ে আমেনা বেগম (৩২) ও মরিয়ম আক্তার (৮)-এর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।পুলিশ জানিয়েছে,হত্যার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ওই পরিবারের পাশের ঘরের…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন