চিরকুমার থাকার পণ করলেও ৭০ বছর বয়সে সেটির অবসান ঘটিয়ে বিয়ে

বাগেরহাট জেলা প্রতিনিধি।।একসময় চিরকুমার থাকার পণ করলেও ৭০ বছর বয়সে সেটির অবসান ঘটিয়ে বিয়ে করেছেন বাগেরহাটের রামপাল উপজেলার জিগিরমোল্লা গ্রামের নওশের আলী। পাশের উপজেলা মোংলার শাহেদা বেগম নাজুকে (৩৫) বিয়ে করেন তিনি।জাঁকজমকভাবে শনিবার (১৮ মার্চ) বিয়ের পিঁড়িতে বসেন তারা।১০ লাখ এক টাকা দেনমোহরে নগদ পাঁচ লাখ টাকা উসুলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও দুই পরিবারের লোকজনের উপস্থিতিতে এ বিয়ে সম্পন্ন হয়।

বরের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে,দীর্ঘ সময় ধরে বাগেরহাটের রামপাল সরকারি কলেজে প্রফেসর ছিলেন বর শওকত আলী।একসময় পরিবারে হাল ধরতে এবং ভাই বোনদের মানুষ করতে গিয়ে বিয়ে করেননি।জীবনের মূল্যবান সময় তিনি শিক্ষকতা,ভাইবোন ও সমাজসেবায় ব্যয় করেছেন। বিয়ের কথা বলা হলেও কখনও রাজি হননি।চিরকুমার থাকবেন বলে জানাতেন।তবে অবসরে যাওয়ার পর বর্তমানে অনেকটা একাকীত্ব বোধ করছিলেন।

বরের নিকটাত্মীয় আব্দুল হালিম খোকন বলেন,তিনি আমাদের বড় ভাই,আমরা তার কাছে মানুষ হয়েছি,সারাটা জীবন সে আমাদের সুখ-দুঃখে বটবৃক্ষের মতো আগলে রেখেছেন।বর্তমানে আমরা নিজেদের কর্ম ও ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি,যার কারণে ওনাকে সময় দিতে পারি না।তিনিও একাকীত্ব বোধ করছেন।তাই আমরা বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে রাজি হন।পরে মোংলা উপজেলার মিঠাখালি ইউনিয়নের শাহিদা আক্তার নাজুর সঙ্গে তার বিয়ে সম্পন্ন করি।

তিনি আরও বলেন,কনের আগের সংসারের মেয়েটার দায়িত্ব আমার বড় ভাই নিয়েছেন।তারা বর্তমানে শান্তিতে সংসার করছেন।পরিবারসহ নতুন বর এবং কনে আগামীতে হজে যাবেন,আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে নতুন দম্পতির জন্য দোয়া কামনা করছি।

  • Related Posts

    প্রেমের টানে সীমান্ত অতিক্রম, পুলিশের মানবিক পদক্ষেপে সুসম্পন্ন হলো অনৈতিক ঝুঁকি

    খুলনা প্রতিনিধি।।বিগত ৫ জানুয়ারি ২০২৬ রাতে দৌলতপুর থানার আকস্মিক পরিদর্শনে যান খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ জাহিদুল হাসান,বিপিএম (সেবা)। পরিদর্শনকালে তিনি নজরে পান হিজাব পরিহিতা এক নারীকে,যিনি নারী হাজতখানায় আছেন।তদন্তে…

    সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ইতিহাসের নতুন অধ্যায়ের সূচনা

    সাতক্ষীরা প্রতিনিধি।।সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ইতিহাসে এক নতুন মাইলফলক স্থাপিত হয়েছে।গত মঙ্গলবার সরিষার মাড়াই মেশিনে হাত আটকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়া এক রোগীর হাত সফলভাবে পুনঃসংযোগ (রিপ্লান্টেশন) করা হয়েছে।…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন