সমুদ্রে তলিয়ে যাচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা

অনলাইন ডেস্ক রিপোর্ট।।সমুদ্রে তলিয়ে যাচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। তাই দেশের অন্যত্র রাজধানী সরিয়ে ফেলার তোড়জোড় শুরু করেছে ওই দেশের প্রশাসন।২০২৪ সালের ১৭ অগস্ট ইন্দোনেশিয়ার স্বাধীনতা দিবসের দিনই নতুন রাজধানীর উদ্বোধন হতে পারে।

ওই দেশের প্রশাসন সূত্রে জানা যায়,জাকার্তা থেকে ২ হাজার কিলোমিটার দূরে বোর্নিওতে তৈরি হচ্ছে দেশের নতুন রাজধানী।ইতোমধ্যেই পরিকাঠামো নির্মাণের কাজ অর্ধেক হয়েছে।তবে পুরো কাজ ২০৪৫ সালের অগস্টে শেষ হবে।

ইন্দোনেশিয়ার বর্তমান রাজধানী বিশ্বের জনবহুল শহরগুলোর একটি।শহরে দূষণের মাত্রাও বিপজ্জনক।এছাড়া মাটি থেকে যথেচ্ছ হারে ভূগর্ভস্থ জল তুলে নেয়ার কারণে বসে যাচ্ছে শহরটি।আশঙ্কা করা হচ্ছে ২০৫০ সালের মধ্যে শহরের এক-তৃতীয়াংশ জাভা সাগরের তলায় চলে যেতে পারে।

ইতোমধ্যেই বোর্নিওতে পরিকাঠামো নির্মাণের কাজ শুরু হয়েছে।প্রাথমিকভাবে দেশের আমলাদের থাকার বন্দোবস্ত করা হচ্ছে সেখানে।নিরাপত্তার কারণে সবাইকে নতুন শহরে ঢুকতে দেয়া হচ্ছে না।কেবল সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) একটি প্রতিনিধি দল সেখানে যাওয়ার অনুমতি পেয়েছে।

ইন্দোনেশিয়া প্রশাসন সূত্রে জানা যায়,নতুন শহরের মাঝে অন্তত ৬০ শতাংশ অঞ্চল জুড়ে ঘন বনাঞ্চল থাকবে।দেশের প্রেসিডেন্ট জোকো উইডোডোর ইচ্ছা,নতুন রাজধানীর নাম হোক ‘নুসানতারা’।তবে পরিবেশবিদদের আশঙ্কা, ষবোর্নিওর ঘন বনাঞ্চলের মাঝে রাজধানী স্থানান্তরিত করার ফলে অনেক গাছ কাটা পড়বে।বিপদের মুখে পড়বে বেশ কিছু বনজীবী উপজাতি গোষ্ঠী।

  • Related Posts

    যুক্তরাষ্ট্রের গোপন অস্ত্র ‘ডিসকম্বোবুলেটর’ দিয়ে মাদুরো আটক করার দাবি ট্রাম্পের

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন,ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করার সময় যুক্তরাষ্ট্র একটি গোপন অস্ত্র ব্যবহার করেছে,যাকে তিনি ‘ডিসকম্বোবুলেটর’ বলেছেন। ট্রাম্প বলছেন,এটি শত্রুপক্ষের যন্ত্রপাতি নিষ্ক্রিয় করার…

    যুক্তরাষ্ট্রে পারিবারিক বিরোধে বন্দুক হামলা: ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির গুলিতে নিহত ৪

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের লরেন্সভিল শহরে পারিবারিক বিরোধের জেরে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে।এ ঘটনায় ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তি তাঁর স্ত্রীসহ চারজন আত্মীয়কে গুলি করে হত্যা করেছেন। হামলার সময়…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন