সামাজিক অবক্ষয়, নাকি প্রেম”? খালার হাত ধরে অজানার উদ্দেশ্যে ভাগিনা!

নিজস্ব প্রতিবেদক:-প্রেম মানে না বাধা” বা সম্প্রতি ভাইরাল হওয়া ডায়লগ “মন্তব্য কখনো গন্তব্য ঠেকাতে পারেনা” যখন দেশজুড়ে আলোচনার সৃষ্টি করেছে ঠিক তখনই আরেকটি চাঞ্চল্যকর ঘটনা ঘটছে সিরাজগঞ্জের শাহজাদপুরে।

প্রেমের সম্পর্ক গড়ে খালার হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি দিয়ে ব্যাপক চঞ্চল্যের সৃষ্টি করেছে ভাগিনা। উপজেলার পোরজনা ইউনিয়নের চর বাচড়া গ্রামে প্রেমের সম্পর্কের জের ধরে বিয়ের উদ্দেশ্যে খালাকে নিয়ে উধাও হয়েছে ভাগিনা মোঃ রাসেল হোসেন।

সে পোরজনা এমএন উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র এবং পোরজনা ইউনিয়নের চর বাচরা গ্রামের জেলহক হোসেনের পুত্র। অপরদিকে রাসেলের খালা আল্লাদী খাতুন একই গ্রামের তোফাজ্জল হোসেনের মেয়ে। দুজন একই স্কুলে লেখাপড়ার সুবাদে আল্লাদী খাতুনের সাথে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। খালা- ভাগিনা সম্পর্কের কারণে তাদের ঘনিষ্ঠ চলাফেরাকে পরিবারের লোকজন সন্দেহের উর্ধ্বে রাখে। কিন্তু হঠাৎ করেই ৩১ জুলাই সোমবার স্কুলে যাওয়ার কথা বলে আল্লাদী খাতুন স্কুল ব্যাগে বইয়ের পরিবর্তে প্রয়োজনীয় জামাকাপড় নিয়ে বাড়ী থেকে বের হয়।

এরপর সারাদিন বাড়ীতে ফিরে না আসায় পরিবারের লোকজন খোজাখুজি করে জানতে পারে আল্লাদী খাতুন ভাগিনা রাসেলের হাত ধরে বিয়ের উদ্দেশ্যে গাজীপুরে চলে গেছে। এ ঘটনায় সোমবার রাতেই আল্লাদী খাতুনের বাবা বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেছে।

এদিকে ভাগিনা রাসেলের বাবা- মা দুজনই গাজীপুরের একটি গার্মেন্টস কারখানায় কর্মরত থাকার সুবাদে রাসেল ও আল্লাদী সেখানেই অবস্থান করছে বলে জানান আল্লাদীর পরিবার। তবে ভাগিনার সাথে খালার প্রেমের সম্পর্কের বিষয়টি এলাকায় দারুন চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

শাহজাদপুর থানার অফিসার ছিলেন (অপারেশন) আব্দুল মজিদ জানান, মেয়ের বাবা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ছেলেমেয়েকে উদ্ধারের চেষ্টা চলছে।

  • Related Posts

    আলাদা থাকা নিয়ে গুঞ্জন: কড়া জবাব দিলেন ওমর সানী

    ডেস্ক রিপোর্ট।।পর্দার জনপ্রিয় জুটি ও বাস্তব জীবনের দম্পতি ওমর সানী ও মৌসুমীকে ঘিরে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা-কল্পনা চলছে।দীর্ঘ সময় ধরে তাঁরা দুই দেশে অবস্থান করায় তাঁদের দাম্পত্য সম্পর্ক নিয়ে প্রশ্ন…

    হিরো আলমের বিরুদ্ধে যৌন হয়রানি ও অনৈতিক কর্মকান্ডের অভিযোগ

    বিনোদন ডেস্ক।।জনপ্রিয় অভিনেতা ও মডেল হিরো আলমের বিরুদ্ধে একাধিক নারী থেকে যৌন হয়রানি ও অনৈতিক কর্মকান্ডের অভিযোগ উঠেছে।সম্প্রতি মডেল সাথী অভিযোগ করেছেন,হিরো আলম তার শরীরের গোপনাঙ্গে অনৈতিকভাবে হাত দিয়েছেন। সাথী…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন