মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান ও ভেনিজুয়েলা দুই দেশের মধ্যে সরাসরি জাহাজ চলাচল রুট চালু

অনলাইন ডেস্ক রিপোর্ট।।মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অকার্যকর করে দিয়ে দুই দেশের মধ্যে সরাসরি জাহাজ চলাচল রুট চালু করেছে ইরান ও ভেনিজুয়েলা। উভয় দেশের ওপরই বহাল রয়েছে কঠোর মার্কিন নিষেধাজ্ঞা।

তেহরান টাইমস জানিয়েছে,ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে অবস্থিত ইরানি দূতাবাস এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। এতে বল হয়,ইরান ও ভেনিজুয়েলা উভয় দেশের ব্যবসায়ীদের পৃষ্ঠপোষকতা দিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইরানি দূতাবাস দেশটির শিপিং লাইন্সের (আইআরআইএসএল) এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছে, এখন থেকে প্রতি তিন মাস অন্তর ভেনিজুয়েলার জন্য প্রয়োজনীয় নানারকম পণ্যবাহী একটি কার্গো জাহাজ ভেনিজুয়েলার উদ্দেশে ইরান ছেড়ে যাবে।

এর আগে গত সপ্তাহে আইআরআইএসএল জানিয়েছিল, ইরানের পরবর্তী কার্গো জাহাজ আগামী মে মাসে ভেনিজুয়েলার উদ্দেশে যাত্রা শুরু করবে।

প্রসঙ্গত,সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক ও সহযোগিতা জোরদার করেছে ইরান ও ভেনিজুয়েলা।এরই ধারাবাহিকতায় ২০২২ সালের জুন মাসে ইরান সফর করেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

ওই সফরে দুই দেশের মধ্যে তেল ও গ্যাস,পেট্রোকেমিক্যাল, প্রযুক্তি,কৃষি,পর্যটন ও সাংস্কৃতিক খাতে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

  • Related Posts

    যুক্তরাষ্ট্রের গোপন অস্ত্র ‘ডিসকম্বোবুলেটর’ দিয়ে মাদুরো আটক করার দাবি ট্রাম্পের

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন,ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করার সময় যুক্তরাষ্ট্র একটি গোপন অস্ত্র ব্যবহার করেছে,যাকে তিনি ‘ডিসকম্বোবুলেটর’ বলেছেন। ট্রাম্প বলছেন,এটি শত্রুপক্ষের যন্ত্রপাতি নিষ্ক্রিয় করার…

    যুক্তরাষ্ট্রে পারিবারিক বিরোধে বন্দুক হামলা: ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির গুলিতে নিহত ৪

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের লরেন্সভিল শহরে পারিবারিক বিরোধের জেরে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে।এ ঘটনায় ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তি তাঁর স্ত্রীসহ চারজন আত্মীয়কে গুলি করে হত্যা করেছেন। হামলার সময়…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন