মাহিয়া মাহি অভিনীত নতুন সিনেমা ‘বুবুজান’ মুক্তি পেয়েছে

নিজস্ব প্রতিবেদক।।গেল শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মাহিয়া মাহি অভিনীত নতুন সিনেমা ‘বুবুজান’। দেশের ২১টি প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় চিত্রনায়ক শান্ত খানের বিপরীতে অভিনয় করেছেন নিশাত নাওয়ার সালওয়া।শামীম আহমেদ রনির পরিচালনায় মাহি অভিনয় করেছেন বুবুজান চরিত্রে।

এরই মধ্যে কথা রটেছে,এই সিনেমার সঙ্গে নাকি কাজী হায়াতের ‘আম্মাজান’র বেশ মিল রয়েছে।অনেকেই তো বলছে,গল্পটি ‘আম্মাজান’ থেকেই নেওয়া।তবে এ বিষয়ে আর চুপ থাকতে পারেননি বুবুজান।

মাহি বলেন,যারা এটি বলছেন,তারা ভুল বলছেন।নামের কারণে অনেকেই হয়তো এটি ভাবছেন। “বুবুজান’র গল্পটি একরকম আর “আম্মাজান’র গল্পটি অন্যরকম।তবে “আম্মাজান” ছবিতে মান্না ভাই তার আম্মার জন্য পাগল ছিল আর এখানে শান্ত তার বুবুর জন্য পাগল।মিল খুঁজলে এটাই পাওয়া যাবে।আর বাকি সব দিক থেকেই ছবিটি আলাদা।’

বুবুজান’ নিয়ে কেমন সাড়া পাচ্ছেন জানতে চাইলে এই চিত্রনায়িকা বলেন,এই ছবির গল্পটি দারুণ।ভাই-বোনের দারুণ এক গল্প তুলে ধরা হয়েছে এতে।আর নির্মাতা রনিও সেটি পর্দায় ফুটিয়ে তুলেছেন সুনিপুণ হাতে।ছবিটি গল্প নির্ভর। যারাই দেখেছেন,তারাই ছবিটির প্রশংসা করেছেন।গল্পে খুব সুন্দর একটা ম্যাসেজ আছে।আশা করি,যারাই ছবিটি দেখবেন তারাই এর প্রশংসা করতে বাধ্য হবেন।’

এদিকে,সমসাময়িক নারী নির্যাতনের ঘটনার প্রেক্ষাপটে নির্মিত ‘বুবুজান’।এতে মাহিয়া মাহি,শান্ত খান ও নিশাত নাওয়ার সালওয়ারের পাশাপাশি আরও অভিনয় করেছেন সাবেরী আলম,শিবা শানু,কমল পাটেকরসহ অনেকে।

  • Related Posts

    আলাদা থাকা নিয়ে গুঞ্জন: কড়া জবাব দিলেন ওমর সানী

    ডেস্ক রিপোর্ট।।পর্দার জনপ্রিয় জুটি ও বাস্তব জীবনের দম্পতি ওমর সানী ও মৌসুমীকে ঘিরে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা-কল্পনা চলছে।দীর্ঘ সময় ধরে তাঁরা দুই দেশে অবস্থান করায় তাঁদের দাম্পত্য সম্পর্ক নিয়ে প্রশ্ন…

    হিরো আলমের বিরুদ্ধে যৌন হয়রানি ও অনৈতিক কর্মকান্ডের অভিযোগ

    বিনোদন ডেস্ক।।জনপ্রিয় অভিনেতা ও মডেল হিরো আলমের বিরুদ্ধে একাধিক নারী থেকে যৌন হয়রানি ও অনৈতিক কর্মকান্ডের অভিযোগ উঠেছে।সম্প্রতি মডেল সাথী অভিযোগ করেছেন,হিরো আলম তার শরীরের গোপনাঙ্গে অনৈতিকভাবে হাত দিয়েছেন। সাথী…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন