নতুন শিক্ষানীতিতে সপ্তাহে ৫দিন ক্লাশ হবে-শিক্ষামন্ত্রী,ডা. দীপু মনি

নিজস্ব প্রতিবেদক।।শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এবার চালু হওয়া নতুন শিক্ষাক্রমেও সপ্তাহে দুই দিনই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।পাঁচ দিনজুড়ে চলবে শ্রেণি শিক্ষার কার্যক্রম। এটি প্রধানমন্ত্রীর নীতিগত সিদ্ধান্তও বটে।তা ছাড়া আন্তর্জাতিক মানদণ্ডেও একই নিয়ম চালু রয়েছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর সার্কিট হাউসে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি আরো বলেন,অবসরজনিত কারণে কারিগরি শিক্ষা বোর্ডসহ কোথাও কোথাও কিছুসংখ্যক শিক্ষকের সংকট তৈরি হলেও মূলত দেশে আপাতত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষকসংকট নেই।এখন থেকে সপ্তাহের পাঁচ দিনই হবে শিক্ষাক্রমের কাজ।বাকি দুই দিন থাকবে বন্ধ।তবে গত বছর বিদ্যুৎসংকটের কারণে এমন ঘোষণা দিলেও এখন থেকে এটিই চালু থাকবে।তাই এ নিয়ে নতুন করে কথা বলার কিছু নেই।তা ছাড়া সারা পৃথিবীতে সপ্তাহে পাঁচ দিন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকে।কারণ শিক্ষক এবং শিক্ষার্থীদের কিছুটা বিশ্রামেরও প্রয়োজন আছে।এতে অনেক সুবিধা আছে বলেও জানান তিনি।

এর আগে ঢাকা থেকে সড়কপথে শিক্ষামন্ত্রী চাঁদপুর সার্কিট হাউসে পৌঁছলে জেলা প্রশাসক কামরুল হাসান ও পুলিশ সুপার মিলন মাহমুদ এবং চাঁদপুর পৌরসভা ছাত্রলীগ কমিটির নবনির্বাচিত আহ্বায়ক ইউসুফ গাজী মুন্না, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলামসহ নেতৃবৃন্দ ফুল দিয়ে তাকে স্বাগত জানান।

এদিকে চাঁদপুর সার্কিট হাউস ত্যাগ করার সময় গাড়িতে উঠতে গিয়ে উপস্থিত সাংবাদিকদের প্রতি কিছুটা বিরক্তি প্রকাশ করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন,আপনাদের পড়াশোনার অভাব রয়েছে।তাই পড়াশোনা করে প্রশ্ন করবেন। নয়তো সাংবাদিকদের জন্য একটি ওরিয়েন্টেশন কোর্স চালু করার কথাও জানান তিনি।

  • Related Posts

    ক্ষমতা থাকলেও শিক্ষা কেন থেমে যায়? রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক

    নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শাসকগোষ্ঠীর পারিবারিক প্রভাব,যোগ্যতা ও শিক্ষাগত মান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—রাষ্ট্রক্ষমতার সর্বোচ্চ স্তরে থাকা পরিবারের…

    শিক্ষক নির্যাতনের অভিযোগ: জয়নাব বিনতে হোসেনের ওপর হামলার প্রতিবাদ

    বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জয়নাব বিনতে হোসেনের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।ঘটনাটি শিক্ষাঙ্গনে গভীর উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে।…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন