উত্তরা দিয়াবাড়ি থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল যাবে

নিজস্ব প্রতিবেদক।।মতিঝিল নয়,কমলাপুর পর্যন্ত যাবে মেট্রোরেল।ইতিমধ্যে শুরু হয়েছে সম্প্রসারিত লাইনের নির্মাণ প্রক্রিয়া।এটি বাস্তবায়নে প্রকল্পে ১১ হাজার কোটি টাকারও বেশি বাজেট বাড়ানো হয়েছে।দিয়াবাড়ী থেকে মতিঝিল পর্যন্ত নির্মাণ ব্যয় ধার্য ছিল ২১ হাজার ৯৮৫ কোটি টাকা।বর্তমানে কমলাপুর পর্যন্ত ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা ব্যয় ধার্য করা হয়েছে।মতিঝিল থেকে কমলাপুরের বর্ধিত অংশের কাজ,ভূমি অধিগ্রহণসহ নানা কারণে এই ব্যয় বৃদ্ধি হয়েছে বলে জানিয়েছেন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক।

সরেজমিনে কমলাপুর রেলস্টেশন এলাকায় গিয়ে কয়েকটি স্থানে সড়কের মাঝখানে বেড়া দিয়ে মাটি খোঁড়ার দৃশ্য দেখা গেছে।বাগান এলাকায় করা হয়েছে সাইট অফিস।সূত্র জানায়, ২০২৫ সালের মাঝামাঝি সময়ে উত্তরা-কমলাপুর মেট্রোরেল চলাচল শুরু হবে।এর আগে চলতি বছর বিজয়ের মাসে যে কোনো দিন আগারগাঁও থেকে যাবে মতিঝিল।ঘণ্টায় যাত্রী পরিবহন করা যাবে ৬০ হাজার।পুরো রেলপথ চালু হলে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত আসতে সময় লাগবে ৩৮ মিনিট। একটি ট্রেনে বসে ও দাঁড়িয়ে সর্বোচ্চ ২ হাজার ৩০৮ যাত্রী ভ্রমণ করতে পারবেন বলে আশা প্রকাশ করেন ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।তিনি জানান,মেট্রোরেল-৬ প্রকল্পের মতিঝিল-কমলাপুর অংশে গত মাসের শুরু থেকে পাইলিং কাজ শুরু হয়েছে। এজন্য মতিঝিল-কমলাপুর পর্যন্ত বিদ্যুতের ৪৬টি স্থাপনা সরাতে হবে। আস্তে আস্তে দৃশ্যমান হবে পিলার।

এদিকে গত ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রকল্পের উত্তরা-মতিঝিল অংশের সার্বিক গড় অগ্রগতি ৯২ দশমিক ৫২ ভাগ।আর উত্তরা থেকে আগারগাঁও অংশের অগ্রগতি ৯৮ দশমিক ৭৫ ভাগ।আগারগাঁও থেকে মতিঝিল অংশের পূর্ত কাজের অগ্রগতি ৯১ দশমিক ০২ ভাগ। চলতি বছরের ডিসেম্বরের শেষ দিকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলবে দেশের প্রথম বিদ্যুৎচালিত দ্রুতগতির এই ট্রেন।

প্রকল্প সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে,মেট্রোরেল-৬ প্রকল্প আওতায় উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ দশমিক ২৬ কিলোমিটার রেলপথের আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটার পথ চালু হয়েছে গত বছরের ২৮ ডিসেম্বর।এ পথে ৯টি স্টেশনের তিনটিতে থেমে নিয়মিত ১০টি ট্রেন চলছে।দিয়াবাড়ী থেকে কমলাপুর পর্যন্ত মোট স্টেশন হবে ১৭টি।ভাড়া ১০০ টাকা। সর্বনিম্ন ভাড়া ২০ টাকা।তখন তিন মিনিট পরপর ছাড়বে ট্রেন। দিনে চলবে ২৪টি।

রাজধানীর যানজট নিরসনে প্রথমে উত্তরা-মতিঝিল পর্যন্ত প্রকল্পটি নেওয়া হয়।পরে প্রধানমন্ত্রীর আগ্রহে তা কমলাপুর পর্যন্ত সম্প্রসারণ করা হয়।দীর্ঘ সময় প্রকল্পের অন্য অংশে কাজ হলেও মতিঝিল-কমলাপুর অংশের কাজ নানা জটিলতায় থেমে ছিল।সব বাধা পেরিয়ে এবার কাজ শুরু হয়েছে।২০২৫ সালে মাঝামাঝি এই অংশ চালুর কথা জানিয়েছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ।

এ বিষয়ে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক জানান, মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল নেওয়ার জন্য আমরা কাজ শুরু করে দিয়েছি।ইতিমধ্যে এই লাইন যেদিক দিয়ে যাবে সেখানকার ভূমি অধিগ্রহণ করা হয়ে গেছে।এসব জায়গার ৪৬টি স্থাপনা সরাতে হবে।আমরা আশা করছি, ২০২৫ সালের জুন মাসে কাজ শেষ করে প্রকল্পটি পরিপূর্ণভাবে উদ্বোধন করতে পারব।এ ছাড়া মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত ১ দশমিক ১৬ কিলোমিটারের বর্ধিত কাজের জন্য গত ২৮ নভেম্বর ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে।

প্রকল্প সূত্রে জানা গেছে,মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণে জাপান আন্তর্জাতিক সহযোগী সংস্থা (জাইকা) আরও ১৫ কোটি ৮০ লাখ ডলার ঋণ দিচ্ছে। বর্তমান বিনিময় হার অনুযায়ী (১ ডলারে ৮৬ টাকা) এর পরিমাণ প্রায় ১ হাজার ৩৫৮ কোটি টাকা।

এ সম্পর্কে মেট্রোরেলের অতিরিক্ত প্রকল্প পরিচালক (সিভিল) আব্দুল বাকী মিয়ার বলেন,গত নভেম্বরে কমলাপুর অংশের কাজের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে মেট্রো কর্তৃপক্ষের চুক্তি হয়েছে।ইটালিয়ান-থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেড চুক্তি অনুযায়ী কাজ শুরু করেছে বলে তিনি জানান।

  • Related Posts

    গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলা: সাক্ষ্যগ্রহণ শুরু, বিচারিক প্রক্রিয়ায় ঐতিহাসিক অগ্রগতি

    নিজস্ব প্রতিবেদক:গাজীপুরে তরুণ ও প্রতিশ্রুতিশীল সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক অগ্রগতি অর্জিত হয়েছে।চার্জ গঠনের অল্প সময়ের মধ্যেই মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ায় এটিকে সাংবাদিক সমাজ বিচারিক ব্যবস্থার…

    রাজধানী কাফরুল ও ভাষানটেকে সেনাবাহিনীর যৌথ অভিযানে ২টি পিস্তল ও ১টি রিভলভার উদ্ধার সহ গ্রেফতার-২

    নিজস্ব প্রতিবেদক।।গত ২২ জানুয়ারি ২০২৬ সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর কাফরুল এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে মধ্যরাত থেকে শুরু করে দিনব্যাপী চলমান যৌথ অভিযানে মোহাম্মদ বিল্লাল হোসেন (৩৫) ওরফে আলিফ হোসেন বাবু’কে…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন