জনগণের মুখপাত্র

সত্য ও বস্তুনিষ্ট সর্বশেষ সংবাদ

মাদকবিরোধী অভিযানে ঢাকায় গ্রেফতার-৬২

নিজস্ব প্রতিবেদক।।ঢাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।এসময় তাদের কাছে থেকে ১২.২ গ্রাম হেরোইন,১০৫ বোতল ফেনসিডিল,৩৪ কেজি ৪৬৪ গ্রাম গাঁজা,২১ হাজার ৬০৯ পিস ইয়াবা,১০ গ্রাম আইস ও ৫০টি ইনজেকশন উদ্ধার করা হয়।

শনিবার (২৮ জানুয়ারি) ভোর ছয়টা থেকে রোববার (২৯ জানুয়ারি) ভোর ছয়টা পর্যন্ত বিভিন্ন এলাকায় এ অভিযান চলে।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫টি মামলা হয়েছে।