দেশে পীর-মুর্শিদ এবং ওলি-দরবেশ আছেন বলেই এ দেশের মানুষ এখনো ধর্মের পথে আছেন-খোকন

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য খান মোহাম্মদ ইসরাফিল খোকন বলেছেন,এ দেশে পীর-মুর্শিদ এবং ওলি-দরবেশ আছেন বলেই এ দেশের মানুষ এখনো ধর্মের পথে আছেন।যতদূর জানা যায়,এ দেশে কোন নবী-রাসুলের জন্ম কিংবা আবির্ভাব ঘটেনি।এ দেশে ইসলাম ধর্ম এসেছে ওলি-দরবেশদের হাত ধরে।

তিনি বলেন,বিশেষ করে ষাটের দশকে সিলেটে গৌর রাজার দুঃশাসন ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে এবং ধর্ম প্রচারে এ দেশে আসেন হযরত শাহজালালের (রহ.) নেতৃত্বে ৩৬০ জন ওলির এক কাফেলা।

এর পর এ দেশের আনাচে-কানাচে ছড়িয়ে পড়ে ইসলাম ধর্ম। সেই থেকে এ দেশে গড়ে উঠে ওলি-দরবেশ ও পীর-মুর্শিদের দরবার।তারই ধারাবাহিকতায় আজও এসব দরবারে চলে আসছে বার্ষিক উরস।

বুধবার রাতে ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের গুরুগ্রাম এলাকায় আবুল হাসেম চিশতিয়ার দরবারে ১০তম বার্ষিক উরসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাপা নেতা খান মোহাম্মদ ইসরাফিল খোকন বলেন,সাবেক সফল রাষ্ট্রনায়ক হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিষ্ঠিত জাতীয় পার্টির ৯ বছরের শাসনামল ছিল এ দেশের ইতিহাসে স্বর্ণযুগ। তিনিই এ দেশে সর্বপ্রথম মসজিদের বিদ্যুৎ বিল ফ্রি করে দিয়েছিলেন।তার শাসনামলে প্রত্যেক পীর-মুর্শিদের দরবারে সব ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হতো।আজও সেই মহান নেতার প্রতিষ্ঠিত জাতীয় পার্টি দেশ ও জনগণের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছে।ভবিষ্যতে জাতীয় পার্টিই এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আরোহণ করবে।এ দেশের মানুষ আজও জাতীয় পার্টিকে মনেপ্রাণে ভালোবাসে।

ইউপি সদস্য মো. আবদুল মান্নান মেম্বারের সভাপতিত্বে মো. নজরুল ইসলাম মেম্বার এ বার্ষিক উরসের উদ্বোধন করেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপা নেতা পীর মোহাম্মদ রেজাউল ভাণ্ডারি প্রমুখ।

  • Related Posts

    কোরআন–হাদিসের দলিল: ‘কবুল’ শব্দই একমাত্র শর্ত নয়—ইজাব ও গ্রহণে অর্থই মুখ্য

    নিজস্ব প্রতিবেদক।।ইসলামি শরিয়ত অনুযায়ী বিয়ের মূল ভিত্তি হলো ইজাব (প্রস্তাব) ও গ্রহণ (কবুল)।তবে বিয়ে সম্পন্ন হওয়ার জন্য নির্দিষ্টভাবে ‘কবুল করলাম’ শব্দ উচ্চারণ করতেই হবে—এমন কোনো বাধ্যবাধকতা কুরআন বা সহিহ হাদিসে…

    কতদিন সহবাস না করলে আবার বিয়ে করতে হয়? জেনে নিন ইসলামী শরীয়াহ ও বাংলাদেশের আইনের ব্যাখ্যা

    নিজস্ব প্রতিবেদক।।স্বামী–স্ত্রীর দাম্পত্য জীবনে সহবাস একটি গুরুত্বপূর্ণ অধিকার ও দায়িত্ব।অনেকের মনে প্রশ্ন থাকে—দীর্ঘদিন সহবাস না হলে কি আবার নতুন করে বিয়ে করতে হয়,নাকি বিবাহ বাতিল হয়ে যায়? ইসলামী শরীয়াহ কী…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন