নিজস্ব প্রতিবেদক।।দেশের কারাগারগুলোতে চিকিৎসক নিয়োগের নির্দেশনা নির্ধারিত সময়ে বাস্তবায়ন না করায় হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। মঙ্গলবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চে তিনি ক্ষমা প্রার্থনা করেন। এর আগে গত ১৭ই জানুয়ারি দেশের কারাগারগুলোতে শূন্যপদে ৪৮ জন চিকিৎসক নিয়োগের নির্দেশনা বাস্তবায়ন না করায় তার ব্যাখ্যা দিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে তলব করেন হাইকোর্ট।২৪শে জানুয়ারি তাকে সশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। Post navigation চট্টগ্রামের পুলিশ সদস্যের স্ত্রী টাকা ও স্বর্ণালংকার পালিয়েছে! দীপ্ত টিভির সাতক্ষীরা প্রতিনিধিকে তুলে নিয়ে ৭ ঘন্টা পর গায়েবি মামলা গ্রেফতার দেখানো হয়েছে!