বিশ্ব ইজতেমায় অংশ নিতে ঢাকায় ‘মানবতার ফেরিওয়ালা’ ওস্তাদ ইবিট লিও

অনলাইন ডেস্ক রিপোর্ট।।তাবলিগ জামাতের সবচেয়ে বড় আসর বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে শুক্রবার।টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিতব্য ইজতেমা রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।

ইজতেমাকে সামনে রেখে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল এখন টঙ্গীমুখী।পুরো ময়দান এখন টুপি-পাঞ্জাবি পরা মানুষে ভরপুর। মুসল্লিদের স্রোত টঙ্গী অভিমুখে বেড়েই চলছে। এ স্রোত থাকবে আখেরি মোনাজাতের আগ পর্যন্ত।

এদিকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে ঢাকায় এসেছেন মালয়েশিয়ার সাধারণ মানুষের কাছে ‘মানবতার ফেরিওয়ালা’খ্যাত আলোচিত দাঈ ও সমাজকর্মী ওস্তাদ ইবিট লিও।

বুধবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখান থেকে সরাসরি টঙ্গী ইজতেমার ময়দানে নিয়ে আসা হয় তাকে।

বাংলাদেশে এসে বৃহস্পতিবার সকালে খোলা রিক্সায় ঘুরে বেড়ানোর একটি ছবি পোস্ট করেন ইবিট লিও। সেখানে তিনি লিখেন-‘Alhamdulillah. I Love ❤️ Bangladesh. আমি বাংলাদেশকে ভালোবাসি’।

আলোচিত দাঈ ইবিট লিও একজন মালয়েশিয়ান চাইনিজ মুসলিম।তিনি মালয়েশিয়ার মুসলিম উদ্যোক্তা এবং ধর্ম প্রচারক হিসেবে সব মহলে ইবিট লিও নামে পরিচিত।তার পুরো নাম-ইবিট ইরাওয়ান বিন ইব্রাহিম লিও।

১৯৮৪ সালের ২১ ডিসেম্বর মালয়েশিয়ার পাহাং রাজ্যে তিনি জন্মগ্রহণ করেছেন।তার পিতার নাম মুয়াডজম শাহে লিউ ইউ পাউ। ১১ জন ভাই-বোনের মধ্যে তিনি তৃতীয়।দ্বীনকে অনুসরণ করে ১২ বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন।

সুদর্শন সুন্নতি দাঁড়ি,ক্যাপ এবং কুর্তায় জনপ্রিয় এই ওস্তাদ ইবিট লিও তার পারিবারিক অনুপ্রেরণায় মানব কল্যাণ ও ইসলামি দাওয়াতের কাজে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ বিখ্যাত এই উক্তিটি যেন মিলে যায় ওস্তাদ ইবিট লিও’র সঙ্গে।একজন সমাজসেবক ও ধর্ম প্রচারক সৎ,ন্যায়-নীতিবান,উদার সমাজ সংস্কারক মালয়েশিয়ায় সর্বপরিচিত।দেশটির সুশীল সমাজ, তরুণ-নবীন,যুব-প্রবীণ সমাজে তার যথেষ্ট সুনাম রয়েছে।

ইবিট লিও ২০১৫ সালে ‘মওলিদুর রসুল’জাতীয় পুরস্কার এবং ২০২০ সালের ১৫ আগস্ট জাতীয় যুব দিবস উদযাপন অনুষ্ঠানে সমাজ বিনির্মাণে এবং মহামারি করোনার সময়ে মানব কল্যাণে বিশেষ অবদান রাখায় জাতীয় যুব দিবসের বিশেষ সম্মানে ভূষিত করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তানশ্রী মুহিউদ্দিন ইয়াসিন।

এছাড়াও মানব কল্যাণে অবদান রাখায় সরকার কর্তৃক বিভিন্ন সময় তিনি একাধিক পুরস্কার পেয়েছেন।

ইবিট লিও দাতু ডা. হাজী মোহাম্মদ ফাদজিল্লাহ কামসাহ এবং অধ্যাপক হানিম তাহিরের পরিচালনায় এক্সেল প্রশিক্ষণের মোটিভেশনাল স্পিকার।তিনি সকলের প্রেরণাদানকারী,ইসলাম আগামা,ইসলাম ইতু ইন্দাহ,উসরাহ নূরানী,এবং আইকেআইএম এবং সিনার রেডিওর নিয়মিত বক্তা।

  • Related Posts

    কোরআন–হাদিসের দলিল: ‘কবুল’ শব্দই একমাত্র শর্ত নয়—ইজাব ও গ্রহণে অর্থই মুখ্য

    নিজস্ব প্রতিবেদক।।ইসলামি শরিয়ত অনুযায়ী বিয়ের মূল ভিত্তি হলো ইজাব (প্রস্তাব) ও গ্রহণ (কবুল)।তবে বিয়ে সম্পন্ন হওয়ার জন্য নির্দিষ্টভাবে ‘কবুল করলাম’ শব্দ উচ্চারণ করতেই হবে—এমন কোনো বাধ্যবাধকতা কুরআন বা সহিহ হাদিসে…

    কতদিন সহবাস না করলে আবার বিয়ে করতে হয়? জেনে নিন ইসলামী শরীয়াহ ও বাংলাদেশের আইনের ব্যাখ্যা

    নিজস্ব প্রতিবেদক।।স্বামী–স্ত্রীর দাম্পত্য জীবনে সহবাস একটি গুরুত্বপূর্ণ অধিকার ও দায়িত্ব।অনেকের মনে প্রশ্ন থাকে—দীর্ঘদিন সহবাস না হলে কি আবার নতুন করে বিয়ে করতে হয়,নাকি বিবাহ বাতিল হয়ে যায়? ইসলামী শরীয়াহ কী…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন