মাজহারুল ইসলাম।।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা দক্ষ জনশক্তি গড়ে তোলার পদক্ষেপ নিয়েছি। শিল্পখাতে পরিবর্তন আসছে বার বার।এখন আসছে চতুর্থ শিল্পবিপ্লব। তার উপযোগী করে আমাদের মানবসম্পদ গড়ে তুলতে হবে।
আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) গণভবনে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সমন্বয়ে গঠিত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের স্ট্যান্ডিং কমিটির সদস্যদের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।।













