বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে ফাঁস দিয়ে আত্মহত্যা

বরিশাল জেলা প্রতিনিধি।।বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক শিক্ষার্থী।রোববার (১৫ জানুয়ারি) বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (১৪ জানুয়ারি) রাত ৩টার দিকে কলেজের ছাত্রীনিবাসের ৩০৪ নম্বর কক্ষে ফ্যানের হুকের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।

নিহত ব্যক্তি পটুয়াখালীর গলাচিপা উপজেলার ছোট ডাকুয়া গ্রামের বশির মিয়ার মেয়ে কেয়া আক্তার রত্না(২০)।তিনি বরিশালের রহমতপুর কৃষি কলেজের চতুর্থ সেমিস্টারের ছাত্রী ছিলেন।প্রেমিক গাজীপুর জেলার সদর উপজেলার হাতিয়া গ্রামের রাজু আহমেদের ছেলে অন্তর আলী।

কৃষি কলেজের ছাত্রী নিবাসের তত্ত্বাবধায়ক যুথিকা পাল জানান,শনিবার রাত ৩টার দিকে ছাত্রীনিবাসের অন্যান্য ছাত্রীরা তাকে মুঠোফোনে রত্নার আত্মহত্যার বিষয়টি জানায়। পরে তিনি তাৎক্ষণিক ছাত্রীনিবাসে যান এবং বিমানবন্দর থানায় সংবাদ দেন।এ সময় পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে ছাত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।তখন নারী পুলিশ না থাকায় উদ্ধার কার্যক্রম চালানো যায়নি।রোববার সকাল ৮টার দিকে নারী পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা মো হেলাল উদ্দিন জানান,এঘটনায় প্রেমিক মো. অন্তরকে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ।তিনি রত্নার সহপাঠী।অন্তরকে আসামি করে আত্মহত্যায় প্ররোচনা মামলা দায়ের করেছেন নিহতের বাবা।পরে ওই মামলায় অন্তরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে অন্তর রত্নার সঙ্গে প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেছেন। আত্মহত্যার আগের ভিডিও কলসহ রত্নার মোবাইল জব্দ করা হয়েছে। সেখানে ভিডিও কলের প্রমাণ পাওয়া গেছে।

  • Related Posts

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    গাজীপুর প্রতিনিধি।।গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাষ্টারবাড়ি এলাকায় ১১ বছর বয়সী এক শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মামা ও ভাগিনাকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার (৩১ জানুয়ারি ২০২৬)…

    মুন্সিগঞ্জে মা–মেয়ে হত্যাকাণ্ড: প্রতিবেশী ভাড়াটে গ্রেপ্তার

    মুন্সিগঞ্জ প্রতিনিধি।।মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় এক ভাড়া বাড়ি থেকে মা–মেয়ে আমেনা বেগম (৩২) ও মরিয়ম আক্তার (৮)-এর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।পুলিশ জানিয়েছে,হত্যার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ওই পরিবারের পাশের ঘরের…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন