আইএস জঙ্গি সন্দেহে ২ যুবককে গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট।।হাওড়ার টিকিয়াপাড়া থেকে আইএস জঙ্গি সন্দেহে ২ যুবককে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে একজন খ্যতনামা আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র। শুক্রবার (০৬ জানুয়ারি) রাতে কলকাতার খিদিরপুর থেকে তাদের গ্রেফতার করেন গোয়েন্দারা।

সংবাদমাধ্যমের খবরে জানা যায়,গ্রেফতারের সময় তাদের কাছ থেকে বেশকিছু ইলেকট্রনিকস ডিভাইস ও নিষিদ্ধ সংগঠনের নথি উদ্ধার করা হয়েছে।পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানটি পরিচালনা করেন কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ও গোয়েন্দারা।

কলকাতার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, জঙ্গি সন্দেহে গ্রেফতারকৃতদের একজনের নাম মহম্মদ সাদ্দাম। তিনি আলিয়া বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র।তার বাড়ি হাওড়ার আফতাবউদ্দিন লেনে।অন্যদিকে শিবপুর থানা এলাকার গোলাম হোসেন লেনের একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয় সৈয়দ আহমেদ নামে অন্য এক যুবককে।

পুলিশ বলছে,জঙ্গি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হলেও তাদের ওপরে বহুদিন থেকেই এসটিএফের নজর ছিল।শুক্রবার (০৬ জানুয়ারি) রাতে দ্বিতীয় হুগলি সেতুতে তাড়া করে তাদের গ্রেফতার করে এসটিএফ। তারা খিদিরপুরে একটি বৈঠকে যোগ দিতে যাচ্ছিল বলে জানা গেছে।

ওই দুই জায়গায় তল্লাশি চালিয়ে ল্যাপটপ,মোবাইল ও বেশকিছু নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে।এ ছাড়া পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

জঙ্গি সন্দেহের গ্রেফতারকৃত এই দুজনকে কলকাতার নগর ও দায়রা আদালতে তোলা হলে আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত তাদের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।

বিভিন্ন সূত্র দাবি করছে,কলকাতার খিদিরপুর এবং হাওড়ার টিকিয়া পাড়াতে ভারতবিরোধী কার্যকলাপ চালাত তারা। ভারতে ইসলামি শরিয়াহ চালু করতে বিভিন্ন রাজ্যে শাখাও খুলেছিল তারা।

  • Related Posts

    যুক্তরাষ্ট্রের গোপন অস্ত্র ‘ডিসকম্বোবুলেটর’ দিয়ে মাদুরো আটক করার দাবি ট্রাম্পের

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন,ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করার সময় যুক্তরাষ্ট্র একটি গোপন অস্ত্র ব্যবহার করেছে,যাকে তিনি ‘ডিসকম্বোবুলেটর’ বলেছেন। ট্রাম্প বলছেন,এটি শত্রুপক্ষের যন্ত্রপাতি নিষ্ক্রিয় করার…

    যুক্তরাষ্ট্রে পারিবারিক বিরোধে বন্দুক হামলা: ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির গুলিতে নিহত ৪

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের লরেন্সভিল শহরে পারিবারিক বিরোধের জেরে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে।এ ঘটনায় ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তি তাঁর স্ত্রীসহ চারজন আত্মীয়কে গুলি করে হত্যা করেছেন। হামলার সময়…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন