সমুদ্রগামী জাহাজে চাকরি করার সময় মাথায় আসে, ক্ষুদ্র এ জীবনে অর্থ উপার্জনই সব কিছু নয়!

মাজহারুল ইসলাম।।ত্রিশালের ধানীখোলা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ময়মনসিংহের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে এইচএসসি পাস করেন।পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের অধীনে ‘বাংলাদেশ মেরিন একাডেমি’ থেকে ‘ব্যাচেলর অব মেরিটাইম সায়েন্সে (ইঞ্জিনিয়ারিং)’ স্নাতক সম্পন্ন করেন।মো. সাদরুল আলম সিয়াম। ৪০তম বিসিএসে প্রশাসন ক্যাডারে (মেধাক্রম ৯৫তম) সুপারিশপ্রাপ্ত হন।তার শৈশব ও বেড়ে ওঠা ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নে।

বর্তমানে তিনি গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে “সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট’ হিসেবে কর্মরত। সম্প্রতি তার বিসিএস জয়ের গল্প ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন যুগান্তরবার্তা পত্রিকায়। সাক্ষাৎকার নিয়েছেন মাজহারুল ইসলাম—

মো. সাদরুল আলম সিয়াম: ছোটবেলা গ্রামেই কেটেছে। আমি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নে বড় হয়েছি।ছোট থেকেই খুব ভদ্র ও শান্ত স্বভাবের ছিলাম। নবম শ্রেণিতে বার্ষিক পরীক্ষার পর খেজুর গাছ থেকে পড়ে হাত ভেঙে ছিল।কিন্তু কেউ বিশ্বাসই করতে পারছিল না, গাছ থেকে পড়ে হাত ভেঙেছে!পড়াশোনায় বরাবরই মনোযোগী ছিলাম।

পঞ্চম শ্রেণিতে সাধারণ গ্রেডে বৃত্তি,অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি,এসএসসিতে জিপিএ ৫ এবং এইচএসসিতে গোল্ডেন জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হই।গ্রামের আবহে বেড়ে ওঠায় প্রচুর খেলাধুলা করতাম। নিম্নমধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি। আর্থিক অভাব-অনটনের কথা বাদ দিলে বলা যায়,ছোটবেলাটা অসাধারণ কেটেছে।

মো. সাদরুল আলম সিয়াম:বাংলাদেশ মেরিন একাডেমিতে প্রশিক্ষণ শেষে সিঙ্গাপুরের এক বিদেশগামী জাহাজে চাকরি করার সময় প্রথম সিদ্ধান্ত নিই বিসিএস দেব।কিন্তু প্রস্তুতি শুরু করি ২০১৮ সালের অক্টোবরে ৪০তম বিসিএসের সার্কুলারের পর।এ সিদ্ধান্ত নেওয়ার পেছনে বাবা আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছেন।

মো. সাদরুল আলম সিয়াম: বিসিএসের সিলেবাস অনেক বড়,এটি অস্বীকার করার উপায় নেই।আমি প্রথমেই বিগত বিসিএসের প্রশ্নগুলো সমাধান করে ফেলি।এতে প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়।

৩৫তম বিসিএসের পর থেকে সিলেবাস পরিবর্তন হয়েছে। আমি যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছিলাম;সেহেতু বিজ্ঞান ও গণিতে কিছুটা এগিয়ে ছিলাম।কিন্তু বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলিতে ততটাই পিছিয়ে ছিলাম!

এখানে আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে।অ্যানালাইসিস করে যে সেকশনগুলোয় বেশি প্রশ্ন আসে,সেখানে বেশি জোর দিয়েছি।অনেকেই বলেন রাত জেগে না পড়ে,সকালে উঠে পড়াশোনা করতে।এটি অবশ্যই ভালো।কিন্তু আমার ক্ষেত্রে উল্টোটা হয়েছে।আমি রাত জেগে পড়াশোনা করতাম,দিনের বেলা ঘুমাতাম।

বিসিএস প্রস্তুতিতে ধ্রুব সত্য বলে কিছু নেই।আপনার স্ট্রং জোনকে কাজে লাগাতে হবে।প্রিলিমিনারি প্রস্তুতিতে নেগেটিভ মার্কিং এবং টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে সতর্ক ছিলাম। লিখিত পরীক্ষার সিলেবাসও অনেক বড়।

এখানে অনেকটা কৌশলী হতে হয়েছে।ইংরেজি, গণিত ও মানসিক দক্ষতা,বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি,বাংলাদেশ বিষয়াবলির মুক্তিযুদ্ধ,সংবিধান ও অর্থনীতি অংশ,আন্তর্জাতিক বিষয়াবলির কনসেপচুয়াল অংশগুলোতেই প্রায় ৫০০ এর বশি নাম্বার থাকে।

এখানে নাম্বার উঠানো সহজ বিধায় এখানে বেশি গুরুত্ব দিয়েছি।পরীক্ষার খাতায় প্রাসঙ্গিক কোটেশন,ডাটা,চার্ট,চিত্র ইত্যাদি ব্যবহার করার চেষ্টা করেছি।ভাইভায় চেষ্টা করেছি নিজেকে স্বাভাবিক রাখতে ও পজিটিভলি উপস্থাপন করতে। সেটা কাজে দিয়েছে।

মো. সাদরুল আলম সিয়াম:বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতিতে যে কোনো একটি প্রকাশনীর এক সেট বই অনুসরণ করা যেতে পারে।আমি একই বিষয়ের একাধিক বই না পড়ে যে কোনো একটি বই বারবার পড়ার পক্ষপাতী।আমি মাধ্যমিকের বাংলা ব্যাকরণ,গণিত,উচ্চতর গণিত,ইতিহাস,ভূগোল, পৌরনীতি,সাধারণ বিজ্ঞান,বাংলাদেশ ও বিশ্বপরিচয়, পদার্থবিজ্ঞান,রসায়ন,জীববিজ্ঞান,তথ্যপ্রযুক্তি এবং উচ্চ মাধ্যমিকের উচ্চতর গণিত,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পদার্থবিজ্ঞান বইগুলো থেকে রিলেটেড টপিকগুলো পড়েছিলাম।এছাড়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, ড. সৌমিত্র শেখরের বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা,ড. হায়াৎ মামুদের ভাষা শিক্ষা,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী,কারাগারের রোজনামচা, আমার দেখা নয়াচীন এবং মুক্তিযুদ্ধ রিলেটেড বিভিন্ন বই পড়েছি।এর বাইরে বিভিন্ন সময়ে বিভিন্ন বই পড়েছি।

মো. সাদরুল আলম সিয়াম:বিসিএস পরীক্ষায় সবচেয়ে বেশি অনুপ্রেরণা দিয়েছেন বাবা।পরিবার সব সময় পাশে ছিল। কাছের মানুষজন সব সময় অনুপ্রাণিত করেছে।তাদের সহযোগিতা ছাড়া এ পর্যন্ত আসা প্রায় অসম্ভব ছিল। মাঝেমধ্যে অনেকের কাছ থেকে প্রত্যাশিত ব্যবহার পাইনি। খারাপ লেগেছে,হতাশ হয়েছি কিন্তু ভেঙে পড়িনি।নতুন উদ্দমে শুরু করেছি।এটাই মনে হয় জীবন!সব সময় প্রত্যাশিত ঘটনা আমাদের সাথে ঘটবে না।সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখতে হবে, নিয়মিত প্রার্থনা করতে হবে।যা ঘটে ভালোর জন্যই ঘটে। আল্লাহ তাআলা চেয়েছেন বলেই এ জায়গায় আসতে পেরেছি।

মো. সাদরুল আলম সিয়াম:বাংলাদেশ সিভিস সার্ভিস বর্তমানে সম্মান,সামাজিক মর্যাদা,সুযোগ-সুবিধা বিবেচনায় খুবই আকর্ষণীয় চাকরি।আমার ক্ষেত্রে আমি এসব বিবেচনায় নিইনি। আমি মেরিন ইঞ্জিনিয়ারিং প্রফেশনে ছিলাম।সামনে অনেক অর্থ উপার্জনের এবং অনেক দেশ ভ্রমণের সুযোগ ছিল।সমুদ্রগামী জাহাজে চাকরি করার সময় মাথায় আসে, ক্ষুদ্র এ জীবনে অর্থ উপার্জনই সব কিছু নয়!আমি যদি প্রত্যক্ষভাবে মানুষের জন্য,দেশের জন্য কাজ করতে পারি, এর থেকে বড় কিছু হতে পারে না।আমার জীবনে অনেক মানুষের অবদান আছে।আমিও ঠিক সেভাবেই মানুষের জন্য কাজ করে যেতে চাই।আমার কাছে মনে হয়েছে,প্রত্যক্ষভাবে মানুষের ও দেশের সেবা করার জন্য বিসিএস প্রশাসন ক্যাডার থেকে বেশি সুযোগ খুব কম পেশায়ই আছে।

মো. সাদরুল আলম সিয়াম:গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ২১(২) অনুচ্ছেদ অনুযায়ী,সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য।’এটা আমি সব সময় মনে রাখি এবং বাস্তবায়ন করার চেষ্টা করব।প্রশাসন আগের চেয়ে অনেক বেশি আধুনিক এবং গতিশীল হয়েছে। ‘Service at your doorstep’ লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি।এটিকে আরও বেগবান করতে চাই।সামনে আমাদের দুটো বড় বড় টার্গেট আছে।২০৩০ সালে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং ২০৪১ সালে উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা।২০৪১ সালে উন্নত ও স্মার্ট বাংলাদেশ গঠনের অংশীদার হতে চাই।

মো. সাদরুল আলম সিয়াম:বিসিএস পরীক্ষার্থীদের জন্য সবচেয়ে বেশি যে জিনিসটি দরকার সেটি হচ্ছে ধৈর্য।আমি প্রথম বিসিএসেই ক্যাডার হয়েছি।তা-ও সার্কুলার থেকে নিয়োগ পর্যন্ত প্রায় ৪ বছরের বেশি সময় লেগেছে।এখন পিএসসি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে সময় কমিয়ে আনার।তারপরও আপনাকে ধৈর্য ধরার মানসিকতা রাখতে হবে।বিসিএস প্রস্তুতিতে নামলে এমনভাবে প্রস্তুতি নেবেন,যাতে প্রথম বিসিএসেই ক্যাডার হতে পারেন।পরের বার ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেব’এরকম বাস্তবে হয়ে ওঠে না।ক্যারিয়ারে অবশ্যই ব্যাকআপ প্ল্যান রাখবেন।দিন শেষে প্রতি ব্যাচে প্রায় ২০০০ জনই বিসিএস ক্যাডার হবেন।বাকিদের বিকল্প ক্যারিয়ার বেছে নিতে হবে!

  • এই সংক্রান্ত সংবাদ

    ক্ষমতা থাকলেও শিক্ষা কেন থেমে যায়? রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক

    নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শাসকগোষ্ঠীর পারিবারিক প্রভাব,যোগ্যতা ও শিক্ষাগত মান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—রাষ্ট্রক্ষমতার সর্বোচ্চ স্তরে থাকা পরিবারের…

    বিস্তারিত পড়ুন

    শিক্ষক নির্যাতনের অভিযোগ: জয়নাব বিনতে হোসেনের ওপর হামলার প্রতিবাদ

    বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জয়নাব বিনতে হোসেনের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।ঘটনাটি শিক্ষাঙ্গনে গভীর উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে।…

    বিস্তারিত পড়ুন

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0
    • 27 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0
    • 27 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0
    • 34 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 48 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 33 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 21 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    খাদেমের স্ত্রী ঝর্ণাকে নিয়ে রিসোর্টে,আর মামুনুল হকের স্ত্রী আমিনা তাইয়েবা রাজনৈতিক মাঠে—এই দ্বিচারিতার নামই রাষ্ট্রীয় ভণ্ডামি

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 12 views
    খাদেমের স্ত্রী ঝর্ণাকে নিয়ে রিসোর্টে,আর মামুনুল হকের স্ত্রী আমিনা তাইয়েবা রাজনৈতিক মাঠে—এই দ্বিচারিতার নামই রাষ্ট্রীয় ভণ্ডামি

    আলাদা থাকা নিয়ে গুঞ্জন: কড়া জবাব দিলেন ওমর সানী

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 15 views
    আলাদা থাকা নিয়ে গুঞ্জন: কড়া জবাব দিলেন ওমর সানী

    মেহেন্দিগঞ্জে ধানের শীষের পক্ষে মাঠে জেলা আইনজীবীরা

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 12 views
    মেহেন্দিগঞ্জে ধানের শীষের পক্ষে মাঠে জেলা আইনজীবীরা

    নারায়ণগঞ্জ রিসোর্ট কাণ্ড থেকে জাতীয় রাজনীতি: মামুনুল হক ইস্যু ঘিরে ধারাবাহিক ঘটনা ও বিতর্ক

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 22 views
    নারায়ণগঞ্জ রিসোর্ট কাণ্ড থেকে জাতীয় রাজনীতি: মামুনুল হক ইস্যু ঘিরে ধারাবাহিক ঘটনা ও বিতর্ক

    পটুয়াখালী-৩ আসনের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ,কারণ দর্শানোর নোটিশ

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 7 views
    পটুয়াখালী-৩ আসনের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ,কারণ দর্শানোর নোটিশ

    ঢাকা-৯ আসনের রাজনৈতিক ঐতিহ্য ও যোগ্য নেতৃত্বের ধারাবাহিকতা: সাবের হোসেন চৌধুরী থেকে ডা. তাসনিম জারা

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 12 views
    ঢাকা-৯ আসনের রাজনৈতিক ঐতিহ্য ও যোগ্য নেতৃত্বের ধারাবাহিকতা: সাবের হোসেন চৌধুরী থেকে ডা. তাসনিম জারা

    এসেনসিয়াল ড্রাগসের এমডি নিয়োগ ঘিরে ৩০ কোটি টাকার চুক্তির অভিযোগ

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 25 views
    এসেনসিয়াল ড্রাগসের এমডি নিয়োগ ঘিরে ৩০ কোটি টাকার চুক্তির অভিযোগ

    মুন্সিগঞ্জে মা–মেয়ে হত্যাকাণ্ড: প্রতিবেশী ভাড়াটে গ্রেপ্তার

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 17 views
    মুন্সিগঞ্জে মা–মেয়ে হত্যাকাণ্ড: প্রতিবেশী ভাড়াটে গ্রেপ্তার

    নরসিংদীতে সুরেশ অয়েল মিল: হামলা-লুটপাটের অভিযোগ, রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 14 views
    নরসিংদীতে সুরেশ অয়েল মিল: হামলা-লুটপাটের অভিযোগ, রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

    রাজশাহীতে সাংবাদিক দম্পতির রহস্যজনক ঘটনা, স্ত্রী নিহত স্বামী হাসপাতালে

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 15 views
    রাজশাহীতে সাংবাদিক দম্পতির রহস্যজনক ঘটনা, স্ত্রী নিহত স্বামী হাসপাতালে

    লন্ডন থেকে আসা যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 10 views
    লন্ডন থেকে আসা যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ

    দেড় বছরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ১৩৮ জন নিহত: আগস্ট ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত রক্তাক্ত রাজনীতির পূর্ণ ঘটনাপঞ্জি

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 8 views
    দেড় বছরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ১৩৮ জন নিহত: আগস্ট ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত রক্তাক্ত রাজনীতির পূর্ণ ঘটনাপঞ্জি

    অন্তর্বর্তী সরকারের মুখোশের আড়ালে বিচারহীনতা ও গণমাধ্যম নিধনের রাষ্ট্রনীতি

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 16 views
    অন্তর্বর্তী সরকারের মুখোশের আড়ালে বিচারহীনতা ও গণমাধ্যম নিধনের রাষ্ট্রনীতি

    ভুয়া সাংবাদিকদের পর্যবেক্ষক কার্ড দেওয়ার ঝুঁকি নিয়ে উদ্বেগ

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 11 views
    ভুয়া সাংবাদিকদের পর্যবেক্ষক কার্ড দেওয়ার ঝুঁকি নিয়ে উদ্বেগ

    আওয়ামী লীগ–বিএনপি দূরত্ব কমার আভাস?

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 1 views
    আওয়ামী লীগ–বিএনপি দূরত্ব কমার আভাস?

    অবকাঠামো উন্নয়ন,রাজনৈতিক বিতর্ক ও জনজীবন: একটি নিরপেক্ষ বিশ্লেষণ

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 1 views
    অবকাঠামো উন্নয়ন,রাজনৈতিক বিতর্ক ও জনজীবন: একটি নিরপেক্ষ বিশ্লেষণ

    নাইকো দুর্নীতি মামলায় বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আদালতের রায়

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 2 views
    নাইকো দুর্নীতি মামলায় বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আদালতের রায়

    ঘটনার সময় কারাগারে থাকা আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন, পুলিশ কর্মকর্তাকে শোকজ

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 0 views
    ঘটনার সময় কারাগারে থাকা আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন, পুলিশ কর্মকর্তাকে শোকজ

    জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 3 views
    জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন

    দল নিষিদ্ধের সংস্কৃতির বিরুদ্ধে সতর্কবার্তা তারেক রহমানের

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 0 views
    দল নিষিদ্ধের সংস্কৃতির বিরুদ্ধে সতর্কবার্তা তারেক রহমানের

    টেংরাটিলা বিস্ফোরণ: নাইকোকে দিতে হবে ৫১৬ কোটি টাকার ক্ষতিপূরণ, ICSID রায় বাংলাদেশের পক্ষে

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 2 views
    টেংরাটিলা বিস্ফোরণ: নাইকোকে দিতে হবে ৫১৬ কোটি টাকার ক্ষতিপূরণ, ICSID রায় বাংলাদেশের পক্ষে

    সাংবাদিকরা নির্বাচনী সংবাদ সংগ্রহে পাবেন আগের নিয়ম অনুযায়ী কার্ড

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 2 views
    সাংবাদিকরা নির্বাচনী সংবাদ সংগ্রহে পাবেন আগের নিয়ম অনুযায়ী কার্ড

    প্রটোকল ভেঙে সেনাপ্রধানের হাত ধরে হাঁটা: বাহিনীর ভেতরে সমালোচনা, রাষ্ট্রীয় শালীনতা নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 0 views
    প্রটোকল ভেঙে সেনাপ্রধানের হাত ধরে হাঁটা: বাহিনীর ভেতরে সমালোচনা, রাষ্ট্রীয় শালীনতা নিয়ে প্রশ্ন

    ইসির নির্দেশনা: গণভোটে সরকারি কর্মকর্তারা ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে প্রচার চালাতে পারবেন না

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 0 views
    ইসির নির্দেশনা: গণভোটে সরকারি কর্মকর্তারা ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে প্রচার চালাতে পারবেন না

    সাংবাদিক কার্ড ও স্টিকার ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্ষোভ

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 0 views
    সাংবাদিক কার্ড ও স্টিকার ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্ষোভ

    শেখ হাসিনার সময়ে মাথাপিছু আয় বৃদ্ধি, অন্তর্বর্তী সরকার আমলে মাথাপিছু ঋণের চাপ

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 0 views
    শেখ হাসিনার সময়ে মাথাপিছু আয় বৃদ্ধি, অন্তর্বর্তী সরকার আমলে মাথাপিছু ঋণের চাপ

    ত্রয়োদশ সংসদ নির্বাচন: আলোচনার কেন্দ্রে দুই নারী প্রার্থী তাসনিম জারা ও রুমিন ফারহানা

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 1 views
    ত্রয়োদশ সংসদ নির্বাচন: আলোচনার কেন্দ্রে দুই নারী প্রার্থী তাসনিম জারা ও রুমিন ফারহানা

    সাইবার মামলায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সেলিনা বেগমের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 1 views
    সাইবার মামলায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সেলিনা বেগমের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

    সরকারি খাসজমি দখলের অভিযোগ: মেহেন্দিগঞ্জে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত হালট জমি নিয়ে বিতর্ক

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 2 views
    সরকারি খাসজমি দখলের অভিযোগ:  মেহেন্দিগঞ্জে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত হালট জমি নিয়ে বিতর্ক

    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল: প্যাথলজি পরীক্ষার সরকারি মূল্য তালিকা প্রকাশ

    • By newadmin
    • জানুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 1 views
    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল: প্যাথলজি পরীক্ষার সরকারি মূল্য তালিকা প্রকাশ

    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হেমাটোলজি বিভাগের পরীক্ষার সরকারি মূল্য তালিকা প্রকাশ

    • By newadmin
    • জানুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 0 views
    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হেমাটোলজি বিভাগের পরীক্ষার সরকারি মূল্য তালিকা প্রকাশ

    “বিদ্যুৎ থেকে বাসস্থান, স্বাস্থ্য থেকে ডিজিটাল সেবা—শেখ হাসিনার ১০ উদ্যোগে বদলে যাওয়া বাংলাদেশ”

    • By newadmin
    • জানুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 0 views
    “বিদ্যুৎ থেকে বাসস্থান, স্বাস্থ্য থেকে ডিজিটাল সেবা—শেখ হাসিনার ১০ উদ্যোগে বদলে যাওয়া বাংলাদেশ”

    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেডিওলজি বিভাগের সরকারি পরীক্ষার মূল্য তালিকা প্রকাশ

    • By newadmin
    • জানুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 1 views
    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেডিওলজি বিভাগের সরকারি পরীক্ষার মূল্য তালিকা প্রকাশ

    বিগত আওয়ামী লীগ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি: তৃণমূলের কোটি মানুষের জীবনযাত্রায় যে সহায়তাগুলো ছিল

    • By newadmin
    • জানুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 0 views
    বিগত আওয়ামী লীগ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি: তৃণমূলের কোটি মানুষের জীবনযাত্রায় যে সহায়তাগুলো ছিল

    পরিসংখ্যান দপ্তরের তথ্য বিভ্রাটে মেহেন্দিগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচি থেকে বঞ্চিত প্রায় ৩৬ হাজার শিশু

    • By newadmin
    • জানুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 1 views
    পরিসংখ্যান দপ্তরের তথ্য বিভ্রাটে মেহেন্দিগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচি থেকে বঞ্চিত প্রায় ৩৬ হাজার শিশু

    মেহেন্দিগঞ্জে কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের ২১ শিক্ষকের বিরুদ্ধে দুদকের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা

    • By newadmin
    • জানুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 0 views
    মেহেন্দিগঞ্জে কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের ২১ শিক্ষকের বিরুদ্ধে দুদকের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা