নিজস্ব প্রতিবেদক।।সেন্ট্রাল হাসপাতালের ঘটনায় দুইজন চিকিৎসককে গ্রেপ্তারের প্রতিবাদে আগামী ১৭ ও ১৮ জুলাই প্রাইভেট চেম্বার-অপারেশন বন্ধের ঘোষণা দিয়েছে অবস্ট্রেট্রিক্যাল অ্যান্ড গাইনেকোলজি সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি)। শনিবার (১৫ জুলাই) ওজিএসবির প্রেসিডেন্ট অধ্যাপক ফারহানা দেওয়ান ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক সালমা রউফ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়,শনিবার দুপুর ১টায় সব সোসাইটির নেতারা এবং বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বিএমএ কার্যালয়ে এক সভায় সেন্ট্রাল হাসপাতালের ঘটনায় দুইজন চিকিৎসককে গ্রেপ্তারের প্রতিবাদে এ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়। কর্মসূচি অনুযায়ী রোববার (১৬ জুলাই) প্রতিটি মেডিকেল কলেজ,জেলা,উপজেলা এবং প্রাইভেট হাসপাতালে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ১৭ ও ১৮ জুলাই সব প্রাইভেট চেম্বার এবং প্রাইভেট অপারেশন বন্ধ থাকবে। ওই কর্মসূচিতে ওজিএসবি ও অন্যান্য সোসাইটির সব সদস্যেদের অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। আগামী ১৮ জুলাই আবারও বিএমএ নেতাদের সঙ্গে বসে পরবর্তী আন্দোলনের সিদ্ধান্ত গ্রহণ করা হবে। Post navigation স্বাস্হ্য অধিদপ্তরের পরিচালক হলেন ডা. মো. হাবিবুল আহসান তালুকদার চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার