৯৭ হাজার শিক্ষক নিয়োগের আবেদনে পদ পছন্দের ক্ষেত্রে স্পষ্টিকরণে নির্দেশনা দিয়েছে-এনটিআরসি

নিজস্ব প্রতিবেদক।।বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল–কলেজ–মাদরাসা–কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান) প্রায় ৯৭ হাজার শিক্ষক নিয়োগের আবেদনে পদ পছন্দের ক্ষেত্রে স্পষ্টিকরণে নির্দেশনা দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসি)।যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে একই বিষয়ে একাধিক পদ শূন্য রয়েছে,সেসব পদে আবেদনের সময় একাধিক পদেই পছন্দ দিতে হবে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) এনটিআরসির (উপসচিব) পরিচালক (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) কাজী কামরুল আহছান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,৫ম নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে একই বিষয়ে একাধিক পদ শূন্য রয়েছে,সেসব পদে আবেদনের সময় একাধিক পদেই পছন্দ দিতে হবে।যদি কোনো প্রার্থী ওই প্রতিষ্ঠানের শুধু একটি পদে পছন্দ দেন,তবে ফলাফল প্রস্তুতের সময় ওই প্রতিষ্ঠানের শুধু একটি পদের আবেদন বিবেচনায় নিয়ে ফলাফল প্রক্রিয়াকরণ করা হবে এবং অন্য পদগুলো ওই প্রার্থীর জন্য বিবেচনা করা হবে না।

উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে,যদি কোনো প্রতিষ্ঠানে আরবির লেকচারার নামক পদে ২টি পদ শূন্য থাকে,তবে নিয়োগ সুপারিশ লাভের সুবিধার্থে ২টি পদেই পছন্দ দিতে হবে।

গত ১৭ এপ্রিল দুপুর ১২টা থেকে আবেদন শুরু হয়েছে,যা চলবে আগামী ৯ মে পর্যন্ত। ১০ মে রাত ১২টা পর্যন্ত আবেদনের ফি জমা দেওয়া যাবে।আবেদন ফি ১ হাজার টাকা।

গত ৩১ মার্চ ৯৬ হাজার ৭৩৬টি শূন্য পদের জন্য গণবিজ্ঞপ্তি দেয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।এ বিজ্ঞপ্তিটি পঞ্চম গণবিজ্ঞপ্তি নামে পরিচিত।এ বিজ্ঞপ্তিতে স্কুল ও কলেজ পর্যায়ে ৪৩ হাজার ২৮৬টি শূন্য পদ রয়েছে।মাদ্রাসা,কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদ রয়েছে ৫৩ হাজার ৪৫০টি। সব কটি এমপিওভুক্ত পদ।

এ বিজ্ঞপ্তির আওতায় একজন প্রার্থী এক আবেদনের মাধ্যমে সর্বোচ্চ ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন করতে পারবেন।এ ছাড়া আবেদনের নিচে ‘পছন্দের ৪০টি প্রতিষ্ঠানে সুযোগ না পেলে মেধার ভিত্তিতে অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পেলে যোগ দেবেন কিনা— এ বিষয়েও মত দিতে পারবেন আবেদনকারীরা।

আগ্রহী প্রার্থীরা (http://ngi.teletalk.com.bd) অথবা (http://www.ntrca.gov.bd) ওয়েবসাইট।

  • Related Posts

    ক্ষমতা থাকলেও শিক্ষা কেন থেমে যায়? রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক

    নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শাসকগোষ্ঠীর পারিবারিক প্রভাব,যোগ্যতা ও শিক্ষাগত মান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—রাষ্ট্রক্ষমতার সর্বোচ্চ স্তরে থাকা পরিবারের…

    শিক্ষক নির্যাতনের অভিযোগ: জয়নাব বিনতে হোসেনের ওপর হামলার প্রতিবাদ

    বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জয়নাব বিনতে হোসেনের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।ঘটনাটি শিক্ষাঙ্গনে গভীর উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে।…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন