নিজস্ব প্রতিবেদক।।৮ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।মেহেরপুর,শেরপুর,জামালপুর,মুন্সিগঞ্জ, রংপুর,মানিকগঞ্জ,নারায়ণগঞ্জ ও চুয়াডাঙ্গা। সোমবার (১০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে। এর আগে গত ৬ জুলাই ১০ জেলায় ডিসি পদে পরিবর্তন আনে সরকার।এর তিনদিনের মধ্যে সর্বশেষ গতকাল রোববার আরও ১০ জেলার ডিসি পদে রদবদল আনা হয়।একদিন পর আজ আরও ৮ নতুন ডিসি নিয়োগ দেওয়া হলো। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়,স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. শামীম হাসানকে মেহেরপুর,প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক আব্দুল্লাহ আল খায়রুমকে শেরপুর,পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের উপসচিব মো. ইমরান আহমেদকে জামালপুর,মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. আবু জাফর রিপনকে মুন্সীগঞ্জের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মোবাশ্বের হাসানকে রংপুর,জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব রেহেনা আকতারকে মানিকগঞ্জ,প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো. মাহমুদুল হককে নারায়ণগঞ্জ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব ড. কিসিঞ্জার চাকমাকে চুয়াডাঙ্গার ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। আরেক আদেশে ওই ৮ জেলায় দায়িত্ব পালনকারী ডিসিদের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে বদলি করা হয়েছে। Post navigation পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরীফের জন্যও আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর কথা বলার আশ্বাসে কর্মসূচি আপাতত স্থগিত