ময়মনসিংহ প্রতিনিধি।।ময়মনসিংহের সম্মলনকক্ষে ৫-১১ বছর বয়সী শিশুদের করোনা ভ্যাকসিন প্রদান সংক্রান্ত অবহিতকরণে পরিকল্পনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: ফরিদুল হক খান, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ মো: শফিকুর রেজা বিশ্বাস মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: ইকরামুল হক টিটু, মেয়র, ময়মনসিংহ সিটি কর্পোরেশন, ময়মনসিংহ, ড. মো: মুশফিকুর রহমান, মহাপরিচালক (অতিরিক্ত সচিব), ইসলামিক ফাউন্ডেশন, দেবদাস ভট্টাচার্য, বিপিএম, ডিআইজি, ময়মনসিংহ রেন্জ, ময়মনসিংহ, জনাব মোহাম্মদ এনামুল হক, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ। এছাড়াও উপস্থিত ছিলেন একেএম ফজলুল করিম, উপপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন ও মসজিদের ইমামগণ, আলেমগণ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। Post navigation ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি অফিসে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত ময়মনসিংহ বিআরটিএ অফিসে কথিত স্পীড গর্ভনর সিল মেকানিক এম.কামাল উদ্দিন ও সহকারী সিল মেকানিক বিজন চন্দ্র সরকার