৫ম গণবিজ্ঞপ্তির মাধ্যমে ৫০হাজারেও বেশি শিক্ষক নিয়োগের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক।।বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ম গণবিজ্ঞপ্তির মাধ্যমে অর্ধ লাখের বেশি শিক্ষক নিয়োগের পরিকল্পনা করা হয়েছে।৪র্থ গণবিজ্ঞপ্তির মতো এবারও ইনডেক্সধারীরা আবেদনের সুযোগ পাবেন না।তথ্য গোপন করে আবেদন করলে পরবর্তীতে আবেদন বাতিলসহ নেওয়া হতে পারে শাস্তিমূলক ব্যবস্থাও।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বলছে,৫ম গণবিজ্ঞপ্তিতে ইনডেক্সধারীরা আবেদন করতে পারবেন না।তারা যেন আবেদন করতে না পারেন সেজন্য এবারও ইনডেক্সধারীদের রোল ব্লক করা হতে পারে।তবে সরকার যেহেতু পরিপত্র জারি করে ইনডেক্সধারীদের আবেদনের সুযোগ বন্ধ করেছে।সেহেতু এবার আবেদন করলে শাস্তির বিধানও রাখা হতে পারে।

এদিকে ইনডেক্সধারীদের আবেদনের সুযোগ বন্ধে রোল ব্লক করা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন ৫ম গণবিজ্ঞপ্তিতে চাকরির অপেক্ষায় থাকা নিবন্ধনধারীরা।তারা বলছেন,৪র্থ গণবিজ্ঞপ্তিতে রোল ব্লক জনিত সমস্যার কারণে অনেক ভোগান্তি হয়েছে। এখনও অনেকে সমস্যায় রয়েছেন।রোল ব্লক না করে ইনডেক্সধারীদের আবেদনের সুযোগ বন্ধে ভিন্ন ব্যবস্থা নেওয়ার দাবি তাদের।

এ বিষয়ে মো. সামিউল ইসলাম নামে এক নিবন্ধনধারী বলেন,আমার নিবন্ধন সনদের রোলের সঙ্গে একজনের রোল মিল রয়েছে।বিষয়টি নিয়ে খুব দুশ্চিন্তায় রয়েছি।৪র্থ গণবিজ্ঞপ্তিতে রোল ব্লক করায় অনেকেই চাকরির সুযোগ পাননি।তারা চাকরির জন্য বিভিন্ন দপ্তরে দপ্তরে ঘুরছেন। আমাদের সাথেও যেন এমন না হয় সেই দাবি জানাচ্ছি।

এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএ’র সচিব ওবায়দুর রহমান বলেন,শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে।সেই পরিপত্রে কারা আবেদন করতে পারবেন আর কারা পারবেন না সে বিষয়টি স্পষ্ট করা হয়েছে।আশা করছি এবার রোল ব্লক করতে হবে না।তবুও বিষয়টি নিয়ে আমরা আমাদের নিয়মিত সভায় আলোচনা করব।

  • Related Posts

    প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় দালাল চক্রের ফাঁদে না পড়ার আহ্বান

    নিজস্ব প্রতিবেদক।।সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা আগামী ৯ জানুয়ারি শুক্রবার বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।এ উপলক্ষে পরীক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে…

    বাবার দোয়া আর আল্লাহর রহমতে ‘বিনা টাকায় চাকরি’—অনুপ্রেরণার গল্প ভাইরাল

    নিজস্ব প্রতিবেদক।।চাকরি পেতে যেখানে লাখ লাখ টাকা লেনদেনের অভিযোগ প্রায় নিয়মিত শোনা যায়,সেখানে মাত্র ১,১২৫ টাকা খরচে পাঁচটি সরকারি চাকরির নিয়োগপত্র—এমন এক অনুপ্রেরণামূলক গল্প সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন