৪৯তম (বিশেষ) বিসিএস-২০২৫’র বিজ্ঞপ্তি:-

নিজস্ব প্রতিবেদক।।সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষক পদে ৬৮৩ জন নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪৯তম (বিশেষ) বিসিএস-২০২৫।এ নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়ন করবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

সোমবার (২১ জুলাই) পিএসসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সরকার শুধু শিক্ষা ক্যাডারের জন্য বিশেষ বিসিএসের আয়োজন করছে।

এর মাধ্যমে সরকারি কলেজে বিভিন্ন বিষয়ের প্রভাষক হিসেবে এন্ট্রি লেভেল পদে নিয়োগ দেওয়া হবে।

পিএসসি সূত্রে জানা গেছে,শিক্ষা ক্যাডারের জন্য সর্বশেষ বিশেষ বিসিএস অনুষ্ঠিত হয়েছিল ২০০৬ সালে।

ওই বিশেষ বিসিএসের মাধ্যমে ১ হাজার ৪৭ জন প্রভাষক নিয়োগ পেয়েছিলেন।এরপর সাধারণ বিসিএসের মাধ্যমেই শিক্ষা ক্যাডারে নিয়োগ দেওয়া হয়ে আসছিল।

দীর্ঘদিন পর এবার শিক্ষার জন্য আলাদা বিশেষ বিসিএস পরীক্ষার আয়োজন করা হচ্ছে।

বিসিএস (বিশেষ) পরীক্ষার লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে।সুনির্দিষ্ট তারিখ ও সময় পরবর্তী সময়ে কমিশনের ওয়েবসাইটে এবং সংবাদমাধ্যমে প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তিটি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd)-এ অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd)-এ পাওয়া যাবে।

  • Related Posts

    ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাকে কেন্দ্র করে বরিশালে নিষেধাজ্ঞা জারি

    ডেস্ক রিপোর্ট।।বরিশাল মহানগরীতে আগামী ৩০ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য ৫০তম বিসিএস প্রিলিমিনারি (MCQ) পরীক্ষাকে সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। বিএমপি সূত্রে…

    মেহেন্দিগঞ্জে হাবীব মাঝির মৃত্যু নিয়ে অপপ্রচার: প্রকৃত ঘটনা তুলে ধরে প্রতিবাদ

    ডেস্ক রিপোর্ট।।বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় কালাবদর নদীতে পড়ে হাবীব মাঝির মৃত্যুর ঘটনায় কোস্টগার্ডকে জড়িয়ে যে সংবাদ ও অপপ্রচার ছড়ানো হচ্ছে,তা সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন নিহতের পরিবার ও…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন