৪৭তম বিসিএসের প্রস্তুতি চলছে-পিএসসির চেয়ারম্যান,সোহরাব হোসাইন

নিজস্ব প্রতিবেদক।।সবকিছু ঠিক থাকলে এ বছরের শেষ দিকে নতুন যে বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে,সেটি হবে ৪৭তম বিসিএস।এই বিসিএস ঘিরে কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি) ও জনপ্রসাশন মন্ত্রণালয়। বিজ্ঞপ্তি থেকে শুরু করে কীভাবে ৪৭তম বিসিএস এগিয়ে নেওয়া যায়,তা নিয়ে কর্মপরিকল্পনাও ঠিক করা শুরু করেছে পিএসসি। সম্প্রতি পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন এসব কথা জানিয়েছেন।

পিএসসি সূত্র জানায়,৪৭তম বিসিএসের প্রস্তুতি শুরু হয়ে গেছে পুরোদমে।পিএসসি চেয়ারম্যান একজন পিএসসির সদস্যকে ৪৭তম বিসিএসের সার্বিক বিষয় দেখার দায়িত্ব দিয়ে অফিস আদেশ জারি করেছেন।এই বিসিএসের সার্বিক দায়িত্বে থাকবেন অধ্যাপক দেলোয়ার হোসেন।

পিএসসির একজন দায়িত্বপ্রাপ্ত উচ্চপর্যায়ের কর্মকর্তা প্রথম আলোকে বলেন,অধ্যাপক দেলোয়ার হোসেনকে ৪৭তম বিসিএসের দায়িত্ব দেওয়া হয়েছে।নিয়ম অনুসারে প্রতিটি বিসিএসের সার্বিক বিষয় একজন সদস্য সমন্বয় করেন।এবার অধ্যাপক দেলোয়ার হোসেনকে আগেভাগেই ৪৭তম বিসিএসের দায়িত্ব দেওয়া হলো,যাতে তিনি সবকিছু গুছিয়ে করতে পারেন।ওই কর্মকর্তা বলেন,পিএসসি চাইছে ৪৭তম বিসিএস হবে এমন একটি বিসিএস,যার সবকিছু আগে থেকেই ক্যালেন্ডার মেনে করা হবে।অর্থাৎ বিজ্ঞপ্তি কখন হবে, প্রিলিমিনারি পরীক্ষা কখন হবে,লিখিত বা ভাইভা কোন সময় নেওয়া হবে—সবকিছুই নিয়ম মেনে নির্ধারিত থাকবে।সময় কমিয়ে আনার যে মহাপরিকল্পনা পিএসসির, সেটি শতভাগ প্রয়োগ হবে ৪৭তম বিসিএসে।এ জন্য সদস্যকে দায়িত্ব দেওয়ার মাধ্যমে তাঁকে আগে থেকেই পরিকল্পনা ঠিক করার তাগিদও দেওয়া হয়েছে।

পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেন, ‘অধ্যাপক দেলোয়ার হোসেনকে ৪৭তম বিসিএসের দায়িত্ব দেওয়া হয়েছে।তিনি এই বিসিএসের পরিকল্পনা সাজাবেন। কখন কোন পরীক্ষা হবে,তিনি তা প্রস্তাব করবেন।আমরা কমিশনে এগুলো চূড়ান্ত করব।’

৪৭তম বিসিএসের প্রস্তুতি চলছে।এই বিসিএসের সার্বিক দায়িত্বে থাকবেন পিএসসি সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন
৪৭তম বিসিএসের প্রস্তুতি চলছে।এই বিসিএসের সার্বিক দায়িত্বে থাকবেন পিএসসি সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন

এদিকে গত বছরের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি।এ বছরের ৯ মে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।এতে উত্তীর্ণ হন ১০ হাজার ৬৩৮ জন প্রার্থী।৪৬তম বিসিএসের প্রিলিমিনারিতে ২ লাখ ৫৪ হাজার ৫৬১ প্রার্থী অংশ নিয়েছেন।পরীক্ষা দেননি ৮৩ হাজার ৪২৫ জন।উপস্থিতির হার ৭৫।এ বিসিএসে ৩ হাজার ১৪০টি পদের মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে।এ ছাড়া সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে।এরপর সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে।বিভিন্ন বিষয়ে এ ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় ৫২০ জন নেওয়া হবে।

  • Related Posts

    প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় দালাল চক্রের ফাঁদে না পড়ার আহ্বান

    নিজস্ব প্রতিবেদক।।সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা আগামী ৯ জানুয়ারি শুক্রবার বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।এ উপলক্ষে পরীক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে…

    বাবার দোয়া আর আল্লাহর রহমতে ‘বিনা টাকায় চাকরি’—অনুপ্রেরণার গল্প ভাইরাল

    নিজস্ব প্রতিবেদক।।চাকরি পেতে যেখানে লাখ লাখ টাকা লেনদেনের অভিযোগ প্রায় নিয়মিত শোনা যায়,সেখানে মাত্র ১,১২৫ টাকা খরচে পাঁচটি সরকারি চাকরির নিয়োগপত্র—এমন এক অনুপ্রেরণামূলক গল্প সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন