৪৭তম বিসিএসের আবেদন শুরু হয়েছে

নিজস্ব প্রতিবেদক।।অন্তর্বতী সরকার ক্ষমতায় আসার তিন মাসের মাথায় ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বেশকিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের মাধ্যমে এ বিসিএসের পরীক্ষা নেবে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)।এর মাধ্যমে ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে।

গত ২৮ নভেম্বর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে চাকরিপ্রত্যাশীদের আগামী মঙ্গলবার (১০ ডিসেম্বর) থেকে আবেদন করতে বলা হয়েছে।আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।এবার ৩ হাজার ৪৮৭ জনকে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে।আর নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান জানিয়েছেন,এখন থেকে বিসিএসের মৌখিক পরীক্ষায় নম্বর থাকবে ১০০।গত ৪ ডিসেম্বর সচিবালয়ে সচিব কমিটির সভা শেষে এ কথা জানান তিনি।

বিসিএসের আবেদন ফি ২০০ টাকা করা হয়েছে।তবে প্রতিবন্ধীদের জন্য ফ্রি।সরকারি,আধা–সরকারি সব পরীক্ষার ফি সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।বেসরকারি, ব্যাংক ও বীমাতেও ২০০ টাকার বেশি নিতে পারবে না।এক সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে।

মোখলেস উর রহমান বলেন,বিসিএসের আবেদন ফি ২০০ টাকা করা হয়েছে।তবে প্রতিবন্ধীদের জন্য ফ্রি।সরকারি, আধা–সরকারি সব পরীক্ষার ফি সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।বেসরকারি,ব্যাংক ও বীমাতেও ২০০ টাকার বেশি নিতে পারবে না।এক সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে।

এর আগে বিসিএস মৌখিক পরীক্ষার নম্বর ও আবেদন ফি কমানোর প্রস্তাব করে পিএসসি।জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো এক প্রস্তাবে আবেদন ফি ৩৫০ টাকা করার কথা বলেছিল পিএসসি।তবে সরকার ২০০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। আর প্রতিবন্ধীদের ক্ষেত্রে ১০০ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা করার প্রস্তাব করেছিল।

এদিকে একজন চাকরিপ্রার্থীর আবেদনের বয়স থাকা পর্যন্ত বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে চায় পিএসসি। এজন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।মন্ত্রণালয়ে প্রস্তাব অনুমোদন হলে ৩২ বছর বয়স পর্যন্ত বিসিএস পরীক্ষা দিতে পারবেন চাকরিপ্রার্থীরা।

নাম প্রকাশ না করার শর্তে পিএসসির এক কর্মকর্তা বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী একজন প্রার্থী চারবার বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।তবে আমরা প্রার্থীদের চাকরির আবেদনের বয়সসীমা শেষ না হওয়া পর্যন্ত সুযোগ দিতে চাই।এজন্য সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।

একজন ব্যক্তি সর্বোচ্চ চারবার বিসিএস পরীক্ষায় অংশ নিতে পারবেন বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার।গত ৩১ অক্টোবর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়।প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বৈঠকে সভাপতিত্ব করেন।

আগামী বছরের মে মাসে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে বলে জানিয়েছে পিএসসি।পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ,সময় ও নির্দেশনা যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে জানানো হবে।দেশের আটটি বিভাগীয় শহরে দুই ঘণ্টায় ২০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে।

এ বিসিএসের মাধ্যমে সাধারণ ক্যাডারে ৬২৭,প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারে ১ হাজার ৮৩৩,সাধারণ শিক্ষায় ৯১৯ জন,সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ ও সরকারি আলিয়া মাদ্রাসায় ৩৬ জন ও কারিগরি শিক্ষায় ১২ জন সরকারি চাকরিতে নিয়োগ পাবেন।

আবেদনের জন্য চলতি বছরের ১ নভেম্বর সব ক্ষেত্রে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

  • Related Posts

    প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় দালাল চক্রের ফাঁদে না পড়ার আহ্বান

    নিজস্ব প্রতিবেদক।।সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা আগামী ৯ জানুয়ারি শুক্রবার বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।এ উপলক্ষে পরীক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে…

    বাবার দোয়া আর আল্লাহর রহমতে ‘বিনা টাকায় চাকরি’—অনুপ্রেরণার গল্প ভাইরাল

    নিজস্ব প্রতিবেদক।।চাকরি পেতে যেখানে লাখ লাখ টাকা লেনদেনের অভিযোগ প্রায় নিয়মিত শোনা যায়,সেখানে মাত্র ১,১২৫ টাকা খরচে পাঁচটি সরকারি চাকরির নিয়োগপত্র—এমন এক অনুপ্রেরণামূলক গল্প সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন