২৯৬ জনকে সহায়তা ভাতা দিয়েছেন মসিক মেয়র

ময়মনসিংহ প্রতিনিধি।।ব্যবসা শুরুর জন্য ১৯৮ জন নারীকে ১০ হাজার টাকা করে এবং শিক্ষা সহায়তা বাবদ ৯৮ জন শিক্ষার্থীকে ৯ হাজার টাকা করে সহায়তার চেক বিতরণ করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

শনিবার বেলা সাড়ে ১০ টায় শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের নারী ও শিক্ষার্থীদের এ সহায়তা প্রদান করেন মেয়র।

অনুষ্ঠানে মেয়র বলেন, আমরা প্রত্যেককে ভালো রাখার প্রচেষ্টায় কাজ করে যাচ্ছি। প্রন্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিভিন্ন ভাতা প্রদান, প্রশিক্ষণ, করোনায় মানুষের পাশে থাকা, রাস্তা-ড্রেন নির্মাণ, সড়কবাতি স্থাপন ইত্যাদি বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আমরা উন্নয়নের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

মেয়র আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে নারী অগ্রযাত্রায় অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

মেয়র এসব ভাতার মাধ্যমে প্রাপ্ত অর্থের যথাযথ ব্যবহারের প্রতি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আমরা আপনাদের পাশে আছি। উন্নয়নে নিজের প্রচেষ্টাকেও জোরদার করতে হবে। সরকার প্রদত্ত এ অর্থের যেন যথাযথ ব্যবহার হয় তা নিশ্চিত করতে হবে।

মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলীর এ সভাপতিত্বে এ অনুষ্ঠানে ৩০ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আবুল বাশার, দারিদ্র বিমোচন সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ও ১৩,১৪,১৫ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর রোকেয়া হোসেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের টাউন ম্যানেজার আবু হেনা মোঃ মাজহারুল ইসলাম, মসিকের সমাজসেবা কর্মকর্তা উম্মে হালিমা প্রমুখ উপস্থিত ছিলেন।

  • Related Posts

    পদ্মা সেতু নিয়ে বাণিজ্য উপদেষ্টার বক্তব্য ঘিরে তীব্র বিতর্ক, নেটিজেনদের ট্রল

    নেত্রকোনা প্রতিনিধি।।নেত্রকোনায় এক জনসভায় বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিনের দেওয়া বক্তব্য ঘিরে দেশজুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।বক্তব্যে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের কঠোর সমালোচনা করেন। সভায় বশির উদ্দিন…

    ১৪২ বছর বয়সে সৌদি আরবের সবচেয়ে প্রবীণ নাগরিকের ইন্তেকাল

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।সময়ের চাকা ঘুরেছে প্রায় দেড়শ বছর। চোখের সামনে বদলে যেতে দেখেছেন গোটা পৃথিবীকে—মরুভূমির বালুচর থেকে আধুনিক সৌদি আরবের উত্থান পর্যন্ত সব কিছুরই জীবন্ত সাক্ষী ছিলেন তিনি।অবশেষে দীর্ঘ জীবনযাত্রার…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন