২৪৫টি টি-টোয়েন্টিতে ৫০৮১ রান করেছেন-মুশফিক

নিজস্ব প্রতিবেদক।।প্রথম ক্রিকেটার হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শততম ম্যাচ খেলার রেকর্ড গড়লেন বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম।

চলমান বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের জার্সিতে মাঠ মাতাচ্ছেন মুশফিক।সিলেটের হয়ে টানা চার ম্যাচ জিতে দুর্দান্ত এক সময় পার করছেন মুশফিক।সিলেটের টানা চতুর্থ জয়ের ম্যাচে ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে মাঠে নেমেই বিপিএল ইতিহাসে শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করলেন মুশফিক।

২০১২ সালে শুরু হওয়া বিপিএলের প্রথম আসর থেকেই খেলছেন মুশফিক।আজকের আগে বিপিএলের ৯৯ ম্যাচে অংশ নিয়ে টুর্নামেন্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ২৫৮২ রান করেছেন মুশি।৮১ ম্যাচে ২৬৭৬ রান নিয়ে সবার উপরে তামিম ইকবাল।

বিপিএলে মুশফিকের ব্যাটিং গড় ৩৭ দশমিক ৯৭।বিপিএলে কোন সেঞ্চুরি করতে না পারলেও ১৬টি হাফ-সেঞ্চুরি আছে মুশির।তার সর্বোচ্চ রান ৯৮।উইকেটের পেছনে ৫৭টি ক্যাচ ও ১০টি স্ট্যাম্পিং আছে মুশফিকের।

খেলোয়াড় হিসেবে এখনও বিপিএলের শিরোপার স্বাদ পাননি মুশফিক।একবার ফাইনাল খেললেও রানার্স-আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে।

মুশফিকের পর বিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ ৯৬ ম্যাচ খেলেছেন ওপেনার এনামুল হক বিজয়।তৃতীয় সর্বোচ্চ ৯৫ ম্যাচ খেলেছেন এবারের আসরে সিলেটের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

গেল বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেন মুশফিক।দেশের হয়ে ১০২টি টি-টোয়েন্টিতে ১৫০০ রান আছে তার।সব মিলিয়ে ২৪৫টি টি-টোয়েন্টিতে ৫০৮১ রান করেছেন মুশফিক।

  • Related Posts

    ম্যানচেস্টার সিটি ২–০ উলভস: শিরোপা দৌড়ে আর্সেনালের ওপর চাপ বাড়াল সিটি

    ডেস্ক রিপোর্ট।।ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচে ড্র করে কিছুটা চাপে পড়েছিল শিরোপা দৌড়ে এগিয়ে থাকা আর্সেনাল।সেই চাপ আরও বাড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি। নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে উলভসকে ২-০ গোলে…

    মুস্তাফিজ ইস্যুতে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ সরকারের

    নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশের তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার।এ প্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশে…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন