খুলনা প্রতিনিধি।।খুলনার বাজারে এক সপ্তাহ ধরে নতুন আলু উঠছে। শুরুতে নতুন আলুর কেজি ১৫০ টাকা ছিল। এক সপ্তাহ পর এখন ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি পুরনো আলু ২৫-২৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বুধবার (৩০ নভেম্বর) সকালে খুলনার বড় বাজারে ৫০ টাকা কেজি দরে নতুন আলু বিক্রি করতে দেখা গেছে ব্যবসায়ীদের। বড় বাজারের পাইকারি ব্যবসায়ী মো. আমির হোসেন বলেন, ‘আমরা এখন পাইকারিতে ২০-২২ টাকা কেজি দরে নতুন আলু বিক্রি করছি। এক সপ্তাহ আগে ৫০ টাকা কেজি দরে বিক্রি করেছিলাম। এক সপ্তাহের ব্যবধানে দাম অনেক কমে গেছে।’

তবে ২০-২২ টাকা কিনলেও ৫০ টাকা কেজি দরে নতুন আলু বিক্রি করছেন বড় বাজারের খুচরা ব্যবসায়ীরা। বাজারের খুচরা ব্যবসায়ী মো. তাজুল ইসলাম বলেন, ‘এক সপ্তাহ আগে ১৫০-১৬০ টাকা কেজি দরে নতুন আলু বিক্রি করেছি। এখন দাম কমেছে। তাই ৫০-৬০ টাকা কেজি দরে বিক্রি করছি। বাজারে আমদানি বাড়ায় নতুন আলুর দাম কমেছে। তবে পুরনো আলু ২৫-২৮ টাকা কেজি দরে বিক্রি করছি।’

রেলওয়ে কলোনির বাসিন্দা আজিরন বেগম বলেন, ‘বাজারে নতুন আলুর দাম বেশি। ভ্যানে করে আনা আলু ছোট। তাই ভ্যান থেকে ৩৩ টাকা কেজি দরে আলু কিনেছি। বাজারে একই আলু ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।’

ভ্যানে আলু বিক্রি করছেন হাসেম আলী। তিনি বলেন, ‘আজই নতুন আলু নিয়ে বের হলাম। আলুর সাইজ ছোট। তিন কেজি ১০০ টাকায় বিক্রি করছি। একই আলুর কেজি বাজারে ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে।’

নগরীর টুটপাড়ার বাসিন্দা আজিম খান বলেন, ‘পুরনো আলুর কেজি ২৫-২৮ টাকা। ছোট সাইজের নতুন আলুর কেজি ৩৩-৩৫ টাকা। তবে একটু বড়টা ৫০-৬০ টাকা কেজি। তারপরও নতুন আলু বেশি দাম দিয়ে কিনেছি।’

By admin

প্রতিষ্ঠাতা সভাপতি ও সম্পাদকমন্ডলীর উপদেষ্টা:- ডক্টর শাম্মী আহমেদ* এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। *প্রকাশক-সম্পাদক:- এম মাজহারুল ইসলাম। **নির্বাহী সম্পাদক:--------------। **প্রধান বার্তা সম্পাদক:- ------------** বার্তা সম্পাদক:- এইচকেএম রোকন মিয়া। **ব্যবস্হাপনা সম্পাদক:- মোঃ শামীম আহমেদ* মোঃ মনিরুল ইসলাম। *আইন উপদেষ্টা:- এ্যাডভোকেট মোঃ মনজিল মোরশেদ* এ্যাডভোকেট মোঃ আফজালুল করিম। ** বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:- এএমএম টাওয়ার মেরুল বাড্ডা(প্রগতি সরণি) ঢাকা-১২১২। প্রতিষ্ঠা অফিস:- শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক( ১০৮ সদর রোড) বরিশাল। যোগাযোগের মোবাইল নাম্বার:-০১৯১৫-৬৩৩০৬০। E-Mail:-mazharulislam55683@gmail.com-jugantorbarta24@gmail.com-digitalbdnews2018@gmail.com Missed