jugantorbarta

jugantorbarta

২০হাজার টাকা বেতনে জাগো ফাউন্ডেশনে চাকরি

নিজস্ব প্রতিবেদক।।সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে জাগো ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি তাদের শিক্ষা প্রজেক্টের আওতায় লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১১ জানুয়ারি।

পদের নাম: এডুকেশন কোঅর্ডিনেটর।

পদের সংখ্যা: নির্ধারিত না।

আবেদন যোগ্যতা: কমপক্ষে অনার্স বা মাস্টার্স পাস। তবে সায়েন্স, কেমিস্ট্রি, বায়োলজি বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। একাডেমিক পর্যায়ে কোনো তৃতীয় বিভাগ থাকা যাবে না। প্রার্থীকে অবশ্যই ক্লাস ৯ম-১০ম শ্রেণির পাঠ্যবই সম্পর্কে ধারণা থাকতে হবে।

অভিজ্ঞতা: পদ সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ১-৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়সসীমা ২৫-৩৫ বছর। চূড়ান্ত নিয়োগের পর রাজশাহীতে কাজের আগ্রহ থাকতে হবে।

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন।

মাসিক বেতন: ২০০০০ টাকা। প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক দুইদিন ছুটি, বার্ষিক ইনক্রিমেন্ট ও উৎসব ভাতা প্রদান করা হবে।