১৫টি দেশের সম্রাট হতে চলেছেন তৃতীয় চার্লস

অনলাইন ডেস্ক রিপোর্ট।।আগামীকাল শনিবার ৬ মে রাজ্যাভিষেক হতে চলেছে সম্রাট চার্লসের।এ দিন ব্রিটেন ছাড়াও আরো বেশ কয়েকটি দেশের সম্রাট হতে চলেছেন তৃতীয় চার্লস।কমনওয়েলথ ব্যবস্থা অনুযায়ী,আরো ১৫টি দেশের সম্রাট হতে চলেছেন তৃতীয় চার্লস।তারা একসময়ের ব্রিটিশ সাম্রাজ্য থেকে বিবর্তিত হয়ে আপাতত কমনওয়েলথ নেশন নামে পরিচিত।সম্পূর্ণ স্বাধীন এই দেশগুলো একই রাজাকে রাষ্ট্রের প্রধান হিসেবে স্বীকৃতি দেয়।এই ১৫টি দেশের সাংবিধানিক প্রধান যেমন রয়েছেন,তেমনই অন্যদিকে রয়েছে সম্পূর্ণ প্রজাতন্ত্র।সম্রাট চার্লস এ দেশগুলোতে মূলত আনুষ্ঠানিক প্রধানের দায়িত্ব পালন করতে চলেছেন।এই তালিকায় যেমন রয়েছে বেশ কিছু ছোট দ্বীপ,তেমনই রয়েছে একটি আস্ত বিশাল ভূখণ্ড।ব্রিটেনের সাম্রাজ্যবাদের নজির হিসেবেই একসময় কমনওয়েলথের অন্তর্ভুক্ত হয় দেশগুলো।

চার্লস রাজা হলে যে যে দেশের আনুষ্ঠানিক দায়িত্ব পেতে চলেছেন,ওই তালিকায় রয়েছে অ্যান্টিগা ও বারবুডা, অস্ট্রেলিয়া,দ্য বাহামাস,বেলিজ,কানাডা,গ্রেনাডা,জামাইকা, নিউজিল্যান্ড,পাপুয়া নিউগিনি দ্বীপপুঞ্জ,সেন্ট কিটস ও নেভিস,সেন্ট লুসিয়া,সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস, সোলোমন দ্বীপপুঞ্জ,তুভালু ও বিট্রেন যুক্তরাজ্য।সারা বিশ্বের মতো ভারত থেকেই একাধিক অতিথি আমন্ত্রণ পেয়েছেন রাজ্যাভিষেকের রাজকীয় অনুষ্ঠানে।

আগামী ৬ মে ব্রিটেনে অনুষ্ঠিত হতে চলেছে সেই বহুপ্রতীক্ষিত অনুষ্ঠান।আট মাস আগে ৮ সেপ্টেম্বর নিজে থেকেই সিংহাসনে রাজা হিসেবে আসীন হয়েছিলেন চার্লস।এবার তাঁর রাজ্যাভিষেকের পালা।তবে একটি বিশেষত্ব রয়েছে এবারের অনুষ্ঠানে।

১৯০২ সালের পর এবার আবার রাজ্যাভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে সপ্তাহের শেষে।শেষবার অভিষিক্ত করা হয়েছিল রাজা সপ্তম এডোয়ার্ডকে।এবারে ওই ভূমিকায় কিং চার্লস।ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে আয়োজিত হবে রাজা চার্লসের রাজ্যভিষেকের অনুষ্ঠান।

উল্লেখ্য,ওই উপলক্ষে নয়া সাজে সেজে উঠেছে ওয়েস্টমিনিস্টার অ্যাবে।গত ৯৫০ বছর ধরে সেখানেই আয়োজিত হচ্ছে সম্রাটদের বিশেষ রাজ্যাভিষেক অনুষ্ঠান।তবে রাজ্যাভিষেকের আগে বাকিংহাম প্যালেস থেকে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে যাবেন চার্লস দম্পতি।সকাল ৬টা বাজতেই শুরু হয়ে যাবে অনুষ্ঠান।রাজ্যাভিষেকের নির্ধারিত সময় হলো সকাল ১১টা।

  • Related Posts

    যুক্তরাষ্ট্রের গোপন অস্ত্র ‘ডিসকম্বোবুলেটর’ দিয়ে মাদুরো আটক করার দাবি ট্রাম্পের

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন,ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করার সময় যুক্তরাষ্ট্র একটি গোপন অস্ত্র ব্যবহার করেছে,যাকে তিনি ‘ডিসকম্বোবুলেটর’ বলেছেন। ট্রাম্প বলছেন,এটি শত্রুপক্ষের যন্ত্রপাতি নিষ্ক্রিয় করার…

    যুক্তরাষ্ট্রে পারিবারিক বিরোধে বন্দুক হামলা: ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির গুলিতে নিহত ৪

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের লরেন্সভিল শহরে পারিবারিক বিরোধের জেরে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে।এ ঘটনায় ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তি তাঁর স্ত্রীসহ চারজন আত্মীয়কে গুলি করে হত্যা করেছেন। হামলার সময়…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন